শনিবার, মে ৯

Blog

পাঁচ আঞ্চলিক কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

পাঁচ আঞ্চলিক কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার শুরু হবে। এদিন বেলা ১১টায় ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এ ভর্তিযুদ্ধ শুরু হবে। এবারই প্রথমবারের মতো দেশের ৫টি বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা এবং ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসব তথ্য জানান।এবার তিনটি ইউনিটে ৪ হাজার ৩২৩টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৩৭ হাজার ৪১৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ হিসেবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদন্দিতা করবেন ৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির বিষয়টি বি...
বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তাররা হলো, নাটোর জেলার সদর উপজেলার চক শ্রীমান্তপুর এলাকার মৃত সোহবান খাঁর ছেলে সোহেল খাঁ (৪৪) ও দক্ষিণ বড় গাছা এলাকার মমত আবুল হাসেমের ছেলে শাজাহান আলী (৫৪)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ।সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি প্রাইভেটকার নামিয়ে তল্লাশি করলে ১০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ।পুলিশ জানায়, গাঁজা উদ্ধারের এঘটনায় মাদক কারবারির কাজে...
রাবি ছাত্রীকে ‘ইভটিজিং’ এর অভিযোগে দুজনকে পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবি ছাত্রীকে ‘ইভটিজিং’ এর অভিযোগে দুজনকে পুলিশে সোপর্দ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ‘ইভটিজিং’ এবং বিনা অনুমতিতে ভিডিও ধারণের অভিযোগে দুই বহিরাগত শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।আটক দুই বহিরাগত হলেন বরেন্দ্র কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং শাহ মখ্দুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসান।ভুক্তভোগী ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রী ক্যাম্পাসে প্রবেশ করছিল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে শহীদ শামসুজ্জোহা চত্ত্বরে দিকে আগালে ৩টি মোটরসাইকেল ওই ছাত্রীকে অনুসরণ করেন। এতে ওই নারী শিক্ষার্থী ভয় পেয়ে চিৎকার করেন। এ সময় মোটরসাইকেলে থাকা কয়েকজন ওই শিক্ষার্থীকে জানায়, পেছনে থেকে একটি ছেলে আপনার ভিডিও করতে...
সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||অদ্য ১০ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলাটি (মামলা নং ১/২/২৫) অনুযায়ী আজ তাঁকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে নাগেশ্বরী থানা ইনচার্জ মো: রেজাউল করিম (রেজা) তাকে গ্রেফতারে বিষয় নিশ্চিত করেন ও জানান তাকে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।...
ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন পরীক্ষার্থী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন পরীক্ষার্থী

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।প্রথম দিনের পরীক্ষায় মোট ২২০০ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ২১৬৯ জন, অনুপস্থিত ছিলেন ৩১ জন পরীক্ষার্থী।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ইউআরসি কর্মকর্তা আব্দুল আজিজ। এ সময় পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের।ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবেদ আলী খন্দকার জানান, তাঁর কেন্দ্রে ৫...
বদলগাছীতে সুন্দর পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সুন্দর পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ টি কেন্দ্রে মোট ২১৩৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণে সুন্দর, সুষ্ঠু পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশের ন্যায় বদলগাছীতেও এসএসসি ও সমমানের অনুষ্ঠিত বাংলা ১ম পাঠ পরীক্ষা সকাল ১০ টায় আরম্ভ হয় এবং দুপুর ১টায় শেষ হয়।১১৭৭জন ছাত্র এবং ৯৬২ জন ছাত্রীর অংশগ্রহণ করার কথা থাকলেও ৪ টি কেন্দ্রের ২১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।এবিষয়ে কেন্দ্র সচিব মাসুদ রানা ও মোজাফফর হোসেন বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষার পরিবেশ এখন পর্যন্ত খুব ভালো।উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বলেন, আমি সব কেন্দ্র পরিদর্শন শেষে যে...
বাংলা নববর্ষ উদযাপনে পানছড়ি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বাংলা নববর্ষ উদযাপনে পানছড়ি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

|| সেলিম হোসেন মায়া| জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এসময় নির্বাহী অফিসার, বাংলা নববর্ষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। মদপ্য হয়ে গাড়ীচালাতে নিরুৎসাহিত করেন ও ইলিশের বাজার সিন্ডিকেট যেন করতে না পারে এবং সকাল সাড়ে আটটায় র‍্যালীতে অংশগ্রহণ করতে সকলের প্রতি আহবান জানানো হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা কফিল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আঃ গনি, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ...
বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন সময়ের দাবি
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন সময়ের দাবি

|| আব্দুর রহিম ||বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অথচ এইসব প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া জন্য ইনস্টিটিউট রয়েছে মাত্র একটি। যা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট [বিএমটিটিআই ] নামে পরিচিত। বৃহৎ এই শিক্ষক সমাজের সকলকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা একটি মাত্র ইনস্টিটিউটের পক্ষে সম্ভব নয়। যার ফলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মান, শিক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার ক্রমান্বয়ে কমতেছে। নতুন কারিকুলামের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না অধিকাংশ শিক্ষক। অনেকে এর কারণ হিসেবে কার্যকর প্রশিক্ষণের অভাবকেই দায়ি করছেন।NTRCA- থেকে সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদেরকে ১মাসের বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াই পাঠদানে পাঠানো হচ্ছে।অনেকে আবার বিএমটিটিআই অনেক দূরে হওয়ার কারণে যেতে পারছেন না। সাম্প্রতিক সময়ে বিএমটিটিআই অনলাইনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্স চালু করলেও নেটওয়...
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

|| নিউজ ডেস্ক ||এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত।প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য, বিশেষভাবে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী র...
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালো ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালো ড. ইউনূস

|| নিউজ ডেস্ক ||আমেরিকার পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।আমেরিকার প্রেসিডেন্টের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট মেনশন করে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘৯০ দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব আমরা।’আমেরিকা বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিল, বুধবার রাতে তা তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা...