শনিবার, মে ৯

Blog

ঢাবিতে আনন্দ শোভাযাত্রা জন্য তৈরি ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

ঢাবিতে আনন্দ শোভাযাত্রা জন্য তৈরি ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন

|| মোঃ জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুনে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইসরাফিল বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে।সহকারী প্রক্টর আরো বলেন, আগুনটা ফজরের নামাজের সময় লাগানো হয়েছে। আমরা এর পরেই খবর পাই। কিন্তু ফায়ারসার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷...
‘মার্চ ফর গাজা’র রোডম্যাপ ও বিশেষ নির্দেশনা
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

‘মার্চ ফর গাজা’র রোডম্যাপ ও বিশেষ নির্দেশনা

|| মো.জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ ও গণ জমায়েতের পথনির্দেশিকা ও‌ বেশকিছু নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট আয়োজক পর্ষদ থেকে।সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গাজায় আগতদের জন্য গেট ও রাস্তা ব্যবহারের নির্দেশনা:দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণ-জমায়েতের সময় বিকাল ৩টা।'মার্চ ফর গাজা' এর পথ নির্দেশনাঃস্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটরপ্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে)স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্টপ্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (দোয়েল চত্বর হয়ে)স্টার্টিং পয়েন্ট ৪। বখশীবাজার মোড়প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (শহীদ মিন...
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” করার সিদ্ধান্ত
রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” করার সিদ্ধান্ত

|| মো.জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ফিজিবিলিটির বিষয়টি এবার সবচেয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করছি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিলিয়ে একটি বড় আয়োজন করার চেষ্টা চলছে।শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’ নামের পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।উপাচার্য বলেন, আমরা একটি দলে কাজ করছি। এবারের শোভাযাত্রায় যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তার দুটি বার্তা রয়েছে। একটি হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল স্...
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় আল-কুদস কমিটির বিক্ষোভ
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় আল-কুদস কমিটির বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||ফিলিস্তিনের গাজায় পাশবিক হামলা ও নিরীহ গাজাবাসীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে আজ বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বিক্ষোভকারীরা ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ, জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে এক সমাবেশে মিলিত হন।সমাবেশে আল-কুদস কমিটির নেতৃবৃন্দ ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান।বক্তারা বলেন, আজকে সারা বিশ্বের মুসলিমরা বিক্ষোভে ফেটে পড়েছে। সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। বক্তারা ইহুদীবাদী সেনাদের এই বর্বরোচিত হামলার তীব্র ...
‘মার্চ ফর গাজা’য় ৭০ ফুট ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণ করবে ঢাবি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

‘মার্চ ফর গাজা’য় ৭০ ফুট ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণ করবে ঢাবি

|| মো. জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ'র আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে "মার্চ ফর গাজা" শীর্ষক এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণ জমায়েতের আয়োজন করা হয়েছে। সমাবেশটি শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে।উক্ত সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়বৃন্দ, দেশের সকল ঘরোয়ানার আলেম-ওলামাসহ দেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ থাকবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ৭০ ফুট ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে।শনিবার ঢাবির ভিসি চত্বরে ২ টা ১৫ মিনিটে সকল...
বগুড়া সিটি করপোরেশন এখন শুধু সময়ের ব্যাপার
জাতীয়, সর্বশেষ

বগুড়া সিটি করপোরেশন এখন শুধু সময়ের ব্যাপার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়া, দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত, এখন এক ঐতিহাসিক রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার সম্ভাবনা এখন আর কল্পনা নয়, বরং এক বাস্তবতা।প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে ১০ এপ্রিল ২০২৫ তারিখে বগুড়ার জেলা প্রশাসক বরাবর একটি গুরুত্বপূর্ণ চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠিতে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করার লক্ষ্যে গণশুনানি আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। জেলা প্রশাসন ইতোমধ্যে তথ্য সংগ্রহ ও প্রস্তুতি কার্যক্রম শুরু করে দিয়েছে।গণবিজ্ঞপ্তি আসছে শনি‍বারআগামী শনিবার (১২ এপ্রিল) গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রকাশিত হলে জনসাধারণের মতামত গ্রহণ, আপত্তি-অভিযোগ শুনানি এবং প্রশাসনিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে। ...
মোটরসাইকেল ধীরগতিতে চালাতে বলায় দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মোটরসাইকেল ধীরগতিতে চালাতে বলায় দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধর

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গয়েশপুর গ্রামে দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রনি চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ১০ এপ্রিল ২০২৫, শনিবার সন্ধ্যা ৭টার দিকে।জানা গেছে, গয়েশপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে রনি চৌধুরী গোবরচাপাহাট থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী মুন্না (১৭), পিতা: মো. সাহাদুল এবং তৌফিক (১৭), পিতা: উজ্জ্বল—রনিকে মোটরসাইকেল ধীরে চালানোর অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রনি নিজের পায়ে থাকা চামড়ার জুতা খুলে তাদের মারধর করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল ১০ টায় গয়েশপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাব্যবস্থায ঘটনাস্থল পরিদর্শন করেন বদলগাছী থানা পুলিশ।ভুক্তভোগীদের একজন বলেন, “রনি ভাই অনেক বেপরো...
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে দুই বান্ধবীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে দুই বান্ধবীর মৃত্যু

|| সেলিম হোসেেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (১৭ ) ও পিয়াসি (বেটি) চাকমা (১৪) নামের দুই উপজাতীয় কিশোরীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাংগ্রাই উৎসবকে স্বাগত জানাতে পাড়ায় পাড়ায় মানুষ যখন আনন্দে মাতোয়ারা তখন এমন দুঃসংবাদে এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।পিয়াসি চাকমা একই এলাকার বিদেশী চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন শামুক খুঁজতে যায়। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়। নদী...
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি শাখার আয়োজনে বৈসাবি র‍্যালি
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি শাখার আয়োজনে বৈসাবি র‍্যালি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||বৈসু, সাংগ্রাই, বিজু তিন জনগোষ্ঠীর তিনটি মিলে বৈ-সা-বি উৎসব পালন করা হয়। আজ থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব শুরু। চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিনদিনব্যাপী এ উৎসব পালন করা হয়। প্রথম দিনকে বলা হয় হারি বৈসুক, দ্বিতীয় দিনকে বৈসুকমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিসি কতাল।শুক্রবার (১১ এপ্রিল) সকাল নয়টায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি শাখার আয়োজনে বৈসাবি র‍্যালি বের করে। সংগঠনটির সভাপতি ভুবন ত্রিপুরা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিষ্ণু ত্রিপুরা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে র‍্যালি উদ্ভোধন করেন পানছড়ি সাবজোন অধিনায়ক মেজর রিফাত হোসাইন। র‍্যালিটি পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে পানছড়ি বাজার প্রদক্ষিন করে আদি ত্রিপুরাস্থ ত্রিপুরা সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় সহস্রাদিক ত্রিপ...
পানছড়িতে বিজিবি কর্তৃক বৈসাবি উৎসব পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবি কর্তৃক বৈসাবি উৎসব পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)'র জোন কমান্ডার পাহাড়িদের প্রধান উৎসব বৈসাবি পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের পর ব্যাটালিয়নের সনখোলা কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকা সনখোলা পাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত বিঝু রংঢং পরিদর্শন করেন এবং উপহার হিসেবে নগদ অর্থ সহ ফুলের ঝুড়ি, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী,পানির পট প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি।এসময় তিনি পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। বৈসাবি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্তে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।...