শনিবার, মে ৯

Blog

পানছড়িতে মহান স্বাধীনতা দিবস উৎযাপিত
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে মহান স্বাধীনতা দিবস উৎযাপিত

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ি পানছড়িতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) প্রভাতে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি'সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। থানা কর্তৃক ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধাদে সংবর্ধনা ও স্কুল- কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।এ সময় উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।অন্যদিকে উপজেলা জামায়েত ইসলামী'র উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।...
“মার্চের ছাব্বিশ”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“মার্চের ছাব্বিশ”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||মার্চের ছাব্বিশ প্রথম প্রহরে,স্বাধীনতার ঘোষণা বাজে কর্ণকুহরে।স্বপ্ন কাজল মুক্তি, নহে অধীনতা,ঝলসে দিলো বাংলা ইয়াহিয়ার প্রেতাত্মা।লাঠি হাতে যুবা কৃষক, স্বাধীনতার মন্ত্রনা,রুখবে এবার পশ্চিমাদের নহে আর মার্জনা।একতারা দোতারায় বাউলের কতো সুর,তার চেয়ে স্বাধীনতা কি যে সুমধুর ।বজ্রমুষ্টি শপথে স্বাধীনতার সোপানে,ছাপান্নো হাজার বর্গে ভরে উঠলো নিশানে।করতোয়া আত্রাই মধুমতী চন্দনা,আঁধার কেটে উঁকি দিলো স্বাধীনতার জোৎস্না।মার্চে বপন হলো স্বাধীনতার বাীজ,পত্র পল্লবে দোয়েল দিলো শীষ।পুব আকাশে উঠলো ফুটে রক্তলাল রবি,এটা নিয়ে লেখেন কতো বাংলাদেশের কবি।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৬ মার্চ, ২০২৫।...
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে হয়রানি বন্ধ করতে হবে- ঢাবি ইছাআবা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে হয়রানি বন্ধ করতে হবে- ঢাবি ইছাআবা

|| ঢাবি প্রতিনিধি ||দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিকরা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিল্প, কৃষি, নির্মাণ, গার্মেন্টস, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নতি সম্ভব হচ্ছে। অথচ প্রতি বছরই দেখা যায়, শ্রমিকরা তাদের ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, মালিকপক্ষ তাদের সঙ্গে অন্যায় আচরণ করছে, সময়মতো পাওনা পরিশোধ করা হচ্ছে না, এবং কোথাও কোথাও আন্দোলন করলেই দমন-পীড়নের শিকার হতে হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আজ এক যৌথ বিবৃতিতে মন্তব্য করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।ঢাবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক জানান, শ্রমিকদের সঙ্গে এমন অমানবিক আচরণ কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিকের অধিকার আদায়ই রাষ্ট্রের উন্নতির পথ। একদিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ...
নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই/আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ দুই বীর সন্তানের পরিবারকে সম্মান জানিয়ে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) এই উদ্যোগ নেয় জেলা প্রাণিসম্পদ অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার, নাগেশ্বরী।উপহারপ্রাপ্ত শহীদ পরিবারগুলোর মধ্যে ছিলেন শহীদ রাশেদুল ইসলাম (চর কাঠগিরাই, কালীগঞ্জ/নুনখাওয়া) এবং শহীদ গোলাম রব্বানী (খামার, কেদার, কচাকাটা)।উপজেলা প্রাণিসম্পদ অফিসার বলেন, "এই উপহার শুধু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই নয়, বরং এটি শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সহমর্মিতার প্রকাশ। আমাদের স্বাধীনতার পথচলায় শহীদদের অবদান অনস্বীকার্য। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"শহীদ পরিবারের সদস্যরা এ ধরনের সম্মাননা ও উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, "শহীদদের ত্যাগ আজও স্মর...
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ থেকে অব্যহতি চাইলো আলামিন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ থেকে অব্যহতি চাইলো আলামিন

