রবিবার, মে ১০

Blog

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে।মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) ভোর আনুমানিক ৪:৪০ মিনিটে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি চেকপোস্ট পরিচালনার সময় এ গুলো জব্দ করা হয়। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পিকআপকে থামার সংকেত দিলে সেটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে চালক পিকআপটি রাস্তার ধারে গাছের আড়ালে রেখে পালিয়ে যায়।পুলিশ তল্লাশি চালিয়ে উক্ত পিকআপ থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং যানবাহনটি জব্দ করে থানায় নিয়ে আসে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. মোজাফফর হোসেন জানান, “ফুলবাড়ী থানা এলাকায় বিপুল পরিমাণ গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ...
নিয়ন্ত্রণে এসেছে সাভারের পাওয়ার গ্রিডে লাগা আগুন
সর্বশেষ, সারাদেশ

নিয়ন্ত্রণে এসেছে সাভারের পাওয়ার গ্রিডে লাগা আগুন

|| নিউজ ডেস্ক ||সাভার আমিন বাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটে আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।...
“বিচিত্র পৃথিবী”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“বিচিত্র পৃথিবী”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||বিচিত্র পৃথিবীর নানা রঙ তুলির আঁচড়,বদলে যাচ্ছে পৃথিবীর আসল চেহারাহিংসা প্রতিহিংসা, জলন্ত বারুদসামনে বন্ধুত্বের হাতছানি -----" বন্ধু "পিছনে নিঃশ্বাস খামছে ধরা শত্রুবিচিত্র পৃথিবীর বহুমুখী পদচিহ্ন।বৃথা আস্ফালন আর ধাপ্পাবাজি,দেশসেবার মায়াময় অভিনয় কান্নাসাধু সেজে গালভরা সংলাপখোলস পাল্টিয়ে নকলের গায়ে আসলের সাইনবোর্ড।খুনি আসামির নির্দোষ খালাস,গায়ের জোরে বাহবা জন্মায়,এই তো পৃথিবীর তালাশ।মেধাশক্তি তলিয়ে গেছে, অর্থের পাহাড়ের গহ্বরেঅশান্তির শিকড় গেড়েছে, শান্তি গেছে নির্বাসনেসুন্দরবনে আগুন লেগেছেআলোকে গৃহবন্দী করেছে, অন্ধকার নামের দানব,বিচিত্র পৃথিবী, বিচিত্র কারুকার্য।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৯ মার্চ, ২০২৫।...
বেলকুচি পৌরসভার ২ ও ৩ ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত  
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি পৌরসভার ২ ও ৩ ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত  

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌর বিএনপির ২, ৩ ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) পৌর এলাকার চালা হাট মাদ্রাসা মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক সদস্য মামুন হোসেন বরাদ।এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, বেলকুচি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার...
ইউআইইউ ‘ইনভেনশিয়াস ৪.১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ ‘ইনভেনশিয়াস ৪.১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: রোহান ‘ইনভেনশিয়াস ৪.১’ শীর্ষক জাতীয় প্রযুক্তি উৎসবে ইউজার ইন্টারফেস এন্ড ইউজার এক্সপেরিএন্স (UX/UI) ডিজাইন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-র গবেষণা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে এমআইএসটি ইনোভেশন ক্লাব (এমআইসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব গত ৮ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।ইনভেনশিয়াস ৪.১ জাতীয় প্রযুক্তি উৎসবে ৩৭টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৫০ জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এই আয়োজন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে প্রযুক্তিগত উৎকর্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুরস্কার বিতরনী অনুষ্...
সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
সর্বশেষ, সারাদেশ

সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

|| নিউজ ডেস্ক ||সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।...
নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকারসহ আরও অনেকে। এছাড়া, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে ছাত্রদল নেতারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে ...
উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী ওই গ্রামের নেছার শেখের ছেলে।স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকালে ইউনুস আলী বাড়ির পাশের রসুনক্ষেতে নিড়ানির কাজ করছিলেন। জমির সীমানায় থাকা একটি শিমুল গাছের ডালে মৌচাক ছিল। হঠাৎ সেই মৌচাক ভেঙে যায়, ফলে একঝাঁক মৌমাছি তার ওপর ঝাঁপিয়ে পড়ে।মৌমাছির কামড় সহ্য করতে না পেরে ইউনুস পাশের একটি পুকুরে লাফিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তিনি মারা যান।নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, "সকালে জমিতে কাজ করার সময় মৌমাছির কামড়ে গুরুতর আহত হন ইউনুস ভাই। আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু...
স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহত গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৯ মার্চ) দিবাগত দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।নিহতের নাম শরিফা খাতুন(২৫)। তিনি গাবতলী উপজেলার উজগ্রাম গ্রামের আমসার আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে(৩৫) আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।জানা গেছে, গত ৬ মার্চ স্বামীর বাড়িতে শরিফা খাতুনকে তার স্বামী সাগর শারীরিক নির্যাতন করেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল জানান, চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে ...
প্রশাসনের দুর্বলতা থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে : রিজভী
রাজনীতি, সর্বশেষ

প্রশাসনের দুর্বলতা থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে : রিজভী

|| নিউজ ডেস্ক ||প্রশাসনের দুর্বলতা থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের ঘটনার আগের গুলোর যদি বিচার হতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না।সোমবার (১০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও সমাবেশে এ কথা বলেন তিনি।সমাবেশ শেষে র‍্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল মোড়, প্রেস ক্লাবের সামনে হয়ে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।রিজভী বলেন, শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে?প্রশাসন যদি আগের ঘটনাগুলোর বিচার করতো তাহলে এমন ঘটনা ঘটতো না। ১৫ বছর তো শেখ হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়েছে। মানুষ নৈতিকতা শেখে পরিবার আর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, শেখ হাসিনা ১৫ বছর পাঠ্যবইয়ে শুধু তার পিতা, মাতা, ভাই-বোনকে যুক্ত করে কোমলমতি শিক্ষার...