শনিবার, মে ৯

Blog

স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে জাতীয় পতাকা অর্ধনমিত, টিএমএসএস-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে জাতীয় পতাকা অর্ধনমিত, টিএমএসএস-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করেছে টিএমএসএস ফুলবাড়ী শাখা। এ ঘটনায় পথচারীসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) টিএমএসএস ফুলবাড়ী শাখা ২ ও ৩ এর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে কার্যক্রম পরিচালনা করা হয়। পথচারীরা বিষয়টি নজরে আনলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং টিএমএসএস কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন।মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, "স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তারা দিনটিকে শোক দিবসের রূপ দিয়েছে। এত বড় প্রতিষ্ঠানের এমন ভুল মেনে নেয়া যায় না। এটা আমাদের জাতীয় চেতনায় আঘাতের শামিল।"টিএমএসএস ২ শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, "৩ শাখার ব্যবস্থাপক ইমরান ইন্ট...
সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শহরের ডব্লিউ এফ চাইনিজ রেস্টুরেন্টে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা জিয়াউল হক মাওলানা জিয়াউল হক।প্রধান অতিথি তার বক্তৃতায় কামরুল ইসলাম বলেন, স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে আমাদেরকে নৈতিক চরিত্রবান হতে হবে এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, রমজানের সঠিক হক আদায় করতে হবে, সকল দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে কাজ করতে হবে। সকল ইসলামী দলের...
মির্জাগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

|| মোঃ শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার (২৬ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন ও পরিষদ। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, থানা পুলিশ, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।পরে উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ...
বেলকুচিতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলা ও মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর শহরের সোহাগপুর সরকারি শ্যাম-কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ওলামা মাশায়েখ ও বেলকুচির সর্বস্তরের মুসলিম উম্মাহ পৃথক পৃথক ব্যানারে মিছিল নিয়ে স্কুল মাঠে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন রিপন। সঞ্চালনায় ছিলেন হাফেজ আবু মুসা।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সরকারি শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী, ছাত্রনেতা ইমন সরকার, ছাত্রনেতা রাশেদুল ইসলাম, মুক্তার প্রামাণিক সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে ...
নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত
সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||যথাযোগ্য মর্যাদায় নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) মহান দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যূষে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে বদলগাছী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।বদলগাছী উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, বদলগাছীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংস্থা পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ১ মিনিট নীরবতা পালনসহ সকল শহীদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।পরে বদলগাছি মিনি স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান...
নাগেশ্বরীতে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: তদন্তের দাবী।
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: তদন্তের দাবী।

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রকৌশলী আসিফ ইকবাল রাজীবের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বন্যা পরবর্তী সংস্কার কাজে নিয়মবহির্ভূতভাবে টেন্ডার ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ব্যয় দেখানো হয়েছে।জানা গেছে, বন্যা পরবর্তী সংস্কারের নামে বেরুবাড়ি হাটের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার, মাটি কাটা, নামফলক স্থাপন এবং হাট শেড নির্মাণ বাবদ প্রায় ২৫ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। একইভাবে মাছ বাজার হাট শেড নির্মাণে ২৭ লাখ টাকা এবং খোলা বাজার সংস্কার, দুটি শৌচাগার ও ড্রেন নির্মাণে ২৬ লাখ টাকার ব্যয় দেখানো হয়।নাগেশ্বরী উপজেলার অন্যান্য হাটবাজার, যেমন স্কুলের হাট, ছিলাখানা বাজার, কালিগঞ্জ বাজার সংস্কার বাবদ মোট ৩ কোটি টাকা বরাদ্দের কাজও একই কায়দায় টেন্ডার ছাড়াই বাস্তবায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।কাজের ধরণ ও বাজেট সম্পর্কে জানতে স্থানীয়রা বারবার প্রকৌশ...
বেরোবিতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকালে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে স্বাধীনতা শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহিদ আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউটসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।এরপর স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল,...
বগুড়ায় ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বগুড়ায় ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়া সদর থানাধীন জামিল মাদ্রাসার পূর্বপাশে সোনার দেশ নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ৭ দিন আগে মৃত উজ্জ্বল হোসেন(৩০) পিতা- আফজাল হোসেন, সাং কৈগাড়ি পশ্চিমপাড়া থানা শাজাহানপুর, জেলা বগুড়া চিকিৎসার জন্য ভর্তি হন।আজ বুধবার (২৬ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় অনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পাওয়া মাত্রই এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিবারের অভিযোগ তাদের রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার কারণে মৃত্যুবরণ করেছে উজ্জ্বল হোসেন। এই সাত দিনে রুগির পেছনে এই টেস্ট ওই টেস্ট ঔষুধ বাবদ প্রচুর টাকা খরচ করেছে। তবু সাত দিনে কোন উন্নতি হয়নি।আজ সকালে হঠাৎ করে উজ্জ্বল হোসেন মারা যান।মৃত্যুর পরপরই রোগীর লোক ও ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে এক প্রকার হাতাহাতি সংঘর্ষ হয়...
দিঘীনালার বোয়ালখালী বাজারে আগুনে ভস্মীভূত ১৬ দোকান
সর্বশেষ, সারাদেশ

দিঘীনালার বোয়ালখালী বাজারে আগুনে ভস্মীভূত ১৬ দোকান

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ি জেলার দীঘিনালা বোয়ালখালী বাজারে মাত্র ১৯ দিনের ব্যবধানে ফের ভয়াবহ অগ্নিকান্ড। এতে করে ১৬ টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বোয়ালখালি নতুন বাজারে এই ঘটনা ঘটে। জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে একটি দোকান থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে হোটেল, মুদি দোকান, কুলিং কর্নার ও কাঠের দোকানসহ প্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। তদন্তের পর আগুন লাগার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।...
পানছড়িতে যুবতীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে যুবতীর আত্মহত্যা

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দমদম এলাকায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক যুবতী।বুধবার (২৬ মার্চ) আনুমানিক সকাল ১০ টায় রুমা আক্তার (১৯) নামে যুবতীটি নিজ বাড়িতে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।মৃতের মা রোকেয়া বেগম বলেন, সকাল পৌনে নয়টায় মেয়েকে বাড়িতে রেখে গুচ্ছগ্রামের রেশন আনতে যাই। বাড়িতে এসে দরজা বন্ধ দেখে অনেকবার ডাকাডাকি করি, পরক্ষণে প্রতিবেশী ডেকে দরজা খুলে মেয়েকে ঝুলন্ত দেখতে পাই।পানছড়ি থানার এস আই প্রতিক পাল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।...