থানচিতে গৃহবধূ চিংমা খোয়াং হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||বান্দরবানের থানচিতে গৃহবধু চিংমা খেয়াংকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের 'সামনে গণতান্ত্রিক ছাত্র জোট'র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।এর আগে, বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিলে বিক্ষোভকারীরা 'বান্দরবানে ধর্ষণ কেন, ইন্টেরিম জবাব চাই, সারাদেশে নারী নির্যাতন, বন্ধ করো করতে হবে, আছিয়া থেকে চিংমা, খুন ধর্ষণ আর না, খুন ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে, নির্যাতকের...










