রবিবার, মে ১০

Blog

প্রশাসনের দুর্বলতা থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে : রিজভী
রাজনীতি, সর্বশেষ

প্রশাসনের দুর্বলতা থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে : রিজভী

|| নিউজ ডেস্ক ||প্রশাসনের দুর্বলতা থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের ঘটনার আগের গুলোর যদি বিচার হতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না।সোমবার (১০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও সমাবেশে এ কথা বলেন তিনি।সমাবেশ শেষে র‍্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল মোড়, প্রেস ক্লাবের সামনে হয়ে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।রিজভী বলেন, শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে?প্রশাসন যদি আগের ঘটনাগুলোর বিচার করতো তাহলে এমন ঘটনা ঘটতো না। ১৫ বছর তো শেখ হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়েছে। মানুষ নৈতিকতা শেখে পরিবার আর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, শেখ হাসিনা ১৫ বছর পাঠ্যবইয়ে শুধু তার পিতা, মাতা, ভাই-বোনকে যুক্ত করে কোমলমতি শিক্ষার...
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের মানববন্ধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃংখলা পরিস্তিতির অবনতি ও বিচারহীনতাসহ গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর ও স্বামী কর্তৃক নৃশংস নির্যাতনের পর ৮ বছর বয়সী শিশুকে হত্যাচেষ্টার কাণ্ডে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। শিশুটির অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এরই প্রতিবাদে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।আজ সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার করিতলা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মুন্জুর কাদের মুকুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মন্ডল, মোমিন র...
ইউক্রেন-মার্কিন আলোচনার আগে জেলেনস্কি সৌদি আরব যাচ্ছেন আজ
আন্তর্জাতিক, সর্বশেষ

ইউক্রেন-মার্কিন আলোচনার আগে জেলেনস্কি সৌদি আরব যাচ্ছেন আজ

|| আন্তর্জাতিক ডেস্ক ||রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার আগে আজ সোমবার (১০ মার্চ) ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে সৌদি আরব যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সময়টি কিয়েভের জন্য ক্রমশ অনিশ্চিত হয়ে উঠছে। আজ সকালে লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।ইউক্রেনের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে তাদের যুদ্ধকালীন নীতি বদলে ফেলেছে, কিয়েভকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বন্ধ করে সরাসরি মস্কোর সাথে জড়িত হচ্ছে।জেলেনস্কি মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে যাচ্ছেন, যার নেতৃত্বে সৌদি আরব ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে বিভিন্ন মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে, যার মধ্যে বন্দি বিনিময় এবং গত মাসে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন অন্তর্ভুক...
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
জাতীয়, সর্বশেষ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

|| নিউজ ডেস্ক ||আগামী ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।রবিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ মার্চ; ২৫ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ মার্চ; ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।রে...
বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

|| নিউজ ডেস্ক ||রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতদের সহকর্মীরা। এতে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা গেছে। সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, দুর্ঘটনার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব...
বগুড়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ১৭নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিকেলে বগুড়ার মাটিডালী হাই স্কুল মাঠে ওয়ার্ড আমীর আব্দুর রউফ পারভেজের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।নায়েবে আমীর খলিলুর রহমান সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ও জোন পরিচালক আব্দুর রাজ্জাক,শহর সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, বগুড়া সদর থানার সাবেক আমীর ইঞ্জিনিয়ার বজলুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের কেয়ারটেকার অধ্যাপক জাহেদুর রহমান এবং আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ক্রিকেটার মুশফিকুর রহীমের পিতা মাহবুব হামিদ তারা, ব্যবসায়ী নেতা...
বগুড়ায় ভুয়া পুলিশ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ভুয়া পুলিশ আটক

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||পাওনাদারের হাতে ধরা খেলেন ভুয়া পুলিশ।রবিবার (৯ মার্চ) বগুড়া জেলার নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেছে। আটকৃত ব্যক্তি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে জাকারিয়া সরকার (২৫)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বগুড়া শহরের উত্তরচেলো পাড়া মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে জাকারিয়া পুলিশ পরিচয়ে ভাড়া থাকতেন। প্রতিদিন পুলিশের পোশাক পড়ে বাসা থেকে বেড় হয়ে নানান রকম অপকর্ম শুরু করেন। এ জন্য তিনি রংপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করেন। গাইবান্ধায় তার পরিবার জানত তিনি পিডিবিতে চাকরি করেন। কিন্তু জাকারিয়া নিজেকে নারুলী পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিলেন।ফাঁড়ির ইনচার্জ (পরিদর...
নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| জাহিদ খান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত দোয়া ও ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেন মাষ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান সিদ্দিকী আপেল, নাগেশ্বরী পৌর যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির হোসেন মাষ্টার। এছাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও অনুষ...
বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি'র উদ্যোগে পৌর ৮ নং ওয়ার্ড শেরনগর গ্রামে দু'টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। রবিবার (৯ মার্চ) সকালে পৌর শেরনগর গ্রামে বাংলাদেশ ব্যাংক এ্যাসোসিয়েশন ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের বাসভবন থেকে বেলকুচি যুবদলের সদস্য-সচিব ও সাবেক পৌর কাউন্সিলর আলম প্রমানিকের মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে দু'টি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।এ সময় সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য বাবু শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ, পৌর যুবদলের সদস্য রুবেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা ব্যাংক পিএলসি'র উদ্যোগে ৩০টি পাওয়ার টিলার, ৩০ টি ডিজেল চালিত ইঞ্জিন, ২ টা হারবেস্টার মেশিন উপজেলা বিভিন্ন এলাকার প্রান্ত...
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শহরের কল্পনা ফিলিং স্টেশনের পাশে বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার (৯ মার্চ) দুপুর ২ টায় বগুড়া শহরতলীর চারমাথায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনায় ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন- স্বামী মোঃ সজল ইসলাম (৫০) মৃত-তোফা ইসলামের ছেলে ও স্ত্রী মোছাঃ হোসনেয়ারা বেগম (৪৫)। তারা উভয়ে ঠিকানা বগুড়া সদরের করোনেশন স্কুলের পাশে।পথচারীরা জানায়, সজল ইসলাম স্ত্রীকে নিয়ে বাইক চালাচ্ছিল। তখন মহাসড়কে থাকা একটি কালো মাইক্রোর সঙ্গে ধাক্কা খেলে তারা উভয়েই বাইকসহ মহাসড়কে ছিটকে পড়ে যায়। ঠিক তখনই পিছন থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহন সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথা চাকাতে পিষ্ট হয়ে মগজ বের হয়ে রক্তাক্ত হয়ে যায় রাস্তাটি। পথচারীরা দেখে এগিয়ে এসে লাশ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল...