প্রশংসায় ভাসছে রবিউল করিম মৃদুলের উপন্যাস ‘জলমিছরি’
পাঠক সমালোচকদের প্রশংসায় ভাসছে তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুলের নতুন উপন্যাস ‘জলমিছরি’। মেলায় আসার পর থেকেই বইটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে পাঠকদের মধ্যে। যারা পড়ছেন, ভূয়সী প্রশংসা করছেন বইটির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পাঠকদের বিভিন্ন গ্রুপে দারুণ সব পাঠপ্রতিক্রিয়া জমা পড়ছে।বইপোকাদের আড্ডাখানা গ্রুপে এক প্রতিযোগীতার মাধ্যমে পাণ্ডুলিপি পাঠের সুযোগ পেয়ে ইসরাত শারমিন তৃণা নামের এক পাঠক লিখেছেন, ‘গল্পের খাতিরে আবহমান বাংলার চিরায়ত রূপের সাথে এর অবিচ্ছেদ্য অনুসঙ্গ খেটে খাওয়া মানুষগুলোর জীবন জীবিকার বাস্তব রূপগুলো যেন লেখক নিজের মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন সুনিপুণভাবে। কোন লেখনীর আবেদন পাঠকের মনে ঠিক কতোটা সারা ফেললে কোন পাঠক সে জিনিস গুলোর বাস্তব রূপ নিজের জীবনেও দেখতে চাইবে? আমিও তেমনি এ গল্পটার মোহে এতোটাই আকৃষ্ট হয়েছি আমার কয়েক বেলার খাবারের মেনুতে গল...
