Sunday, October 25

Blog

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

পাকিস্তানে ১৬তম জাতীয় পরিষদের সদস্য নির্বাচন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে দেশটিতে। বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। ভোট গ্রহণের জন্য পাকিস্তাজুড়ে ৯০ হাজার ৬৭৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। খবর ডনের।সব মিলিয়ে ১৭ হাজার ৮১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। এর মধ্যে ১২ হাজার ৬৯৫ জন প্রাদেশিক পরিষদের আসনে এবং ৫ হাজার ১২১ জন জাতীয় পরিষদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।ভোটাররা জাতীয় পরিষদে ২৬৬ জন প্রার্থীকে নির্বাচিত করবেন, যারা পরে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। পাশাপাশি ভোটাররা তাদের নিজ নিজ প্রাদেশিক পরিষদে প্রতিনিধিও নির্বাচন করবে। প্রধানমন্ত্রী নির্বাচনের একই প্রক্রিয়ায় প্রাদেশিক প্রধান নির্বাহীদের নির্বাচন করবে ভোটাররা। দুটি বিধানসভার প্রতিটির জন্য একটি করে ভোটাররা মোট দুইটি ভোট দেবেন।দেশটিতে মো...
পবিত্র শবে মিরাজ আজ
ধর্ম ও দর্শন

পবিত্র শবে মিরাজ আজ

আজ ২৬ রজব, পবিত্র শবে মিরাজ। এদিন রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে বা নিজগৃহে সালাত আদায়, কুরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবেন।ইসলামে শবে মিরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। চন্দ্রবর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মিরাজের অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনের শ্রেষ্ঠ মুজিজা। এ রাতে তিনি উর্ধ্বাকাশে গমন করেন ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন।মুসলিম দুনিয়া অলৌকিক ও ঐতিহাসিক এ ঘটনার স্মরণ করে প্রতিবছর ২৬ রজবের রাতটিকে শবে মিরাজ হিসেবে পালন করে থাকে।...
আজ পাকিস্তানে ভোট
আন্তর্জাতিক, সংবাদ

আজ পাকিস্তানে ভোট

নতুন সরকার নির্বাচনে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সহিংসতা এবং ভোটে কারচুপির দাবির মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজ লাখ লাখ পাকিস্তানি ভোট দিতে যাচ্ছেন। জনপ্রিয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।বর্তমানে কারাগারে রয়েছেন ইমরান খান এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। অনেক বিশ্লেষকই বলছেন, এটি পাকিস্তানের সবচেয়ে কম বিশ্বাসযোগ্য নির্বাচনগুলোর একটি।দেশটির ৯০ হাজার ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এসব ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখের বেশি সেনা, আধাসামরিক এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।এই নির্বাচনে ১২ কোটি ৮০ লাখ মানুষ ভোট দেবে যাদের মধ্...
নামাজের সময়সূচি: ৮ ফেব্রুয়ারি ২০২৪_বৃহস্পতিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৮ ফেব্রুয়ারি ২০২৪_বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৬ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২১ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১২ মিনিট।মাগরিব- ৫:৫৩ মিনিট।এশা- ৭:০৮ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৬ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫১ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির
জাতীয়, সংবাদ

উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এই আহ্বান জানান।সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর: বাসস।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষাকে অর্থবহ করতে হলে গবেষণার প্রতি জোর দিতে হবে।তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক উন্নয়নের ফলে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপ্রধান...
মিয়ানমারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে
জাতীয়, সংবাদ

মিয়ানমারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে

অভ্যন্তরীণ বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে গৃহযুদ্ধে মিয়ানমার জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকেছে। ফলে এখন পর্যন্ত অনুপ্রবেশকারী সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। তবে এসব সদস্যকে নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পালিয়ে আসাদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনা, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। তারা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশ করেছে।এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা ছিল ১১৩। পরে আরও দুজনকে রিসিভ করলে সে সংখ্যা হয় ১১৫। এরপর একসঙ্গে আরও ১১৪ জন প্রবেশ করেন। এতে মোট সংখ্যা দাঁড়ায় ২২৯ জনে। পরে বিভিন্ন সময়ে আশ্রয় নেওয়া জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যদ...
সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাডুডু থেকে শুরু করে সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে। আমাদের দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য সবাই মিলে উদ্যোগ নিতে হবে। মাধ্যমিক পর্যায়ে শুধু ক্রিকেট-ফুটবল না, সব ধরনের খেলাধুলার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে।বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা মেধাবী। সুযোগ করে দিলে তারা আরো ভালো করতে পারবে। সব ধরনের খেলাকে আমাদের হাতে আনতে হবে। আমাদের কিছু দেশীয় খেলা, সেই ডাংগুলি থেকে শুরু করে, বিভিন্ন খেলাধুলা আগে প্রচলিত ছিল। সেগুলো আমাদের আবার চালু করা উচিত।তিনি আরও বলেন, আমাদের নিজস্ব দেশীয় খেলাগুলো, হাডুডু থেকে শুরু করে সবগুলো খেলা সক্রিয় রাখতে উদ্যোগ নিতে হবে। দেশীয় খেলা...
৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া, সংবাদ

৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আগামী দুই দিন সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের সই করা, আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়া বার্তায় কুয়াশার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্...
অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক
জাতীয়, সংবাদ

অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বুধবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শনকালে কক্সবাজারে তিনি এ কথা বলেছেন।বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে, মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।পরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), মায়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সকল সদস্যদের খোঁজ খবর নেন।এর আগে বান্দর...
নামাজের সময়সূচি: ৭ ফেব্রুয়ারি ২০২৪_বুধবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৭ ফেব্রুয়ারি ২০২৪_বুধবার

আজ বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২২ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১১ মিনিট।মাগরিব- ৫:৫২ মিনিট।এশা- ৭:০৭ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৭ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...