বদলগাছীতে র্যাব ৫ এর হাতে ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেট-সহ ২ মাদক কারবারি আটক
|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ । ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে বদলগাছী উপজেলার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত মোঃ আসাদুল ইসলাম (৫২), পিতা-মোঃ বাবুল মন্ডল, গ্ৰাম-বিশপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ এবং মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭), পিতা-মৃত আক্কাজ আলী সর্দার, গ্ৰাম-চৌধুরীপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট।২৫ এপ্রিল (শুক্রবার) সকালে জয়পুরহাট র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত আসাদুল ও আব্দুল মজিদ হিরা দুজন চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব এর একটি গোয়...










