সালাতুল ইস্তেস্কা ও বাবার জীবনের অভিজ্ঞতা : একটি পর্যালোচনা
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||ইস্তিসকা (استسقا) অর্থ পানি চাওয়া বা পানির জন্য প্রার্থনা করা। এ শব্দটি আল-কুরআনের সূরা আল বাকারার ৬০ নং আয়াত হতে উৎসারিত হয়েছে। ইরশাদ হচ্ছে,وَإِذِ ٱسۡتَسۡقَىٰ مُوسَىٰ لِقَوۡمِهِۦ فَقُلۡنَا ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنفَجَرَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَیۡنࣰاۖঅর্থ: যখন মুসা আলাই সাল্লাম আল্লাহর কাছে তার জাতি বনী ইসরাইলের ১২ গোত্রের জন্য পানি প্রার্থনা করলেন তখন আল্লাহতালা তাকে লাঠি দিয়ে পাথরে আঘাত করতে বললেন। আর সাথে সাথে পাথর থেকে ১২ টি ঝরণা প্রবাহিত হলো।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়েক ধরনের নামাজ পড়েন। এরমধ্যে একটি হলো চন্দ্রগ্রহণের সময় সালাতুল খসূফ সূর্য গ্রহণের সময় সালাতুল কসূফ এবং অনাবৃষ্টির জন্য সালাতুল ইস্তেস্কার নামাজ পড়তেন।চন্দ্রগ্রহণের সময় সালাতুল খসূফ সূর্য গ্রহণের সময় সালাতুল ক...