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র রাজনীতি অব্যাহতি দিয়েছে ।অব্যাহতি পত্রে জানায় , আমি মোঃ আল আমিন হোসেন, পিতা- মোঃ আব্দুল কাদের, সাং- দমদম, ৫নং ওয়ার্ড, ৩নং পানছড়ি ইউনিয়ন, ডাক ও উপজেলা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা। এই মর্মে অব্যহতি পত্র প্রদান করিতেছি যে, আমি বাংলাদেশ ছাত্রলীগ পানছড়ি উপজেলা শাখার ৩নং সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হই। বড়ই পরিতাপের বিষয় যে, আমার পড়ালেখা কারণে পানছড়ি থানা, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল'কে লিখিত অবগত করিয়া ছাত্রলীগ হইতে অব্যহতি নিলাম। আমি ভবিষ্যতেও আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করিবো না।সামাজিক মাধ্যমে ভাইরাল অব্যাহতি বিষয়ে আমাদের প্রতিনিধি মোঃ আল আমিন -এর কাছে জানতে চাইলে বলেন, আমি একজন ছাত্র হিসাবে কলে...
ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী চর এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে স্থানীয়রা ভুট্টা ক্ষেত‌ে লাশটি দেখতে পান এবং দ্রুত থানায় খবর দেন। সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে রংপুর থেকে একটি বিশেষ ক্রাইম টিম এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি একজন যুবক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তাকে হত্যা করে ভুট্টা খেতে মাটিচাপা দেওয়া হয়েছিল। তবে বালু সরে গিয়ে লাশের দুটি পা দৃশ্যমান হলে স্থানীয়দের নজরে আসে এবং তারা পুলিশকে অবহিত করেন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, "আমরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। প্রাথমি...
শাকিব-দর্শনার ‘অন্তারাত্না’ মুক্তি পাচ্ছে ঈদেই
বিনোদন, সর্বশেষ

শাকিব-দর্শনার ‘অন্তারাত্না’ মুক্তি পাচ্ছে ঈদেই

|| বিনোদন ডেস্ক ||আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তারাত্না’। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমাটি সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে। এখন সিনেমা হল বুকিং আর পোস্টার বানানোর কাজ চলছে। নির্মাতা সূত্রে এমনটা জানা গেছে।মুক্তির তালিকায় উঠে আশা ‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এরই মধ্যে ত্রিশটির বেশি হল সিনেমাটি চালানো জন্য আগ্রহ দেখিয়েছে বলেও জানা গেছে।২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এরপর সিনেমার শুটিং সম্পন্ন করে রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়ে। সেখান থেকে ছাড় পত্র পেয়েই এখন ঈদে মুক্তির প্রস্ততি চলছে ‘অন্ত...
জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়
জাতীয়, সর্বশেষ

জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
৭ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

৭ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হয়।মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ পুরস্কার বিতরণী পর্বটি সঞ্চালনা করেন। তিনি পুরস্কার বিজয়ীদের সাইটেশন পাঠ করেন।এবছর সাতজন বিশিষ্ট ব্যক্তি দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এরমধ্যে ছয়জনকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়, তাদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন।পুরস্কারের জন্য মনোনীত একমাত্র জীবিত বিশিষ্ট ব্যক্তি বদরুদ্দীন মোহাম্মদ উমর পুরস্কার নেবেন না বলে আগেই জানিয়েছিলেন। শতাধিক গ্রন্থের এই লেখক আজীবন কোনো পুরস্কার গ্রহণ করেননি। তার ব্যক্তিগত...
নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, যাত্রীদের স্বস্তি
জাতীয়, সর্বশেষ

নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, যাত্রীদের স্বস্তি

|| নিউজ ডেস্ক ||রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু হয়েছে। নেই চিরচেনা উপচেপড়া ভিড়। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীর চাপ। বেশির ভাগ বাস কাউন্টার ফাঁকা।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকেই প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে। সকাল থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে একেবারে সময়মতো। সারাদিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।এদিকে, টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তিন স্তরে টিকিট যাচাই করা হচ্ছে। তাই ভিড় থাকলেও প্ল্যাটফর্মে অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। খুব বেশি ঝামেলা ছাড়াই ভালোভাবে ট্রেনে উঠতেও পারছেন তারা।ঢাকা রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদযাত্রাকে কেন্...