চীন কি আমেরিকার ১০৪ শতাংশ শুল্ক সামাল দিতে পারবে?
|| আন্তর্জাতিক ডেস্ক ||বুধবার (৯ এপ্রিল) থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে আমেরিকার ‘পাল্টা শুল্ক’। পূর্বঘোষণা অনুযায়ী ৯ এপ্রিল এ বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চীনের শুল্কহার ৮৪ শতাংশ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়ে ১০৪ শতাংশে পৌঁছেছে। এর জবাবে আমেরিকান পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন। ১০ এপ্রিল থেকে এ শুল্ক কার্যকর হবে।তবে আমেরিকার বাজারে চীনের পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্কহার সামাল দিতে পারবে কি চীন? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও গাড়ি, সেমিকন্ডাক্টর, স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্যের ওপর তুলনামূলক কম শুল্ক ধার্য করা হয়েছে।বিশ্লেষকদের মতে, নতুন এ শুল্কনীতির কারণে চীনকে বড় ধরনের চাপের মুখে পড়তে হবে। এখন তাদের নিজেদের অর্থনীতিকে পুনর্গঠনের দিকে জোর দিতে হবে। পাশাপাশি বহির্বিশ্বের ভোক্তাদের চেয়ে দেশের অভ্যন্তরীণ ভোক্তাদের ওপর বেশি নির্ভ...










