Sunday, October 25

Blog

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Exploring Graduate Business Programs and Careers in Canada” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Exploring Graduate Business Programs and Careers in Canada” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজধানীতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস-এর উদ্যোগে “Exploring Graduate Business Programs and Careers in Canada” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ার'২৪) বিকেল ৩ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।.সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট মেরি ইউনিভার্সিটি, কানাডার স্কুল অব বিজনেসের এসোসিয়েট প্রফেসর ড. রেহমান খোখার।সেমিনারের শুরুতেই ড. খোখার কানাডার বিজনেস এডুকেশনের স্বাতন্ত্র্য বৈশিষ্ঠ্যসমূহ অডিয়েন্সের সামনে তুলে ধরেন।পাশাপাশি, সেইন্ট মেরি ইউনিভার্সিটির এডমিশন প্রসেস, স্কলারশীপ, পার্টটাইম চাকুরী সুবিধাসমূহ বিস্তারিত আলোচনা করেন। কানাডার কর্পোরেট সেক্টরে চাকুরী সুবিধা ও ওয়ার্ক পারমিটের বিভিন্ন দিক সম্পর্কেও নাতিদীর্ঘ আলোচনা করেন ড. খোখার।.উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্র...
রাসুলুল্লাহ্ সা.-এর জীবনের শ্রেষ্ঠ মু’জিযা ‘লাইলাতুল মিরাজ’
ধর্ম ও দর্শন

রাসুলুল্লাহ্ সা.-এর জীবনের শ্রেষ্ঠ মু’জিযা ‘লাইলাতুল মিরাজ’

|| মো. ওমর ফারুক ||চন্দ্রবর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মিরাজের অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। সে হিসেবে এ বছর ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে লাইলাতুল মিরাজ পালিত হবে। এ রাতে ওয়াজ, নসিহত, আলোচনার আয়োজন-সহ মুমিন বান্দারা ইবাদতে মশগুল থাকবেন।হযরত মুহাম্মদ সা. অন্যান্য নবী-রাসূলদের মধ্যে মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। তাই তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ স্বরূপ মহান আল্লাহ তা‘আলা অন্যান্য নবী-রাসূলদের তুলনায় তাঁকে সর্বাধিক মু'জিযা উপহার দিয়ে সম্মানিত করেছেন। যা অন্যান্য নবী রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্বের দাবি রাখে। মহানবী সা.-এর জীবনের মু’জিযাসমূহের মধ্যে শ্রেষ্ঠ মু’জিযা হিসেবে খ্যাত “লাইলাতুল মিরাজ”। পৃথিবীর ইতিহাসে যেসব যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়েছে, তন্মধ্যে অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ লাইলাতুল মিরাজের স্থান সর্ব শীর্ষে। কেননা এর প্রেক্ষাপট, ঘটনা ও আধ্যাত্মিক শিক...
নামাজের সময়সূচি: ৬ ফেব্রুয়ারি ২০২৪_মঙ্গলবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৬ ফেব্রুয়ারি ২০২৪_মঙ্গলবার

আজ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২২ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১১ মিনিট।মাগরিব- ৫:৫২ মিনিট।এশা- ৭:০৭ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৭ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
এশিয়ান ইউনিভার্সিটিতে এ ৭ম জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

এশিয়ান ইউনিভার্সিটিতে এ ৭ম জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

৫ ফেব্রুয়ারি ২০২৪, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ৭ম জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। ছাত্রছাত্রীরা স্বত:স্ফ‚র্তভাবে কর্মসূচিতে অংশ নেয়, এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পথসভা ও বর্ণাঢ্য র‌্যালী সম্পন্ন হয়।বাংলাদেশ সরকার কর্তৃক এবারের জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য ছিল “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রন্থাগার উন্নয়ন ও পাঠাভ্যাস বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ড. আবুল হাসান এম সাদেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা এবং প্রক্টর এম এ মতিন, ইসলামের ইতিহাস বিভাগের...
কাতারের হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ মুশফিক
জাতীয়, সংবাদ

কাতারের হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ মুশফিক

কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ মুশফিকুর রহমান ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন। কক্সবাজারের কৃতি সন্তান হাফেজ মুশফিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করে তার বাবা-মা, শিক্ষক, মাদরাসা-সহ গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন।কাতারের এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় শুধুমাত্র ৯-১৩ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করতে পারে। সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ এই প্রতিযোগিতায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।এ বছরের ২৯ জানুয়ারি (সোমবার) প্রতিযোগিতার ফাইনাল পর্বটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে ৫০,০০০ কাতারি রিয়াল পেয়েছে মুশফিক।বিশ্বজয়ী মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর শায়েখ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।এর আ...
এসএসসি পরীক্ষার্থীদের সুবিধায় কেন্দ্র পরিদর্শন নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী
জাতীয়, সংবাদ

এসএসসি পরীক্ষার্থীদের সুবিধায় কেন্দ্র পরিদর্শন নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এ সময় কেন্দ্রে অহেতুক জনসমাগম ও এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি এড়াতে তিনি এ সিদ্ধান্ত নেন। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এই পরীক্ষা।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী মনে করেন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর একধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় পরীক্ষার্থীরা এমনিতেই একটা মানসিক চাপের (ট্রমার) মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। এ ছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাঘবের জন্য এ বছর এসএসসি ও সমমান প...
দুই মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক
জাতীয়, সংবাদ

দুই মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুটি মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এ আর রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।সোমবার (৫ জানুয়ার) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।এর আগে গত বছরের ৯ মে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ মে এই দুই মামলায় জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।তার ধারাবাহিকতায় ১০ জুলাই মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। এরপর আদালত শুনানি তিন মাসের জন্য মুলতবি করেন। পরবর্তীতে সোমবার ফের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে আদালত ২২...
বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী
আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ

বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।এর আগে গতকাল রোববার বিজিবির এ কর্মকর্তা জানিয়েছিলেন, রোববার ভোর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।গত সপ্তাহ থেকে ...
ঢাকার বায়ু আজ ‘বিপজ্জনক’, বায়ুদূষণে আবারও শীর্ষ তালিকায় রাজধানী
আবহাওয়া, সংবাদ

ঢাকার বায়ু আজ ‘বিপজ্জনক’, বায়ুদূষণে আবারও শীর্ষ তালিকায় রাজধানী

বায়ুদূষণের শীর্ষ তালিকায় আবারও রাজধানী ঢাকা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।বায়ুদূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ৪০৮ অর্থাৎ ঢাকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এই অবস্থায় ঘরের বাইরে বের হতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে থাকা ঘানার আক্রা শহরের স্কোর ৩৩৫। এই শহরের বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।তৃতীয় অবস্থানে থাকা ভারতের মুম্বাই শহরের বায়ুর মান অস্বাস্থ্যকর। এরপর রয়েছে নেপালের কাঠমাণ্ডু। তারপর মিয়ানমারের ইয়াঙ্গুন।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্...
নামাজের সময়সূচি: ৫ ফেব্রুয়ারি ২০২৪_সোমবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৫ ফেব্রুয়ারি ২০২৪_সোমবার

আজ সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ২২ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৩ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১০ মিনিট।মাগরিব- ৫:৫১ মিনিট।এশা- ৭:০৬ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৮ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৯ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...