Friday, October 30

Blog

জুলাইয়ে পোশাক রপ্তানি বেড়েছে ২.৮৮ শতাংশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জুলাইয়ে পোশাক রপ্তানি বেড়েছে ২.৮৮ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৩.১৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ২.৮৮ শতাংশ বেশি। ২০২৩ সালের জুলাই মাসে তৈরি পোশাক পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ৩.০ বিলিয়ন ডলার।অন্যদিকে, চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় ২.৯ শতাংশ বেড়ে ৩.৮২ বিলিয়ন হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে, বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩.৭১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে এ তথ্য প্রকাশ করেছে।ওভেন পণ্য থেকে রপ্তানি আয় ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে নিট পণ্যের রপ্তানি আয় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৭২ বিলিয়ন ডলারে।এ ব্যাপারে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ হিল রাকিব গণমাধ্যমকে বলেন, ‘অর্থবছরের প্রথম মাসে ইতিবাচক সূচনা হওয়া ভালো লক্ষণ। ক...
দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে ড. ইউনূসের দৃঢ় প্রত্যয়
জাতীয়, সর্বশেষ

দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে ড. ইউনূসের দৃঢ় প্রত্যয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নিউইয়র্কে টোকিওভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় নেওয়া এ সাক্ষাৎকার রবিবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে এবং ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে।হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি নীতিনির্ধারণে তরুণ প্রজন্মক...
বকশীগঞ্জে ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

|| নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে "সহযোগী মুক্তিযোদ্ধা" বানানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুর ইসলাম, নুরুল হক, আবদুল কুদ্দুস, ও আলমাছ আলী প্রমুখ বক্তব্য রাখেন। তারা জানান, বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের মোর্শেদুজ্জামান চান মিয়া সরকার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মানুষকে "সহযোগী মুক্তিযোদ্ধা" বানানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতিজনের কাছ থেকে ৩,৫০০ টাকা করে আদায় করেছেন।এই প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা এবং তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।...
বেলকুচিতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| থানা প্রতিনিধি, বেলকুচি, সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জের বেলকুচিতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বেলকুচি উপজেলা ও পৌরসভা শাখা।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি উপজেলার চালাস্থ বেলকুচি কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুজয় কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রাজবংশীর সার্বিক তত্ত্বাবধানে আসন্ন শারদীয় দূর্গা পূজা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র সঞ্চালিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির...
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত জাতীয় শিক্ষা সংলাপে অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের তাগিদ
জাতীয়, সর্বশেষ

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত জাতীয় শিক্ষা সংলাপে অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের তাগিদ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের শিক্ষা ব্যবস্তার সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে ”বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান ও ভবিষ্যত” শীর্ষক এক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।ছাত্রকল্যাণ ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির...
ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী মানারাত ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিএফডিসি মিলনায়তনে "ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়" শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজয়ী বিতার্কিক দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্যের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিতার্কিক দলের সদস্য রাইসুল ইসলাম সাকিব, সুজায়েত উল্লাহ ও আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি উপাচার্যের হাতে তুলে দেন।এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব প্রতিযোগিতায় বিজয়ী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্...
রাসূল (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ স্বচ্ছ সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সোমবার
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

রাসূল (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ স্বচ্ছ সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সোমবার

|| নিজস্ব প্রতিবেদক ||মুসলমানদের হৃদয়ের স্পন্দন, হযরত রাসূল পাক (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ স্বচ্ছ সমাজ। সংগঠনটির উদ্যোগে আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর রামপুরা ব্রিজে এ কর্মসূচি পালন করা হবে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগর থেকে সংগঠনের পক্ষে জে.এম সাকিব হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।সম্প্রতি, রামগিরি মহারাজ এবং নিতেশ রানে হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে কটূক্তি করেছেন, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এই অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ স্বচ্ছ সমাজের নেতা-কর্মীরা।সংগঠনটির দাবি হলো- ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং সমাজে সহনশীলতা প্রতিষ্ঠা করা। এই প্রতিবাদের মাধ্যমে তারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে চায়।...
বকশীগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

|| নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুল্লাহ সওদাগর বিপ্লবকে সভাপতি, মাহমুদুল হাসান মিলনকে সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান মনিরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ১১ সদস্যের এই কমিটির অনুমোদন দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জারনিজ এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।মেয়াদ শেষ হওয়া কমিটি বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ুম, সহ-সভাপতি আবদুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সরকার রাসেল, দপ্তর সম্পাদক আমজামুল হক সুরুজ, কোষাধ্যক্ষ হামিদুল্লাহ এবং সদস্য নজরুল ইসলাম সওদাগর ও সাইফুল ইসলাম শাকিল তালুকদার।...
জিআই পণ্যের স্বীকৃতি পেলো ভোলার মহিষের দুধের কাঁচা দই
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

জিআই পণ্যের স্বীকৃতি পেলো ভোলার মহিষের দুধের কাঁচা দই

ভোলা জেলার মহিষের দুধের কাঁচা দই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দইকে জিআই-৫৫ নম্বরে অর্ন্তভূক্ত করা হয়েছে। এ জেলার চরাঞ্চলের মহিষের দুধের কাঁচা দই অন্তত দুইশত বছরের ঐতিহ্য।জানা গেছে, ঐতিহ্যবাহী ভোলার এই কাঁচা দইকে জিআই পণ্যের স্বীকৃতির জন্য ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ভোলার জেলা প্রশাসক পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে ২৯ নম্বর শ্রেণিতে ভোলার মহিষের দুধের কাঁচা দই জিআই-৫৫ হিসেবে স্বীকৃতি পায়।গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর ভোলার মহিষের দুধের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে তালিকা প্রকাশ করে।এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান গণমাধ্যমকে বলেন, মহিষের দুধের কাঁচা দই ভোলার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি পণ্য। যার জন্য এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে আব...
নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান ড. ইউনূস। চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন তিনি।সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভি...