বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জনগণের প্রত্যাশা
অভিমত, রাজনীতি, সর্বশেষ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জনগণের প্রত্যাশা

|| ডা. আনোয়ার সাদাত ||দীর্ঘ সতের বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। সতেরো বছর নির্বাসিত জীবন কাটান। ১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর রাজনৈতিক কারনে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যানএবং দীর্ঘ সতের বছর সেখানে অবস্থান করেন এবং নির্বাসিত জীবন কাটান।এখন তার প্রত্যাবর্তন সম্ভব হয়েছে, হাজারো শহীদের রক্ত, অসংখ্য আহতের ত্যাগ এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে। এই বাস্তবতা জনগণের স্বতঃস্ফূর্ত আজাদী লড়াইয়ের মাধ্যমে প্রাপ্ত বাস্তবতা।নতুন রাজনৈতিক অবস্থায় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুস্থ রাজনৈতিক চর্চার সংস্কৃতি গড়ে তোলা সবার প্রচেষ্টা হওয়া উচিৎ।দেশের রাজনীতিসহ সকল ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় সাধারণ মানুষ দেশের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দুঃচিন্তাগ্রস্থ। এ ক্ষেত্রে রাজনী...
খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সারাদেশের মতো খুলনাতেও তুঙ্গে উঠেছে রাজনৈতিক আলোচনা। চায়ের দোকান, খেলার মাঠ, বাজারের সেলুন থেকে শুরু করে মসজিদের বারান্দা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমান ও বিএনপির ভবিষ্যৎ রাজনীতি।নগরীর বিভিন্ন এলাকার চায়ের দোকানে বসে সাধারণ মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনকে দেখছেন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত হিসেবে। অনেকেই বলছেন, তারেক রহমানের সরাসরি নেতৃত্ব মাঠের রাজনীতিতে বিএনপিকে আরও সক্রিয় ও সংগঠিত করবে। বিশেষ করে তরুণ ও প্রথম ভোটারদের মাঝে বিএনপি নতুন করে আস্থা ফিরে পেতে পারে বলে মত তাদের।খেলার মাঠে আড্ডা দেওয়া তরুণদের আলোচনাতেও উঠে আসছে বিএনপির আন্দোলন-সংগ্রাম, নির্বাচনী রাজনীতি এবং আগামী দিনের কৌশল। কেউ কেউ বলছেন, তারেক রহমা...
ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

|| আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||শীতের তীব্রতায় যখন উত্তরের জনপদে জীবন থমকে দাঁড়ায়, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল শিক্ষা, সেবা ও দাওয়ায়ে উম্মাহর প্রেরণায় নিয়োজিত বারাকা ফাউন্ডেশন। হতদরিদ্র শিক্ষার্থী ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৫” এর অংশ হিসেবে ভুরুঙ্গামারীতে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার পাটেশ্বরী হেলিপ্যাড মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক শীতার্ত শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাটেশ্বরী বাজার ফয়জুন্নেছা নুরানী হাফেজিয়া কওমী বালক-বালিকা মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ খাইরুল ইসলামের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।বারাকা ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা চকবাজার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম ...
আইন শৃঙ্খলায় চরম অবনতি: সরকার ২৪-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিচ্ছে _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আইন শৃঙ্খলায় চরম অবনতি: সরকার ২৪-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিচ্ছে _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক||দেশের আইন শৃংখলায় চরম অবনতির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা মোটেও ভালো নয়। একদিকে সরকার মানুষের জান-মাল, ইজ্জত আবরুর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। অন্যদিকে ২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিচ্ছে। আর জুলাই যোদ্ধাদের ঠেলে দিচ্ছে নিরাপত্তাহীনতায়। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ শুরু হয়েছে। তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান বিন হাদী খুন তাঁর জ্বলন্ত প্রমাণ। অবশ্য রাজনৈতিক দলগুলোর অনৈক্যও এর অন্যতম কারণ।নেতৃবৃন্দ আরো বলেন,ফ্যাসিস্ট তাড়ানোর পর রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য বিশেষ করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে তা মোটেও কাম্য ছিল না দেশবাসীর। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনের ভিতর পূর্ণাঙ্গ বিপ্লব অর্থাৎ বিপ্লবী সরকার না হওয়ায় প্রশাসনের ভিতরে ফ্যাসি...
সোমবার থেকে আমানতের টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সোমবার থেকে আমানতের টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা

|| নিজস্ব প্রতিবেদকন||দীর্ঘদিন ধরে তারল্য সংকটে ভোগা এবং একীভূতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) থেকে গ্রাহকরা তাদের আমানতের অর্থ ফেরত পেতে শুরু করবেন। কেন্দ্রীয় ব্যাংকের আমানত বিমা স্কিমের আওতায় এই অর্থ পরিশোধ করা হবে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূত হওয়া পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—যা বর্তমানে 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' হিসেবে পরিচিত, তাদের গ্রাহকদের এই অর্থ প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকা বা তার কম, তারা একবারে পুরো টাকাই উত্তোলন করতে পারবেন। তবে যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে আগামী দুই বছরের...
ঘন কুয়াশায় অচল জলপথ: সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

