রবিবার, মে ১০

Blog

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

|| জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ চরমে পৌঁছেছে। জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, আজমাতা গ্রামের মৃত ওমর আলী ১৯৬৯ সালের ৮ নভেম্বর মো. জয়েন উদ্দিনের (৭০) কাছ থেকে ৬৯ শতাংশ জমি ক্রয় করেন। দলিল নম্বর ১৬৩৫৮ অনুযায়ী, তিনি ওই জমির মালিকানা গ্রহণ করে দীর্ঘদিন ভোগদখল করেন এবং সেখানে তার পিতা, মাতা ও স্ত্রীর কবর দেন।কিন্তু ২০২৩ সালের আগস্ট মাসে বিক্রেতা জয়েন উদ্দিনের চার ছেলে—মফিজুল (৪৬), শহিদুল (৪২), সাইফুল (৪০) ও সাইদুল (৩৫)—হঠাৎ করে জমির মালিকানা দাবি করতে শুরু করেন। তারা ওমর আলীর দুই ছেলে, নজীর হোসেন (৫২) ও ফজলুল হককে (৪০) হুমকি দিতে থাকেন এবং তাদের উচ্ছেদের চেষ্টা চালান।এ নিয়ে গ্রাম্য সালিস ...
এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা
জাতীয়, সর্বশেষ

এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা

|| নিউজ ডেস্ক ||স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার প্রস্তাব চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজারের বেশি মাদ্রাসা। এরপর বাকি মাদ্রাসাগুলো ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক এ প্রসঙ্গে বলেন, বুধবার (৫ মার্চ) দেড় হাজারের বেশি ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এখন নিয়ম অনুযায়ী এ প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে মাদ্রাসাগুলো এমপিওভুক্তির কাজ শুরু হবে।কবে নাগাদ এমপিওভুক্ত করার কার্যক্রম শেষ হবে জানতে চাইলে মাসুদুল হক বলেন, ‘আশা করছি, সব প্রক্রিয়া শেষে আগামী মে মাস থেকে এসব মাদ্রাসার শিক্ষক-কর্মচা...
আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নারী : তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নারী : তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||ব্যক্তিগত জীবনে তিনজন গুরুত্বপূর্ণ নারীর কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান।পোস্টটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ হলেন আমার মা, স্ত্রী ও কন্যা। তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সম্ভাবনা, সাফল্য ও সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যে, আপনারা যারা এটি পড়ছেন, তাদের অনেকে একই অনুভূতি লালন করেন।’তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশের তরুণী ও নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত ও সমর্থন পাওয়ার অধিকার রাখেন। প্রত্যেক নারীর যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা ও সুযোগ উপভোগ করা উচিত। আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহ...
নারীদের সুরক্ষায় আইন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

নারীদের সুরক্ষায় আইন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন—অর্থনীতিতে অবদানের জন্য শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানের জন্য হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবনসংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মো. মুহিন (মোহনা) ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না, কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন, সে জন্য হটলাইন চালু করা হয়েছে।’তিনি বলেন, ‘আইনি সহায়তা প্রদানের জন্য আমরা প...
ঢাকা আলিয়ায় ছাত্রদলের ইফতার মাহফিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ছাত্রদলের ইফতার মাহফিল

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকায় ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) মাদ্রাসা ক্যাম্পাস চত্বরে এই আয়োজন করা হয়।ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন ঢাকা আলিয়া মাদ্রাসার হলের সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের সাধারণ কর্মী, ছাত্রদলের নেতৃবৃন্দ, এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ ।মহাপবিত্র আল কুরআন পাঠের মাধ্যমে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের এবং জুলাই বিপ্লবে শহীদের জন্য দোয়া করা হয়। এছাড়াও বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য প্রার্থনা করা হয়।...
বগুড়া শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের কর্মকারপাড়া সরকারি প্যালেসে ওই শিক্ষার্থীর শয়নকক্ষ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকার উত্তম কুমার দত্তের মেয়ে ও সে গত ১ মার্চ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল।জানা যায়, উত্তম কুমার দত্ত এনজিও ব্র্যাকের ম্যানেজার হিসেবে শেরপুরের মির্জাপুর শাখায় কর্মরত থাকার সুবাদে দুই মেয়েকে নিয়ে তার পরিবার শেরপুরের কর্মকারপাড়া (সরকার প্যালেস) ভাড়া থাকতেন। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তিথি দত্ত বাবা মায়ের কাছে থাকে। গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে তিথি দত্তসহ সকলে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। রাত পৌনে ২টার দিকে তিথির মা ...
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি বনি আমিন 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন মোঃ মুনির আহম্মেদ।বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর-এর অনুমোদনে  কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়।উল্লেখ্য, সম্প্রতি কলেজের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মৃত্যুবরণ করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নি বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে বনি আমিনকে সভাপতি ও  মোঃ মুনির আহম্মেদ বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করে কমিটি অনুমোদন দেওয়া হয়।...
বিচারহীনতার কারণে নারী নির্যাতন বেড়েছে: ফখরুল
রাজনীতি, সর্বশেষ

বিচারহীনতার কারণে নারী নির্যাতন বেড়েছে: ফখরুল

|| নিউজ ডেস্ক ||দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে। শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি।মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা অগ্রগামিতা দেখাচ্ছে। নারীরা দেশে ও বিদেশে প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের আমলে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। বিগত সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি।বিএনপি মহাসচ...
এবার ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পদক
জাতীয়, সর্বশেষ

এবার ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পদক

|| নিউজ ডেস্ক ||জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর আট বিশিষ্টজনকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে সরকার।বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে ওই সূত্র জানিয়েছে।২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ।আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি নিহত ...
বেলকুচিতে আগুনে প্রাথমিক বিদ্যালয়ের ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত!
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আগুনে প্রাথমিক বিদ্যালয়ের ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত!

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি  উপজেলার সদর  ইউনিয়নের ১৪৯নং মুলকান্দি বারপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘর-সহ সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার  (৫ মার্চ) সকাল ১১টার দিকে  বিদ্যালয় ঘরের ভিতর থেকে আগুনের ধোয়া বের হতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের টিনের ঘরের ভিতর আগুন লেগেছে। এ সময় স্থানীয় লোকজন পানি বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনলেও বিদ্যালয়ে থাকা টেবিল চেয়ার শিক্ষার্থীদের বসার বেঞ্চ ঘরসহ সব কিছু পুড়ে যায়। রমজানের ছুটিতে বিদ্যালয় সরকারীভাবে বন্ধ থাকায় শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন না।প্রধান শিক্ষক ঘটনাটি সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারকে জানায় বলে জানা যায়। প্রধান শিক্ষক মোছা: রেহানা খাতুন (ভারপ্রাপ্ত) বলেন, রমজানের ছুট...