প্রথম টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ: কেমন হতে পারে একাদশ?
|| স্পোর্টস ডেস্ক ||টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ওয়ানডে ও টেস্টের নড়বড়ে পারফরম্যান্স ভুলে কুড়ি ওভারের এই লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা।সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা সুবিধাজনক নয়। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি দল।অন্যদিকে, ঘরের মাঠে জিম্বাবুয়ে বরাবরই অত্যন্ত শক্তিশালী দল। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে বিদায় করার আত্মবিশ্বাস রয়েছে সিকান্দার রাজার দলের। ফলে সিরিজ শুরুর ম্যাচটিতে বেশ কঠিন লড়া...










