শুক্রবার, জুন ১২

শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

“হারমোনিয়াম-তবলা”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“হারমোনিয়াম-তবলা”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||হারমোনিয়ামের পাজরে,হাত চাপে জোরে জোরে।পাজর আঁচড়ে বাড়ায় শব্দ,শিল্পীর গান কিযে মুগ্ধ ।আমি তবলা,কিযে অবলা।হাতের তুড়ি,বাজে চুড়ি।শিল্পীর গানে,আনন্দ বানে।মোদের ভিন্ন হয় কি গান?আমরাই গানের আসল প্রাণ।সত্য বলে নহে গর্ব,কেউ বোঝে না মোদের মর্ম।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২২ জানুয়ারি, ২০২৫।...
“অলস টুটুল”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“অলস টুটুল”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||জননী কহিলেন ওরে বাছাধন শুয়ে আছো কেন বাপ,সূর্যের ডগা যে পড়েছে এসে করোনি তার মাপ?তিমির কেটে আলো ফুটেছে ফিঙে পাখি করছে নাচ,সারা রাতেও ঘুমযে মেটেনি করেছো যে এপাশ ওপাশ।আলসে টুটুল হাই ছেড়ে কয় থামো হে জননী,এক প্রহরতো ঘুমাতে বাকি জাগতে হবে তো জানি।বিস্ময়ে জননী কহে একি বলিসরে টুটুল,কবে যে হুস ফিরবে তোর ভেবে পাই নারে কুল।অধিক নিদ্রায় করবে যে অসুখ কতো দিবোরে ছোবক,আর পারিনা তোকে নিয়ে বক্ষে যে মোর ক্ষোভ।মক্তবের বেলা যায় যে বয়ে স্মরণে কি আছে,মওলভী সাব করবে যে নালিশ তোর বাপের কাছে?জননীর বকায় ধুচমুচিয়ে উঠলো ভীষণ ক্রোধে,আমপারা হাতে হয় যে আগুয়ান ধর্মীয় মূল্যবোধে।দবির মওলভী বেত হাতে রক্তচক্ষু মেলে,ওরে টুটুল অলস যে তুই এতো বিলম্বে কেন এলে?ঘুমে ছিলাম তাই যে আমি জাগনা পাইনি হায়,সঙ্গীরা সব লুটিয়ে পড়ে হাসিতে ডানে বায়।হরফগুলো কি করেছো মনে জলদি বলো হে,...
“মাটির গান”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“মাটির গান”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||মাটির ঘ্রাণে মাটির গান,নেচে উঠে সবার প্রাণ।যে মাটিতে জন্ম মোদের,কেমনে হবে ঋণ শোধের।ভীনদেশেতে গিয়েও মোরা,মাতৃভূমি দেয় নাড়া।মোদের দেশের পাখ পাখালি,বাউল বলে ভাটিয়ালি।করতোয়া আত্রাই,সেথায় মোদের আসল ঠাঁই।ফলফলাদি শস্য শ্যামল,মাটির টানে হই যে ব্যাকুল।জেলের জালে রুই কাতলা,এ মাটিই হলো হৃদপিণ্ডের বাংলা।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২২ জানুয়ারি, ২০২৫।...
“আমার গ্রাম”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“আমার গ্রাম”_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||কুলকুল স্রোতের ধ্বনি,যমুনা পাড়ের গ্রামখানি।গাছের ছায়ায় লতা পাতায়,ইতিহাসের স্মৃতির খাতায়।কৃষক শ্রমিক তাঁতি জেলে,সম্প্রীতির ছায়ায় দোলে।শিল্প সাহিত্যের লতানো শিকড়,কোকিল ডাকা মিষ্টি ভোর।লাউ গাছের বাড়ন্ত ডগা,পাখা ঝাপটায় বিলে বগা।দুর্বাঘাসের পতিত জমি,সহাবস্থানের উর্বর ভূমি।আম্র মুকুলের ছড়ানো ঘ্রাণ,নেচে উঠে সকলের প্রাণ।বধূর আঁচলে কুড়ানো আম,সে আমারই জন্মভূমি দেলুয়া গ্রাম।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২১ জানুয়ারি, ২০২৫।...
“হে পতাকা”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“হে পতাকা”_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||হে পতাকা সূর্যোদয়ে তোমাকে দেখি নিত্য,গাঢ় সবুজের মধ্যে লাল খচিত বৃত্ত।তোমার জমিনে কিযে সবুজের সমারোহ,কৃষকের হাসি তুমি যে হৃদপিণ্ডের আবোহ।তোমাকে পেয়েছি অনেক চড়ামূল্যে,নহে উপহার, রক্ত গঙ্গা পেড়িয়ে এসেছি কুলে।ভালোবাসি তোমায়, তুমি যে আত্মপরিচয়ের কেতন,সোনা ঝরা রোদের ঝিলিক উড্ডীয়মান হীরকের মতন।হে পতাকা, তোমার পত পত করে উড়ার শব্দ,হিমেল বাতাসে জুড়ায় যে প্রাণ হই মোরা মুগ্ধ।তুমি জাতীয় পরিচয়ের ব্যানার ফেষ্টুন প্ল্যাকার্ড,বিশ্ব গগণে আত্মমর্যাদাবাহী এক ফালি চাঁদ।হে পতাকা সন্মান প্রর্দশন করি সমবেত তোমার তরে,দক্ষিণ পূর্ব এশিয়ার বঙ্গোপসাগরের তীরে প্রতি ভোরে।তোমার হাসি রাখবো অটুট করি দৃঢ়পণ,সুর আর কল্লোলে জাগায় মনে শিহরণ।তোমাকে পেয়েছি রক্তের প্লাবন মাড়িয়ে,ত্যাগের মহিমায় মোরা বিশ্বকে ছাড়িয়ে।হে পতাকা, তোমার ছত্রে উঠে রক্তলাল রবি,টেকনাফ থেকে তে...
“স্বার্থ”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“স্বার্থ”_কবিতা

