Friday, October 30

Blog

ইবি তালাবার উদ্যোগে “সিরাত পাঠ প্রতিযোগিতা”
ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবার উদ্যোগে “সিরাত পাঠ প্রতিযোগিতা”

|| বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার উদ্যোগে "সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়ার নারিকেলতলাস্থ দিগন্ত মিলনায়তনে এ উপলক্ষে একটি সুন্দর আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ইভেন্টের মধ্যে ছিলো- ক্বিরাত পর্ব, আযান পর্ব, নাতে রাসূল (সা.) পর্ব ও ইসলামী সংগীত পর্ব।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ‌ের প্রফেসর ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মাসউদ আল মাহদী, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং প্রফেসর ড. কামরুল হাসান।সংগঠনের ইবি শাখার সভাপতি ও দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের মহাপরিচালক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি তালাবার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ ও সাংগঠনিক সম্প...
রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে ডিআইইউ শিক্ষার্থীদের মানববন্ধন
ধর্ম ও দর্শন, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে ডিআইইউ শিক্ষার্থীদের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বনবী মুহাম্মাদ (স.) এর বিরুদ্ধে ভারতের বিতর্কিত ধর্মনেতা রামগিরি মহারাজের করা কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদল ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থী। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদযোহর ঢাকার নতুন বাজার এলাকায় ভারতীয় হাইকমিশন সংলগ্ন বাশতলা ইউটার্নের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রতিনিধি মুহাম্মাদ মুহতাসিম। তারা ভারতের ধারাবাহিক ইসলাম বিদ্বেষী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ভারতের মুসলিমদের উপর আক্রমণ, মসজিদসমূহে আঘাত ও বাংলাদেশের সীমান্তে অন্যায় হত্যা বন্ধের জন্য ভারতীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। সর্বশেষ তারা কটুক্তিকারী ধর্মনেতা রামগিরি ...
জালের কনসার্ট আজ, বদলে গেল ভেন্যু
বিনোদন, সর্বশেষ

জালের কনসার্ট আজ, বদলে গেল ভেন্যু

|| বিনোদন ডেস্ক ||অবশেষে অপেক্ষার অবসান। জাল ব্যান্ডের কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বদলে গেছে ভেন্যু। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্টটি।শুক্রবার কনসার্টের সব আয়োজন মোটামুটি সম্পন্ন থাকলেও শো শুরুর কয়েক ঘণ্টা আগে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে কনসার্টটি স্থগিত করে আয়োজকরা। এর কয়েক ঘণ্টা পর নতুন সময় ও ভেন্যু প্রকাশ করা হয়।জানা গেছে, অবশেষে কনসার্টটি অনুষ্ঠিত হবে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। বিকেল সাড়ে ৪টা থেকে দর্শকরা ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। এর আগে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর পূর্বাচল তিনশ’ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়। কিন্তু সেটি পরিবর্তন হয়েছে।২০১০ সালে বাংলাদেশে আসে জাল ব্যান্ড। সেবারই প্রথম ঢাকায় পা রেখেছিল গানের দলটি। প্রায় দেড় দশক পর ফের বাংলাদেশে ব্যান্ডটি। ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ নামের কনসার্টে...
কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে পণ্ড
খেলাধুলা, সর্বশেষ

কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে পণ্ড

|| স্পোর্টস ডেস্ক ||কানপুর টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে এখনো শুরু হয়নি খেলা। বাড়ছে অপেক্ষা। তাই দুই দলের খেলোয়াড়রা স্টেডিয়ামের ড্রেসিংরুম ছেড়ে হোটেলে ফিরেছে। মাঝে থামলেও এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সুপার সপার দিয়ে মাঠকর্মীরা কাজ চালিয়ে যান। তাতে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন তাই বৃষ্টিতে পণ্ড হলো।আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, কানপুর টেস্টের প্রথম তিন দিন থাকবে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলাই হয়নি। দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে ম্যাচ মাঠেই গড়ায়নি। দুই দলের খেলোয়াড়দের আপাতত তাই অপেক্ষা ছাড়া আর কিছুই করণীয় নেই। খেলা কখন শুরু হবে এ বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। বৃষ্টি কমলে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত জানাবেন।এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিক...
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি হারুন-অর-রশিদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি হারুন-অর-রশিদ