ঘন কুয়াশায় অচল জলপথ: সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

|| নিজস্ব প্রতিবেদক ||ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে রাজধানী ঢাকার সদরঘাটসহ দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যাত্রীবাহী লঞ্চ, ফেরি ও পণ্যবাহী কার্গো চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন নদ-নদীতে কুয়াশার ঘনত্ব অত্যধিক বেড়ে যাওয়ায় নৌপথের সিগন্যাল ও বয়া দেখা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীর অববাহিকায় দৃশ্যমানতা (Visibility) শূন্যের কাছাকাছি নেমে আসায় মাঝনদীতে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ ও ফেরি নোঙর করতে বাধ্য হয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জা...
বাবার স্মৃতিধন্য সমাধিতে তারেক রহমান: এক আবেগঘন মুহূর্ত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বাবার স্মৃতিধন্য সমাধিতে তারেক রহমান: এক আবেগঘন মুহূর্ত

|| নিজস্ব প্রতিবেদক ||​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর পিতা, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। দীর্ঘদিন পর এমন প্রকাশ্য জিয়ারত নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তারেক রহমান তাঁর বাবার সমাধিস্থল জিয়ারত করেন।​রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই সময় সমাধিস্থল এলাকায় উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে তিনি সমাধির বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান তাঁর পিতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।​মোনাজাতের সময় তারেক রহমানকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। তাঁর এই কবর...
দেশে আইন-শৃঙ্খলা চরম অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশে আইন-শৃঙ্খলা চরম অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন

|| ​নিজস্ব প্রতিবেদক ||দেশে চলমান আইন-শৃঙ্খলার চরম অবনতি রোধ এবং শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ঐক্য আন্দোলন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাদ আছর কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির সামনে জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।​মানববন্ধনে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষের জানমাল ও মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিশেষ করে জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের অদক্ষতারই বহিঃপ্রকাশ।নেতৃবৃন্দ বলেন, দেশের যুবসমাজের অনুপ্রেরণা শহীদ ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে মর্মাহত করেছে এবং সরকারের সাফল্যের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি স্বাধীন রাষ্ট্রে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দা...
ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কি গুরুত্বপূর্ণ বৈঠক রবিবার
আন্তর্জাতিক, সর্বশেষ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কি গুরুত্বপূর্ণ বৈঠক রবিবার

|| আন্তর্জাতিক ডেস্ক ||​ইউক্রেনে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটাতে এক চূড়ান্ত আলোচনার লক্ষ্যে আগামী রবিবার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২৬ ডিসেম্বর) কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি নিজেই এই সফরের কথা নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শান্তি প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।​জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে মূলত একটি ২০-দফা শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা হবে, যা ইতিমধ্যে ৯০ শতাংশ চূড়ান্ত হয়েছে বলে তিনি দাবি করেছেন। এই পরিকল্পনায় ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা গ্যারান্টি, অর্থনৈ...
মানিকগঞ্জ ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বাদ জোহর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ দরবার শরিফের প্রধান খলিফা আলহাজ্ব হযরত মুফতি ডক্টর মাওলানা মুহাম্মাদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী (দাঃ বাঃ)।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দরবার শরিফের উদ্যোগে তালিমে জিকিরের সার্বিক তত্ত্বাবধানে চলবে এ ইজতেমা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রায় ১০ একর জমির ওপর বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর থেকে মুসল্লিরা এসেছেন। এই ইজতেমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর সান্নিধ্য, ইসলাম ও অন্যান্য ধর্মের আলোচনা, ইল্মে ও শরীয়ত ও ইল্মে মা’রিফাতের বয়ান, তা’লিমে জিকির, কুরআন শরীফ ও নামায শিক্ষার ব্যবস্থা, তাফসিরুল কুরআন, দারসে হাদিস, ত্বাহা...