|| মো. নুরুল হুদা ||স্বার্থ তুমি বড় নিষ্ঠুরবিভাজনে সাপে বর,সম্প্রীতিতে ফাটল ধরাওমহূর্তে পাল্টাও তোমার স্বর।অর্জনে সবার মিলন ঘটাওবণ্টনে কর তাদের পর,তোর সুরে মিলন যাদেরসবাই তারা স্বার্থপর।স্বামী-স্ত্রীর অচেনায় প্রীতসম্পর্কে কষে না দর,তোমার কারণে সবই বিনাশহারিয়ে যায় কল্যাণকর।দেশে দেশে যুদ্ধ বাধাওথাকে তোমার স্বার্থে ভর,বিধাতার বিচার বড়ই কঠিনরূপ ধারণে প্রলয়ংকর!স্বার্থ তোমার মহামায়াভীতুকে বানাও মহাবীর,সুবিধা হাসিলে সেই আবারকরে নেয় নত শির।দুনিয়ার ছলাকলায়আপন হয়ে যায় দূর,স্বার্থের কারণে আপনারে করেঘৃণিত এক নিষ্ঠুর!লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল: ২০ জানুয়ারি, ২০২৫।...
“মন”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“মন”_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||মনের অলিগলিতে জমাকৃত ধুলি কনা,দক্ষিণা হাওয়ায় উড়ে যাক তা ফলুক যত সোনা।মনের দৈর্ঘ্য প্রস্থে পুষ্পিত হোক ফুল,শুদ্ধতায় বক্ষ গড়বো ঝরে যাক সব ভুল।প্রীতিমাল্য দিবো মোরা সত্য সুন্দরের গলে,মানবতার নিশান উড়ুক মনের পলে পলে।মন আঙিনায় রোপন করি সৌহার্দ সম্প্রীতির বৃক্ষ,শান্তির পরশে পুলকিত হোক জীবনালোখ্য।মন ছুটে যাক অবারিত মাঠে প্রজাপতির পাখায়,পুষ্প বৃষ্টিতে ছুঁয়ে যাক মন সূর্যমুখী ফুলের ডগায়।স্বদেশ প্রেমের দীপ্ত শিখায় মন হোক আলোকিত,দুঃখীজনকে করবো সেবা মনের হোক ব্রত।খোদাভীরু মনন গড়বো এই মনের চাওয়া,টগর বেলী শেফালিকা ফুলের লেগে থাকুক ছোঁয়া।অদৃশ্য মনের নেই যে কোন আকার,দেহের মাঝে মনেরই যে বাস, চোখে দেখা ভার।কর্মযজ্ঞের আল্পনায় মন যে চেনা যায়,সু-কাজে মন দাও সবে ভবের দুনিয়ায়।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ...
“ভণ্ড”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“ভণ্ড”_কবিতা

