Sunday, October 25

Blog

ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ১ মুসল্লিসহ মৃত্যুর সংখ্যা ৫
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ১ মুসল্লিসহ মৃত্যুর সংখ্যা ৫

টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।সবশেষ শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে মারা যান জালাল মন্ডল (৬০)। তিনি সিরাজগঞ্জের কাজিপাড়া থানার বড়াইখোলা গ্রামের বাসিন্দা।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত অন্যদের মধ্যে গত বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) এবং রাত ৮টা ৫০মিনিটে জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দি (৬৫) মারা যান।তিনি আরও জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের...
ভোটের মাঠে ইমরান সমর্থিতরা এগিয়ে, ৯৯ আসনে জয়
আন্তর্জাতিক, সংবাদ

ভোটের মাঠে ইমরান সমর্থিতরা এগিয়ে, ৯৯ আসনে জয়

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলীয়ভাবে নির্বাচন করতে না পারলেও দেশটির জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন তার সমর্থিত প্রার্থীরা। ৯৯টি আসনে জয়ী হয়েছেন তারা।শনিবার সকাল ৮টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা।অন্যদিকে, নওয়াজের শরিফের পাকিস্তান মুসলীম লীগ (পিএমএলএন) জয় পেয়েছে ৭১ আসনে। তৃতীয় অবস্থানে রয়েছে বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৩ ও এমকিউএম ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ২৬৫টি। কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন অন্তত ১৩৪ আসন। তাই প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না। অপেক্ষা করতে হবে জোট গঠন পর্যন্ত।সূত্র: ডন, আল-জাজিরা...
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৮ হাজারের কাছাকাছি
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৮ হাজারের কাছাকাছি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা অব্যহত রয়েছে। এতে নিহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে তারা হামলা চালায়নি। এই উপত্যকার কোথাও এখন নিরাপদ নয়। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন। খবর: এএফপি।সামরিক বাহিনীকে রাফাহ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া এবং হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনি দূত প্রশ্ন করেছেন যে, পরিকল্পিত হামলার মধ্যে বেসামরিকদের কোথায় সরিয়ে নেওয়া হবে? কারণ গাজায় এখন আশ্রয় নেওয়ার মতো নিরাপদ কোনো স্থান আর নেই।জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজার ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকই এখন রাফাহ শহরে ঢুকে পড়েছে। কিন্তু সেখানে কোনো বাড়...
নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৪_শনিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৪_শনিবার

আজ শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২০ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১৩ মিনিট।মাগরিব- ৫:৫৪ মিনিট।এশা- ৭:০৯ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৫ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫২ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
ইউসিআর ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিল মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউসিআর ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিল মানারাত ইউনিভার্সিটি

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত ইউসিআর হাফ ম্যারাথন ২০২৪ দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শুক্রবার ভোরে (৯ ফেব্রুয়ারি'২৪) রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডির) পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আশুলিয়া ক্যাম্পাসের স্পোর্টস ক্লাবের মডারেটর সাঈদ ইসলাম, ছাত্র বিষয়ক বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল মতিন প্রমুখ। আল্ট্রা ক্যাম্প রানারস (ইউসিআর) এ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করে।দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে দিন দিন ম্যারাথন দৌড় প্...
নামাজের সময়সূচি: ৯ ফেব্রুয়ারি ২০২৪_শুক্রবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৯ ফেব্রুয়ারি ২০২৪_শুক্রবার

আজ শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৭ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২১ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১২ মিনিট।মাগরিব- ৫:৫৩ মিনিট।এশা- ৭:০৮ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৬ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫১ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
আটরশির দুই ভাইয়ের দ্বন্দ্বের যে সমাধান দিলেন উচ্চ আদালত
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

আটরশির দুই ভাইয়ের দ্বন্দ্বের যে সমাধান দিলেন উচ্চ আদালত

ফরিদপুরের আটরশি দরবার শরীফের দুই পীরজাদার দ্বন্দ্ব শেষ পর্যায় গড়ায় উচ্চ আদালতে। দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি সুরাহা করে দিয়েছেন। জাকের পার্টির সম্মেলন এবং আটরশির ওরশ শান্তিপূর্ণভাবে ভিন্ন ভিন্ন দিনে করতে দুই ভাইকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।এ মামলাসংক্রান্ত আইনজীবীরা জানান, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ফরিদপুরের পীরজাদা মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বাধীন জাকের পার্টি ইসলামী সম্মেলন করতে পারবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার অন্য ভাই পীরজাদা মাহফুজুল হককে আলাদাভাবে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিলে আটরশির ওরশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।জাকের পার্টির সম্মেলন ও আটরশির ওরশ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে হাইকোর্ট জাক...
শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন এ কে আজাদ
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন এ কে আজাদ

বেসরকারি শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ।ব্যাংকটির পরিচালক পর্ষদের ৩৭৩তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সভায় মোহাম্মদ ইউনুছ পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত এবং মহিউদ্দিন আহমেদ ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।বুধবার (৭ ফেব্রুয়া‌রি) ব্যাংকটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী। যিনি ১৯৫৯ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে অনার্স ডিগ্রি নেওয়ার পর থেকেই ব্যবসা-বাণিজ্য শুরু করেন। পাট, বস্ত্র, চা এবং তৈরি পোশাকশিল্প ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থেকে এ সব খাতের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম ও প...
রমজান উপলক্ষে চার পণ্যে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজান উপলক্ষে চার পণ্যে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি

পবিত্র রমজান মাসে বাজার সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালে আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পৃথক চার প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২৯ জানুয়ারি এসব পণ্যে শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন নিজ কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে।এরও আগে ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ ...
উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ
আবহাওয়া, সংবাদ

উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ

উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী শুক্রবার সকাল থেকে শনিবার (১০ ফেব্রুয়ারি) সক...