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী জেলা জাতীয়তাবাদী মৎস্যদলের সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ হারুন-অর-রশিদকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি এবং এ.টি.এম আব্দুল আল হুসাইনকে বিদ্যুৎসাহি সদস্য মনোনীত করা হয়।মোঃ হারুন-অর-রশিদ সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন , অভিভাবক, রাজনৈতিক ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।এলাকাবাসীর প্রত্যাশা মোঃ হারুন-অর-রশিদের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ স...
‘কন্টেন্ট ডেভেলপার (বাংলা)’ পদে টেন মিনিট স্কুলে চাকরি
চাকরি, সর্বশেষ

‘কন্টেন্ট ডেভেলপার (বাংলা)’ পদে টেন মিনিট স্কুলে চাকরি

অনলাইন ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল ‘কন্টেন্ট ডেভেলপার (বাংলা)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আবেদন প্রক্রিয়া গত ২৬ সেপ্টেম্বর শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা সাপ্তাহিক ২ দিন ছুটি এবং দুপুরের খাবার সুবিধাসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।প্রতিষ্ঠানের নাম: ১০ মিনিট স্কুলপদের নাম: কন্টেন্ট ডেভেলপার (বাংলা)পদসংখ্যা: ০২টিশিক্ষাগত যোগ্যতা: বাংলা বা ইংরেজিতে বিএ/বিএডঅন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায়ই দক্ষতা, ব্যাকরণ, বানানে স্পষ্টতার ধারনা। ইউনিকোড বাংলায় দ্রুত এবং নির্ভুলভাবে টাইপ এবং প্রযুক্তিগত দক্ষতাঅভিজ্ঞতা: প্রয়োজন নেইচাকরির ধরন: চুক্তিভিত্তিককর্মক্ষেত্র: অফিসেপ্রার্...
১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন: মামুনুল হক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন: মামুনুল হক

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, খেলাফতের পতন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল মুসলিম উম্মাহর ঐক্যের জন্য এক বড় আঘাত। ১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন অবস্থায় আছি। এই দীর্ঘ সময়ের ক্ষতি এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে হবে, যারা ভবিষ্যতে উম্মাহর জন্য পথপ্রদর্শক হবে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমান বিশ্বে মুসলমানদের সমস্যাগুলো সমাধান করতে হলে খেলাফতের মতো একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। ইসলামী মূল্যবোধ ও আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত খেলাফতই পারে মুসলিম উম্মাহকে সমৃদ্ধি ও স্থায়িত্বের পথে নিয়ে যেতে। আমাদের মূল লড়াই বিদ্যমান ইহুদীবাদী বিশ্বব্যবস্থার সঙ্গে, ...
যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে নিহত ৪৩
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে নিহত ৪৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে সেখানের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নৌকা, হেলিকপ্টার ও বড় গাড়ির সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে শক্তিশালী হারিকেন হেলেন। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলিনার দিকে চলে যায়। গত বৃহস্পতিবার হ্যালেন ফ্লোরিডায় প্রথম আঘাত হানে।বীমাকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।শুক্রবার অনেক বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। যদিও এরই মধ্যে হারিকেনটি দুর্বল হয়েছে। তবে ঝোড়ো বাতাস, বন্যা ও টর্নেডো অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এটি একটি চার ক্যাটাগরির ঝড় ছিল।বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত হানে এবং ছয় ঘন্টা ধরে হারিকেন ছিল।ন্যাশনাল হারিকেন ...
সেনা কর্মকর্তা হত্যায় মূল হোতাসহ গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সেনা কর্মকর্তা হত্যায় মূল হোতাসহ গ্রেফতার ২

কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল হোতাসহ আরও দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮), ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। এ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা...
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এটি।ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জা...