বগুড়ায় যুবঅধিকার পরিষদের কম্বল বিতরণ
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন “যুবঅধিকার পরিষদ” এর পক্ষ থেকে বগুড়া সদর উপজেলার অসহায়, দুঃস্থ ও দরিদ্র শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮জানুয়ারি) বিকেল ৩ টায় সদর উপজেলার লাহেরি পাড়া ইউনিয়নের স্থানীয় মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য, ভিপি নূরুল হক নূরের গণঅধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের ৫১ তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছে।সংগঠনটির বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবঅধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি মো: লবলু হাসান সুমন।বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন যুবঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।প্রধান অতিথি লবলু হাসান সুমন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে গণঅধিকার পরিষদ বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার রক্ষায় কাজ ক...










