ফুলবাড়ীতে ধরলার ভাঙন থেকে চর গোরকমন্ডল রক্ষার দাবিতে মানববন্ধন
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"ভাঙন ঠেকাও, চর গোরকমন্ডল বাঁচাও"—এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডলকে ধরলা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ধরলার পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় ভাঙনকবলিত শত শত পরিবার ছাড়াও অগণিত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনের আয়োজন করে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ।স্থানীয়রা জানান, গত দেড় মাসে ধরলার ভাঙনে অন্তত অর্ধশতাধিক পরিবার গৃহহারা হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত বিঘা আবাদি জমি। প্রতিদিনই নদী তার ভেতর গ্রাস করছে বসতভিটা, ক্ষেত-খামার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। ফলে ভাঙনের শিকার পরিবারগুলো আশ্রয়হীন হ...










