Friday, October 30

Blog

সংস্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন দাবি ফখরুলের
রাজনীতি, সর্বশেষ

সংস্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন দাবি ফখরুলের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের যে সিদ্ধান্ত নিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সংস্কারের সিদ্ধান্ত যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে। সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে।জনপ্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার তো সম্পূর্ণ নতুন। দ্বিতীয়ত, প্রশাসনে এতোদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে, এটাকে রাজনীতিকরণ করতে গিয়ে এখানে ...
সিরাজগঞ্জে পূজামণ্ডপ পাহারা দেবে জামায়াত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে পূজামণ্ডপ পাহারা দেবে জামায়াত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎযাপন নিরাপদ করতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মণ্ডপগুলো পাহাড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে খামারগ্রাম কালী মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তবে এ ঘোষণা দেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা।এ সময় তিনি বলেন, গত সরকারের শাসন আমলে আওয়ামী লীগের লোকজন নিজেরাই মন্দির ও প্রতিমা ভেঙে জামায়াত-বিএনপিকে মামলা দিয়ে হয়রানি করেছে। যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, তাই সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় থানা এলাকার ৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুশঙ্খল এবং চাঁদাবাজি মুক্তভাবে অনুষ্ঠিত হবে। এ জন্য জামায়াতের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে।মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ...
ভারতে পালানোর সময় আটক সাবেক এমপি ফজলে করিম
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতে পালানোর সময় আটক সাবেক এমপি ফজলে করিম

ভারত পালানোর সময় রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে আটক করা হয়।গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।...
ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্তে ৮৯৫ কেজি ইলিশ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্তে ৮৯৫ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে ৮৯৫ কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর মধ্যে সিলেট সীমান্ত থেকে ২৭৫ কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়।বুধবার (১১ সেপ্টেম্বর) সুনামগঞ্জের দোয়ারাবাজার ও কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। সিলেট ৪৮ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের দুটি দল এ অভিযান পরিচালনা করে।সিলেট ৪৮ বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী সীমান্ত এলাকায় টহল দল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এসব মাছ ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।...
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন মেরিনা খাতুন (২৮) এক প্রসূতি।বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিজারের মাধ্যমে জন্ম নেয় পাঁচটি নবজাতক। তারা সবাই সুস্থ রয়েছে। হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।খবর পেয়ে জন্ম নেওয়া পাঁচ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করেন।এর আগেও মেরিনার দুটি কন্যাসন্তান জন্ম নিয়েছিল। তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের মা হন তিনি।মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মজিদের স্ত্রী।এদিকে পাঁচ সন্তান একসঙ্গে জন্ম দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মা মেরিনা খাতুন। তিনি বলেন, ‘এটি আল্লাহর অশেষ রহমত। আমার দুটি মেয়ে ছিল এবার আমার কোলভরে একসঙ্গে পাঁচটি সন্তান হলো ছেলে। যদিও তাদ...
গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানে নিহত সবার পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি একযোগে প্রচার করছে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।প্রধান উপদেষ্টা বলেন, আমি আগেও জানিয়েছি, আবারো জানাচ্ছি, গণঅভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য  স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হাল নাগাদ হতে থাকবে।  তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে ...
লংকাবাংলা ফাইন্যান্সে স্নাতক পাসে চাকরি
চাকরি, সর্বশেষ

লংকাবাংলা ফাইন্যান্সে স্নাতক পাসে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। ‘হেড অব লিয়াবিলিটি ম্যানেজমেন্ট ডিভিশন’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ সেপ্টেম্বর। পদের নাম: হেড অব লিয়াবিলিটি ম্যানেজমেন্ট ডিভিশনপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/সমমান)/স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবেঅভিজ্ঞতা: ১৫ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা hafiz.ahad@lankabangla.com এই ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেনআবেদনের সময়সীমা: ২০ সেপ্টে...
এবার বিসিবি থেকে সুজনের পদত্যাগ
খেলাধুলা, সর্বশেষ

এবার বিসিবি থেকে সুজনের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের পদ থেকে সরে দাঁড়ালেন পরিচালক খালেদ মাহমুদ সুজন।আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিসিবি পরিচালক পর্ষদ থেকে পদত্যাগ করেন তিনি।এর আগে বিসিবি পরিচালক জালাল ইউনুস, নাদেল চৌধুরী, নাইমুর রহমান দুর্জয় ও তানভির টিটু পদত্যাগ করেছেন।বিসিবির সংশ্লিষ্ট সূত্রে সুজনের পদত্যাগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এই বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।...
কনকচাঁপার জন্মদিনে শাবনূরের শুভেচ্ছা
বিনোদন, সর্বশেষ

কনকচাঁপার জন্মদিনে শাবনূরের শুভেচ্ছা

নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার শুভ জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। দিবসটিতে কৃতজ্ঞতাচিত্তে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। শাবনূর তার প্রিয় শিল্পীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা কনকচাঁপা আপু। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে তোমার বিশাল অবদান রয়েছে। আমি তোমার প্রতি চির কৃতজ্ঞ। আল্লাহপাকের কাছে তোমার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’কনকচাঁপার গাওয়া অসংখ্য গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাবনূর। সেসব গানের সিংহভাগই পেয়েছে তুমুল শ্রোতাপ্রিয়তা। এই দুই গায়িকা ও নায়িকার মধ্যে ব্যক্তি জীবনেও রয়েছে মধুর সম্পর্ক।‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘আমার নাকেরই ফুল বলে রে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ভালোবাসা থাকো তুমি দূরে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’সহ কনকচাঁপার গাওয়া অনেক গানে ঠোঁট মিলিয়েছেন শাবনূর।বাংল...
সজনে ডাঁটা খেলে যে সব উপকার পাবেন!
সর্বশেষ, স্বাস্থ্য

সজনে ডাঁটা খেলে যে সব উপকার পাবেন!

সজনে ডাঁটায় আছে ফাইবার, প্রোটিন এবং অনেক খনিজ উপাদান। সজনে ডাঁটা পুষ্টিগুণে ভরপুর সবজি। গরমে সজনে খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, হাড় শক্ত থাকে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। গর্ভবতী মায়েদের জন্য এ সবজি ভীষণ উপকারী। ১০০ গ্রাম সজনে ডাঁটায় ৬৪ কিলোক্যালরি খাদ্যশক্তি, ৮.২৮ গ্রাম কার্বোহাইড্রেট, ২ গ্রাম ডায়াটেরি ফাইবার, ১.৪০ গ্রাম ফ্যাট, ৯.৪০ গ্রাম প্রোটিন ও অন্যান্য উপাদান আছে। এছাড়া পর্যাপ্ত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম আছে।সজনে ডাঁটার উপকারিতাসজনে ডাঁটায় ভরপুর ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস আছে। এই খনিজ উপাদান শিশুদের মজবুত হাড় গঠনে সহায়তা করে। এ সবজি হাড়ের ঘনত্ব পুনরুদ্ধার করে এবং অস্টিওপোরোসিসের লক্ষণগুলো কমিয়ে দেয়। এজন্য চিকিৎসকেরা বয়স্ক ব্যক্তিদের প্রতিদিনের খাবারে সজনে ডাঁটা রাখার পরামর্শ দেন।প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি–অক্সিডেন্ট রয়েছে সজনে ডাঁট...