Friday, October 30

Blog

চৌদ্দ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

চৌদ্দ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত

১৪ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রপ্তানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন।চালের রপ্তানি শুল্কও কমানো হয়েছে। আগে যেখানে রপ্তানি শুল্কের হার ছিল ২০ শতাংশ, সেখানে বর্তমানে তা নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে।সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতের চাল রপ্তানিকারকরা। দেশটির অন্যতম চাল রপ্তানি কোম্পানি রাইস ভিলা’র শীর্ষ নির্বাহী সুরজ আগার ওয়াল ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে বলেন, “সরকারের এই সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ কৃষিক্ষেত্র এবং আন্তর্জাতিক চালের বাজারে গেম চেঞ্জারের ভূমিকা রাখবে। একদিকে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমে আসবে, অন্যদিকে কৃষকরাও লাভবান হবেন।”ভারতে চালের উৎপাদন হয় মূলত দেশটির পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগু...
ভারতের রামগির মহারাজ রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

ভারতের রামগির মহারাজ রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ

|| থানা প্রতিনিধি, বেলকুচি, সিরাজগঞ্জ ||ভারতের রামগির মহারাজ রাসূল (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, থানা শাখা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী যাত্রী ছাউনির সামনে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের কর্মীরা।বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি শাখা সহ-সভাপতি মাওলানা আতিক, মাওলানা জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, মাওলানা মুসা, মুফতি আবু ইউসুফ শরীফ প্রমুখ।...
রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ

|| থানা প্রতিনিধি, এনায়েতপুর, সিরাজগঞ্জ ||ভারতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জের এনায়েতপুরবাসী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমআর নামাজ শেষে এনায়েতপুর হাট জামে মসজিদ ও এনায়েতপুর বড় জামে মসজিদ থেকে মুসুল্লিগণ বিক্ষোভ মিছিল শুরু করে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এসে জড়ো হয়। এনায়েতপুরের সাধারণ মুসল্লীদের আয়োজনে সেখানে তারা একটি প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে বক্তাগণ রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে তারা ভারত সরকারের নিকট কটূক্তিকারীর উপযুক্ত শাস্তি দাবি করেন। বিশ্বের সকল মুসলমানকে এক হওয়ার আহবান জানিয়ে বক্তাগণ বলেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে বিধর্মীরা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করতে সাহস পাবে না। ভবিষ্যতে এ ধরনের নিন্দনীয় কাজের ক্ষেত্রে হুশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, পৃথিবীর কোথাও আল্লাহ, রাসূল ও ইসলামকে ন...
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে মানারাত ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে মানারাত ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজন

বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মাসি বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ফার্মাসিস্টদের স্বাস্থ্য খাতে অবদান, তাদের অধিকার এবং পেশাগত বৈষম্য ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।এছাড়া আয়োজন করা হয় ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হয়।সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকাল ১১টায় আয়োজন করা হয় বিশ্ব ফার্মাসিস্ট দিবসের ওপর একটি সেমিনার। এতে বক্তারা ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবায় অবদান, বৈশ্বিক মহামারী মোকাবিলায় তাদের গুরুত্ব এবং সাধারণ মানুষকে সঠিক ওষুধ সরবরাহের পেছনে ফার্মাসিস্টদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন।দুপুর সাড়ে ১২...
এবার সিটি করপোরেশন ও পৌরসভার সব কাউন্সিলরদের অপসারণ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

এবার সিটি করপোরেশন ও পৌরসভার সব কাউন্সিলরদের অপসারণ

মেয়রদের পর এবার দেশের ১২টি সিটি করপোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।এই ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।এদিন পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলর এবং তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে।এদিকে, জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।...
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে তার সরকারের প্রতি সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব।এ ছাড়া ড. মুহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে।প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় তিনি ওই অধিবে...
এশিয়ান ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এশিয়ান ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম।প্রথম অধিবেশনে প্রধান অতিথি তার বক্তব্যে, সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রজনতার রুহের মাগফিরাত কামনা করেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের পাশে দাড়াতে দেশবাসীকে আহবান জানান। এইউবি শিক্ষার্থী যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদের সবাইকে উৎসাহিত করেন ও আগামীতে দেশ গড়ার কাজে আত্বনিয়োগ করতে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠতে বলেন।বিশেষ অতিথির ব...
ইন্টারন্যাশনাল ইনোভেশন ও টেকনোপ্রেনারশিপ কনফারেন্সে ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইন্টারন্যাশনাল ইনোভেশন ও টেকনোপ্রেনারশিপ কনফারেন্সে ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ইনোভেশন ও টেকনোপ্রেনারশিপ কনফারেন্স (আইসিআইটি ২০২৪)-এর সাথে সফলভাবে কোলাবোরেশন ও অংশগ্রহণ করেছে। সেপ্টেম্বর ২৬ ও ২৭, ২০২৪ তারিখে অনুষ্ঠিত কনফারেন্সটি বিশ্বব্যাপী নেতৃস্থানীয় গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করেছে, যারা উদ্ভাবন ও উদ্যোগশীলতার ক্ষেত্রে অত্যাধুনিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে ।ইউআইটিএস আইসিআইটি ২০২৪-এর সহ-আয়োজক এবং একাডেমিক সহযোগী হিসাবে কাজ করেছে। ইউআইটিএস-এর অনুষদ সদস্যগণ, শিক্ষকবৃন্দ ইউআইটিএস কনফারেন্স রুম থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছে। কনফারেন্সে অনুষ্ঠিত বক্তৃতাগুলোর মধ্যে অন্যতম ছিল ২৬ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে প্রফেসর আইআর ডঃ মালাথি বাতুমলাই (কনফারেন্স চেয়ার), প্রফেসর ডঃ ওং লি...
এইউবিতে “মহানবীর আদর্শে রাষ্ট্র ব্যবস্থার রুপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইউবিতে “মহানবীর আদর্শে রাষ্ট্র ব্যবস্থার রুপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এ "মহানবীর আদর্শে রাষ্ট্র ব্যবস্থার রুপরেখা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে সোস্যাল সায়েন্স ইন্সটিটিউট এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। প্রধান আলোচক ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক আজাদ। মূল আলোচক ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: জাকির হোসেন। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নুরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে এইউবি প্রতিষ্ঠাতা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারী হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে কুরআনে ব...
আগামী ৫ মাসের মধ্যে হতে পারে রাকসু নির্বাচন: রাবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আগামী ৫ মাসের মধ্যে হতে পারে রাকসু নির্বাচন: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের পরই রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।রাবি উপাচার্য বলেন, ‘আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। তবে প্রথমে ছাত্ররাজনীতি থাকবে কি না বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা রাকসু নির্বাচনের আয়োজন শুরু করবো।’ছাত্ররাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি বিষয়ে দুটি অপশন রয়েছে। প্রথমত, ছাত্ররাজনীতি পুরোপু...