ইসলামী দলগুলোর ঐক্যমতে পৌঁছার এখনই সুবর্ণ সুযোগ
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশে ইসলামী দল এ মুহূর্তে কতগুলো আছে সেটার হিসাব আপাতত আমার কাছে নেই। তবে দল মত নির্বিশেষে ইসলামী দলগুলোর ঐক্যমতে পৌঁছার এখনই সুবর্ণ সুযোগ এসেছে এটা বলতে পারি।আমার শ্রদ্ধেয় আলেম-ওলামাগণ! আপনারা তাকিয়ে দেখুন আজকের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে। তারা ধর্মীয় জ্ঞানে আপনাদের মত পূর্ণাঙ্গ নন। কিন্তু জাতির বিশেষ প্রয়োজনে সকল ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঢাল তরবারি সেনাপতি সেনাধ্যক্ষ জেনারেল ছাড়াই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন।আল্লামা উপাধি নিয়ে মঞ্চ কাঁপানো বক্তৃতা দিয়ে শুধু নিজে নিজে বড় হয়ে অন্য আলেমকে কাফের ফতোয়া দিয়ে কাউকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে কোনদিন দেশ জাতির কাছে আপন হওয়া যায় না। মানুষ হিসেবে আমরা কেউই সর্বগুণে গুণান্বিত বা পূর্ণাঙ্গ নই। আমাদের প্রত্যেকের মাঝ...






