বুধবার, মে ১৩

Blog

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচি শুরু আজ
জাতীয়, সর্বশেষ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচি শুরু আজ

|| নিজস্ব প্রতিবেদক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ থেকে তাদের ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করছে। আগামী ৭ দিন সারাদেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলবে। ৭ জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দফতর সেল) জাহিদ আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।জাহিদ আহসান জানান, বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত চলবে। এই সাতদিন বিভিন্ন জেলা ও মহানগরে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হবে। ঢাকা মহানগরে পুরো সপ্তাহজুড়ে এই কর্মসূচি চলমান থাকবে।তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করবেন এবং জনসংযোগ করবেন। কেন্দ্রীয় নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।জেলাভিত্তিক কর্মসূচির তালিকাবুধবার (৮ জানুয়ারি):...
খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে পথে পথে নেতাকর্মীদের ঢল
রাজধানী, রাজনীতি, সারাদেশ

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে পথে পথে নেতাকর্মীদের ঢল

|| নিজস্ব প্রতিবেদক ||উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রায় শুভেচ্ছা জানাতে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত মানব প্রাচীর তৈরি করেছে দলটির নেতাকর্মীরা।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এয়ারপোর্টের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের ভিড় ঠেলে দুই ঘণ্টায়ও বিমানবন্দরে পৌঁছতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী।সরেজমিনে দেখা যায়, সোয়া ৮টায় বিমানবন্দরের উদ্দেশে বের হলেও নেতাকর্মীদের চাপে গুলশান-২ নম্বরের গোল চত্বর পর্যন্ত আসতে এক ঘণ্টা সময় লেগে যায়। এদিকে খালেদা জিয়াকে বহনকারী বিমান রাত ১০টায় ছেড়ে যাবে বলে জানানো হলেও রাত সাড়ে ১০টায়ও তিনি এয়ারপোর্টে পৌঁছাতে পারেননি।নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কে...
রায়পুরায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে শীতবস্ত্র বিতরণ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||চলতি শীত মৌসুমে সারা দেশে শীতের তীব্র প্রকোপ বেড়েছে। বেশ কয়েক দিন থেকে নরসিংদীর রায়পুরাসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত দুঃস্থ, দরিদ্র, অসহায় মানুষ ও বিভিন্ন এতিমখানায় এতিম শিশুর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ ৫০০ শত কম্বল দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদ রানার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম।...
তিতুমীর কলেজের প্রধান ফটকে ঝুলছে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

তিতুমীর কলেজের প্রধান ফটকে ঝুলছে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজের প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা একটি ব্যানার টাঙিয়ে তারা তাদের দাবির প্রতি জোর দিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭টি সরকারি কলেজের মধ্যে অন্যতম সরকারি তিতুমীর কলেজ। দীর্ঘদিন ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তবে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাদের কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তুলেছেন।শিক্ষার্থীরা একাধিকবার সড়ক ও রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন তাদের এই দাবির পক্ষে। গত ৩ ডিসেম্বর, শিক্ষামন্ত্রণালয় একটি ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে, যাতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত ...
পুঁজিবাজারে নতুন নীতিমালা নয়, সংস্কার হবে: অর্থ উপদেষ্টা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পুঁজিবাজারে নতুন নীতিমালা নয়, সংস্কার হবে: অর্থ উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||পুঁজিবাজারের সংকট মোকাবিলায় নতুন কোনো নীতিমালা গ্রহণ করা হবে না, বরং বর্তমান পরিস্থিতি উন্নয়নের জন্য সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুঁজিবাজারের সংস্কারের মাধ্যমে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।এর আগে, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছিল। এরপর ধীরে ধীরে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক এবং লেনদেন বৃদ্ধি পেতে শুরু করেছিল।তবে ২৭টি প্রতিষ্ঠানকে জেড ক্যাটেগরিতে পাঠানোর পর এবং বিনিয়োগকারীদের আন্দোলনের ফলে বাজারে লেনদেন কমে গিয়ে বর্তমানে তিন থেকে সাড়ে তিনশ কোটি টা...
বেলকুচিতে ১১ বছর পর সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ১১ বছর পর সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আবদুল লতিফ বিশ্বাসকে প্রধান আসামি করে বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা সাজ্জাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আশানুর বিশ্বাস এবং বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোলায়মান হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাসসহ আওয়ামী লীগের ৫৬ জন নেতা কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।গতকাল রবিবার দিবাগত রাত দশটার দিকে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবদুল হালিম বাদী হয়ে বেলকুচি থানায় মামলাটি দায়ের করেন।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এ...
এনায়েতপুরে যুবদল নেতা ফরিদকে কুপিয়ে হত্যা চেষ্টা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে যুবদল নেতা ফরিদকে কুপিয়ে হত্যা চেষ্টা

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে কেজি মোড়স্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ফরিদ মন্ডলপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে এনায়েতপুর হাই স্কুল সংলগ্ন কেজি মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় এক যুবক ধারালো অস্ত্র দিয়ে ফরিদের মাথায়  উপুর্যপরি কুপিয়েছে। এসময় পাশেই রাখা সিএনজিতে বসা কয়েকজন ও দুর্বত্তকে নিয়ে মিলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জনতা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ জানান, যুবদলের ত্যাগী নেতা ফরিদকে পরিকল্পিতভাবে হত্যার ...
খালেদা জিয়ার প্রশংসা করে ফেসবুকে যা লিখলেন আসিফ নজরুল
রাজনীতি, সর্বশেষ

খালেদা জিয়ার প্রশংসা করে ফেসবুকে যা লিখলেন আসিফ নজরুল

|| নিজস্ব প্রতিবেদক ||বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন বিএনপি প্রধান।যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।বিএনপি প্রধানের লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার একদিন আগে তাকে নিয়ে কিছু কথা লিখেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সেখানে খালেদা জিয়ার প্রশংসা করেন তিনি। বিএনপি প্রধান যেন সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন এই উপদেষ্টা।আসিফ নজরুল লিখেছেন, ‘চিকিৎসার জন্য নভেম্বরে...
ডিবিতে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

ডিবিতে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়নাঘর বলতে কোনোকিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।৫ই আগস্টের আগে ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিটে টর্চার সেল বা আয়নাঘর ছিল, ডিবিতে এখনও কোনো আয়নাঘর আছে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিবি কার্যালয়ে আয়নাঘর বলতে কিছু নেই। আর কোনো ধরনের আয়নাঘর থাকবেও না।আমরা তাদের বলেছি পুকুরটা যেন আয়নার মতো করে পরিস্কার করা হয়। এখানে কোনো আয়নাঘর থাকবে না।এছাড়া ডিবি পুলিশকে বলা হয়েছে, তারা সিভিল পোশাকে কোনো অভিযান বা আসামি গ্রেফতার করবে না। তারা অবশ্যই ডিবি জ্যাকেট ও আইডি কার্ড পরে অভিযানে যাবে। আইনের বাইরে কোনো কাজ করা য...
ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। আজ রবিবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম বক্তব্য রাখেন।...