রবিবার, মে ১০

Blog

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শহরের কল্পনা ফিলিং স্টেশনের পাশে বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার (৯ মার্চ) দুপুর ২ টায় বগুড়া শহরতলীর চারমাথায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনায় ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন- স্বামী মোঃ সজল ইসলাম (৫০) মৃত-তোফা ইসলামের ছেলে ও স্ত্রী মোছাঃ হোসনেয়ারা বেগম (৪৫)। তারা উভয়ে ঠিকানা বগুড়া সদরের করোনেশন স্কুলের পাশে।পথচারীরা জানায়, সজল ইসলাম স্ত্রীকে নিয়ে বাইক চালাচ্ছিল। তখন মহাসড়কে থাকা একটি কালো মাইক্রোর সঙ্গে ধাক্কা খেলে তারা উভয়েই বাইকসহ মহাসড়কে ছিটকে পড়ে যায়। ঠিক তখনই পিছন থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহন সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথা চাকাতে পিষ্ট হয়ে মগজ বের হয়ে রক্তাক্ত হয়ে যায় রাস্তাটি। পথচারীরা দেখে এগিয়ে এসে লাশ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল...
বই সংকটে ঢাকা আলিয়ার হল পাঠাগার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বই সংকটে ঢাকা আলিয়ার হল পাঠাগার

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||বইকে ঘিরে পাঠাগার, তবে কমছে পাঠক। কারণ হিসেবে উঠে আসছে পাঠাগারে নেই গ্রন্থাগারিক, পাঠকের চাহিদা মতো বইয়েরও সংকট। ঠিক তেমনি পাঠাগারে ক্যাম্পাসের পৃষ্ঠপোষকতাও খুব কম। পাঠাগার হয়নি আধুনিকায়ন। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পাঠাগারও থাকে বন্ধ।উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকা প্রতিষ্ঠার ৭৮ বছরেও হয়নি পাঠাগারের উন্নতি। পড়ার জন্য পাঠাগারে গিয়ে মিলছে না সুন্দর আসন, ময়লা ও ধুলো বালিতে ভরপুর পাঠাগার এবং বুকশেলফেও খুঁজে পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী বই। এমনকি নেই পর্যাপ্ত ইন্টারনেট ব্রাউজিং সুবিধাও। এমনই চিত্র সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার কেন্দ্রীয় পাঠাগারের।আরবী বিভাগের শিক্ষার্থী তাশফিকুল ইসলাম জানান, ‘লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম। আমাদের কোর্স প্ল্যানের অন্তর্গত অনেক বই-ই লাইব্রেরিতে নেই। আবার কোনো কো...
স্নাতক পাসে অফিসার পদে নিয়োগ দেবে আড়ং
চাকরি, সর্বশেষ

স্নাতক পাসে অফিসার পদে নিয়োগ দেবে আড়ং

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ। প্রতিষ্ঠানের নাম: আড়ংবিভাগের নাম: টেকনিক্যাল সাপোর্ট, ট্রান্সপোর্টপদের নাম: অফিসারপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকঅভিজ্ঞতা: ন্যূনতম ২ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুনআবেদনের সময়সীমা: ১৫ মার্চ, ২০২৫সূত্র: বিডিজবস ডটকম।...
সুপারস্টার থালাপতির ইফতার ও নামাজে অংশ নেওয়ার কারণ জানা গেল
বিনোদন, সর্বশেষ

সুপারস্টার থালাপতির ইফতার ও নামাজে অংশ নেওয়ার কারণ জানা গেল

|| বিনোদন ডেস্ক ||চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও। যেখানে তাকে দেখা গেছে ইসলামি পোশাকে। মাথায় ছিল টুপিও। এরইমধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ।গেল শুক্রবার থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে।ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন। ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রায় ৩,০০০ -এর মতো লোকে আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অ...
বিএসইসি ভবনে হামলায় দ্রুত আইনি পদক্ষেপ চান প্রশাসনিক কর্মকর্তারা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

বিএসইসি ভবনে হামলায় দ্রুত আইনি পদক্ষেপ চান প্রশাসনিক কর্মকর্তারা

|| নিউজ ডেস্ক ||সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। হামলাকারীরা বিএসইসির চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। এতে বলা হয়, বুধবারের হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হামলাকারীদের তীব্র নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটি মনে করে, এমন উচ্ছৃঙ্খল আচরণ শুধু আইনবিরোধী নয়, প্রশাসনিক কার্যক্রমের জন্যও মারাত্মক হুমকি।অ্যাসোসিয়েশনে...
বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বিশ্বব্যাপী নারী অধিকার, সমতা এবং ক্ষমতায়নের পক্ষে সচেতনতা সৃষ্টি করতে প্রতি বছর ৮ মার্চ গুরুত্বের সাথে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বানারীপাড়ায়ও দিনটি এক বিশেষ গুরুত্বের সাথে উদযাপিত হয়েছে। শনিবার, (৮ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণিল র‍্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।প্রথমে একটি বৃহৎ র‍্যালি বের হয়, যা উপজেলা প্রশাসকের কার্যালয়ের পাশ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রান্তে যাত্রা করে, সড়কের দু’পাশে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ দাঁড়িয়ে একত্রিত হন এবং নারীর প্রতি শ্রদ্ধা এবং সমান অধিকার দাবি করেন। র‍্যালিটি যেন এক শক্তিশালী বার্তা প্রদান করছিল, যে নারীরা সমাজের অঙ্গ এবং তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।এরপর, উপজেলা সম্মেলন ...
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ

|| নিউজ ডেস্ক ||মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের সেই শিশুর পাশে দাঁড়িয়েছে চিকিৎসক ঐক্য পরিষদ।শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভুক্তভোগী শিশুকে দেখতে যান সংগঠনের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওবায়েদ।এসময় চিকিৎসক ঐক্য পরিষদের নেতারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন। তারা ভুক্তভোগীর ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তারা নৃশংস এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে, শনিবার বিকেলে চিকিৎসক ঐক্য পরিষদের জরুরি এক সভা আয়োজন করা হয়। সেখানে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা৮ মেডিকেল কলেজের (ঢাকা) শহীদ ড...
বগুড়ায় গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার ৩

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদরের বারপুর ফ্লাইওভারের নিচে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোররাতে উপশহর পুলিশ ফাঁড়ির অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), ২. মো. আরিফ (৩০), ৩. মো. রাজিব খান (৩৪)।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্টেপ ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সোহাগ ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়।অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।...
বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হোসাইন মুহাম্মদ রায়হান।উক্ত সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি/২০২৫ মাসে জেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মাম...
সফল উদ্যোক্তাদের পুরস্কার দেবে বিডা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সফল উদ্যোক্তাদের পুরস্কার দেবে বিডা

|| নিউজ ডেস্ক ||দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সফল বিনিয়োগকারীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ জন্য আবেদন সংগ্রহ শুরু করেছে সংস্থাটি।আগামী ৭ এপ্রিল থেকে তিন দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হবে। সেই সম্মেলনে সেরা বিনিয়োগকারীদের পুরস্কৃত করবে বিডা।‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড–২০২৫’ শীর্ষক বিনিয়োগ পুরস্কার দেশি ও বিদেশি বিনিয়োগ এবং টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি)—এই তিন শ্রেণিতে পুরস্কার দেবে সংস্থাটি।বিডার ওয়েবসাইট থেকে জানা যায়, গত ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগ খাতে বিশেষ অবদান এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের আকর্ষণীয় খাতে আরও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে এই পুরস্কার...