|| মো. নুরুল হুদা ||তুই ভণ্ড!নষ্টামি তোর মাথায় আসে,তুই বুঝিস না?তোকে দেখে মানুষ হাসে।চলিস যতই রং মাখিয়েচিনবে না লোকে তোকে দেখে,যতই চলিস এঁকেবেঁকে,তুই ধোকাবাজ!দেখে তোকে মানুষ ডাকে।নিজের মত জগৎ দেখিস,ভাল হবি না শপথ করিস।তুই ভণ্ড!হবি খণ্ডতোকে চিনতে কষ্ট হয় নাআপন লুকিয়ে করিস বায়না।তুই ভণ্ড!প্রতারক প্রচণ্ডতোকে দেখতে চাই নাসুন্দর জীবন গড়ে তবেদেখিস মনের আয়না।লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল: ১৯ জানুয়ারি, ২০২৩।...
নিরুত্তর সমুদ্র_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

নিরুত্তর সমুদ্র_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||হে সমুদ্র তোমাকে সুধাই আমিপলকে পলকে ধেয়ে চলো কেন?কেন মিশে যাও কুলহীন সীমানায়,নিরুত্তর সমুদ্র --------।হে সমুদ্র তুমি কি নির্ঘুম নাকি সদাজাগ্রত?তুমি শান্ত না দুরন্ত?কেন বয়ে যাও, কেনই বা তোমার ক্ষিপ্রগতি?তোমার লোনাজলে ডু্বাও যে কতো জনতুমি কি নিষ্প্রাণ, আছে কি মায়াময় মন?কেন নিষ্ঠুরতার চাবুকে আঘাত করো সবে?নিরুত্তর সমুদ্র ----------।হে সমুদ্র তুমি জলোচ্ছ্বাস, সুনামি,তোমার উদরেই এ দূর্যোগের সৃজনসুরৎটা তোমার দৃষ্টিনন্দন পেয়ালাকিন্তু কেন তোমার চরণে পাগলামি আর তান্ডব?নিরুত্তর সমুদ্র ----------।হে সমুদ্র, তোমার বক্ষের দৈর্ঘ্য প্রস্থ কতো?তোমার আপাদমস্তকে শুধুই কি নিষ্ঠুরতা?ভাঙ্গো তোমার নীরবতা,নিরুত্তর সমুদ্র ----------।হে সমুদ্র, তুমি কি আকাশ গ্রাস করো?তোমার বক্ষদেশে কি ডুবে যায় রবি?তোমার ছবি কখনো মলিন,কখনো আবার রৌদ্র ঝিলিমিলি জলকনানিরুত্তর সমুদ্র ----...
মেঘ সূর্যের কথন_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মেঘ সূর্যের কথন_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||আমি সূর্যকিযে ঐশ্বর্যছড়াই দিনের আলোআমার আলো ভিন্ন সবাইনাহি থাকে ভালো।মেঘ বলে সূর্য ওহেগ্রীষ্মের দাবদাহেতোমার আলো নাহি চাহে।সূর্য বলে আমি অম্লানআলো ভিন্ন নাহি ত্রাণআমি সবার বড়বৃথা বির্তক ছাড়ো।মেঘ বলে কর বড়াইআমি কিন্তু পানি ঝরাইহেথায় নাহি আলো।তাই বাঁকা ছেড়ে চলো সোজাযার যার জায়গায় সে সে রাজা।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ।...