শনিবার, মে ৯

Blog

পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||২৫ মার্চ কালরাতের সব শহীদকে স্মরণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। নারকীয় এ হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।'গণহত্যা দিবস' উপলক্ষে এক বাণীতে তিনি আরও বলেন, একাত্তরের মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করে ঘুমন্ত-নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়।ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগসহ সারাদেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস ...
গণহত্যা দিবস উপলক্ষে পানছড়িতে স্মৃতিচারণ ও আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

গণহত্যা দিবস উপলক্ষে পানছড়িতে স্মৃতিচারণ ও আলোচনা সভা

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ( ২৫ মার্চ) সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।এসময় বক্তারা ২৫ মার্চ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধে সকল শহিদ'দের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। উপস্থিত মুক্তিযুদ্ধাগণ যুদ্ধকালিন সময়ের কিছু ঘটনা তুলে ধরেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন, মুক্তিযুদ্ধা মোঃ মনিরুজ্জামান, সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, খাদ্য কর্মকর্তা মোঃ কফিলউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির, মৎস্য কর্মকর্তা প্র...
রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ
আন্তর্জাতিক, সর্বশেষ

রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশে আশ্রিত অন্তত ১৫ লাখ রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে চলতি বছর সহায়তা দেওয়ার জন্য দাতাদের কাছে প্রায় ১০০ কোটি ডলারের তহবিল চেয়েছে জাতিসংঘ। সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে জাতিসংঘ এ অর্থ দেওয়ার আহ্বান জানায়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এএফপির প্রতিবেদনে উল্লেখ আছে, বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘ ও শতাধিক অংশীদার মিলে দুই বছর মেয়াদি ‘২০২৫-২০২৬ যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি)’ শুরু করেছে। এমন একটি সময়ে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যখন রোহিঙ্গাদের জন্য সহায়তার অর্থ ক্রমশ কমছে।জাতিসংঘের আহ্বানে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রিত অন্তত ১৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য জেআরপির প্রথম বছর ৯৩ কোটি ৪৫ লাখ ডলার সহায়তা চাওয়া হয়েছে।মিয়ানমারে সামরিক বাহিনীর দমন–পীড়নের মুখে ২০১৭ ...
৯ মাস ধরে বেতন বঞ্চিত কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা, মানবেতর জীবন-যাপন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

৯ মাস ধরে বেতন বঞ্চিত কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা, মানবেতর জীবন-যাপন

|| সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা ৯ মাস ধরে বেতন-ভাতা ও বোনাস পাচ্ছেন না। ফলে চরম মানবেতর জীবন-যাপন করছেন তারা। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৯ মাস বেতন থেকে বঞ্চিত। পাচ্ছেন না এ ঈদের বোনাসও। এ উপজেলার ৪৮ টি কমিউনিটি ক্লিনিকে ৪৫ জন হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন।উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মানবিক কাজল দাস বলেন, প্রতিটি ক্লিনিকে প্রতি দিন ৫০- ৬০ জন সাধারণ রোগীকে ওষুধ, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দেওয়া হয়। ৪৮ টি কমিউনিটি ক্লিনিকে প্রতি দিন ২ হাজার থেকে ২ হাজার ৫ শত জন রোগীকে সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। প্রসব পুর্ববর্তী - পরবর্তীসহ শিশুদেরও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। গ্রামীণ জনগোষ্ঠী...
ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকন্যাকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকন্যাকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামে ৮ বছরের এক শিশুকন্যাকে শ্লীলতাহানির চেষ্টাকারী সাঈম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।গত ২৩ মার্চ ২০২৫ খ্রি. তারিখে দুপুর আনুমানিক ১টার সময় নুর ইসলামের বাড়ির সামনে জমিতে ঘাস কাটতে গেলে শিশুটিকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত সাঈম। ঘাস কাটার শিক্ষা দেওয়ার ভান করে শিশুটিকে সামনে বসিয়ে পিছন থেকে তার জামা-কাপড় খোলার চেষ্টা করে।শিশুটি নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে চিৎকার করে ওঠে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে সাঈম পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে, সে সময় তার জামা ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন।পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানে...
রৌমারীতে ভিজিএফ স্লিপ চাওয়ায় বৃদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রৌমারীতে ভিজিএফ স্লিপ চাওয়ায় বৃদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভিজিএফ স্লিপ চাওয়ায় রুপভানু নামের এক বৃদ্ধাকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে।শুক্রবার (২১ মার্চ) এ ঘটনা ঘটে এবং সোমবার (২৪ মার্চ) ভুক্তভোগী বৃদ্ধা রুপভানু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।স্থানীয় সূত্র ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য বন্দবেড় ইউনিয়নে ৭,৮০০টি স্লিপ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে বরাদ্দ ছিল ৫০০টি স্লিপ।বাগুয়ারচর গ্রামের মৃত মাজম আলীর স্ত্রী রুপভানু স্লিপের জন্য স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের...
পানছড়িতে ইসলামী আন্দোলে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ইসলামী আন্দোলে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।সোমবার (২৪ মার্চ) বিকাল পাঁচটা থেকে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা সহ-সভাপতি মোঃ মুহসিন সরওয়ার।এ সময় বক্তরা বিগত রাজনৈতিক সময়ের নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন। এবং সুন্দর, সুষ্ঠু, দূর্নীতিমুক্ত সমাজ গঠন ও ইসলামি শাসন বাস্তবায়নে ইসলামি আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করতে সকলকে পাশে থাকার আহবান জানান।এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, যুব আন্দোলনের সভাপতি ডাঃ আশরাফুল ইসল...
ফুলবাড়ীতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলো স্বেচ্ছাসেবক দল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলো স্বেচ্ছাসেবক দল

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টা থেকে উপজেলা সদরের পোস্ট অফিসের সামনে সড়কে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ.এম. বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজার রহমান মুক্তা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হকসহ বিএ...
গোবিন্দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গোবিন্দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের গোবিন্দপুর গ্রামে স্মৃতি রাণী (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।নিহত স্মৃতি রাণী গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী এবং তিন সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, তার স্বামী ঢাকায় কর্মরত থাকায় স্মৃতি রাণী সন্তানদের নিয়ে বাড়িতে একাই থাকতেন। দুপুরে স্থানীয়রা আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়...
তজুমদ্দিনের বসত ঘরে চুরির পর গবাদী পশুসহ আগুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের বসত ঘরে চুরির পর গবাদী পশুসহ আগুন

|| আক্তার হোসেন হাওলাদর | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে পল্লীতে গভীর রাতে বসতঘরে চুরি করার পর গবাদী পশুসহ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘর মালিকের স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে গিয়েছিলেন বাপের বাড়িতে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে গেছে প্রায় বিশ লক্ষ টাকার মালামাল।রবিবার (২৩ মার্চ) রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ৯নং ওয়ার্ডে চাপড়াশি বাড়ির পুল সংলগ্ন নোয়াবের বাড়িতে ওমান প্রবাসী ফয়সালের বসতঘরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান ১টার দিকে ফয়সালের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ছোটাছুটি করে। একই সাথে পাশ্ববর্তী মোফাজ্জল হোসেনের গরুর গোয়ালেও আগুন দেয় দুর্বৃত্তরা।প্রবাসীর স্ত্রী জাহিদা বেগম জানান, আমি ৩ সন্তান নিয়ে বাবার বাড়িতে রমজানের দাওয়াত খেতে যাই। গভীর রাতে পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ফোন করে জানায় সিদ কেটে ঘরে ডুকে চুরি করার পর...