দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের পরিচালনায় এই শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং উর্ধ্বতন আইনজীবীরা।এর আগে গত ২৩ ডিসেম্বর সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে এই পদে নিয়োগ দেন। সদ্য বিদায়ী ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে যাওয়ায় এই ...










