শুক্রবার, মে ৮

Blog

“হে তরুণ”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“হে তরুণ”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||হে তরুণ -অসাম্যের পাল ছিঁড়েশান্তির কেতন উড়াও মাস্তলেঅতৃপ্তির ঢেউ প্রতিরোধ্য বাঁধ করো নির্মাণদেশ গঠনে মেধার করো সঞ্চয়রুখে দাও অশুভ দাবানলের শিখাতোমার মনের বসতভিটায় --গাঁদাফুলের করো বাতায়ন।হে তরুণ -সূর্যমুখীফুলের মতো মাথা করো উত্তোলনসততা ও আর্দশকে করো পুঁজিসুনাগরিকতার গুণাবলীতে হও সমৃদ্ধছাপান্নো হাজার বর্গের মৃত্তিকা ধরো আকঁড়ে,শিক্ষার আলোয় হও আলোকিতসোনার বাংলা গঠনে হও সোনার মানুষ।হে তরুণ - স্বপ্নগুলোকে করো কর্ষণখোদাভীরু মনন গড়ো সবেসাম্য মৈত্রী উদারতায় হও আগুয়াননির্মল হাসিতে ভাসাও বিশ্ববিবেকের তাড়নায় করো শির উঁচু।হে তরুণ - চেতনাকে করো আরো সুগভীরলাল সবুজের পতাকায় হও ধাবমানপ্রবীনেরে দাও মর্যাদা, শিশুদের করো যতনঠিকানা খোঁজো পদ্মা মেঘনা যমুনার বাঁকশাপলা ফুলের বীজ বপন করো বক্ষেকদম ফেলো উদীয়মান রবির মতো রাজপথেহে তরুণ - বাঁশের বাঁশি ও ঢোলকে তোলো সুরগাও মু...
নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

|| রফিকুল ইসলাম || নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ড নওদাপাড়া পৈতিক নিবাসে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।মরহুমের মৃতদেহে জাতীয় পতাকা দিয়ে আদৃত রাষ্ট্রের পক্ষে সালাম ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।বিউগলে করুন সুর বাজানোর মধ্যে দিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পারে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম, ৮নং হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, ৭নং ওয়ার্ড ইউপি ...
বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে ঘটেছে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। ছোট্ট অবুঝ শিশু, মাত্র আড়াই বছর বয়সের আল মাহমুদ—পিতা মো. রাসেলের আদরের ধন—চিরদিনের মতো পৃথিবী থেকে বিদায় নিয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)গত শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জীবনের নির্মম এক দুর্ঘটনায় পড়ে শিশু আল মাহমুদ। একদিন চিকিৎসাধীন থাকার মারা গেল শিশুটি।জানা যায়, ধানভর্তি বস্তা ভ্যানে করে বাড়িতে আনা হচ্ছিল। পরিবার-পরিজনের সঙ্গে শিশুটি সেও ছিল সেই ভ্যানে। পথিমধ্যে হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে উল্টে পড়ে ভ্যানটি, ধানের বস্তার নিচে চাপা পড়ে যায় নিষ্পাপ শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য...
সিইসির সঙ্গে এনসিপি’র বৈঠক
রাজনীতি, সর্বশেষ

সিইসির সঙ্গে এনসিপি’র বৈঠক

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে এনসিপির প্রতিনিধিদলের সদস্যেদের ঢুকতে দেখা যায়।আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে নির্বাচনের কমিশনের সঙ্গে আয়োজিত এ আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।এ ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গ আজকের আলোচনায় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।আজকের বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচনকেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল।...
আমেরিকার সঙ্গে ‘ভালো বোঝাপড়া’ হয়েছে, বৈঠকের পর বলল ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

আমেরিকার সঙ্গে ‘ভালো বোঝাপড়া’ হয়েছে, বৈঠকের পর বলল ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান। শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে এ বৈঠক হয়। বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। ২৬ এপ্রিল আবার আলোচনায় বসতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। খবর এএফপির।শনিবার আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা প্রায় চার ঘণ্টা ধরে চলে। এর মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। সপ্তাহখানেক আগে দেশটির রাজধানী মাসকাটে প্রথম দফার বৈঠক হয়েছিল। ওমান সরকার জানিয়েছে, তৃতীয় দফায় আবার মাসকাটে বৈঠক হবে।দ্বিতীয় দফার বৈঠকে ‘গঠনমূলক’ পরিবেশ ছিল বলে উল্লেখ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে। আর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেছেন, আগামী কয়েক দিন ‘পরোক্ষভাবে’ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্ব...
“সেঁজুতি”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“সেঁজুতি”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||সেঁজুতি তুমি কেমন আছো?হয়তো আধো আধো জোৎস্না রাতেপায়রার ডাকে মজে আছো ফুলশয্যায়।পুষ্পাঞ্জলির মিছিলে যৌবনের উন্মাদনায়কালো গোলাপের পাপড়ি ছুঁয়েনিঝুম রাতের গল্প বুনাচ্ছো হয়তো তুমি।আর আমি আঁধার রাতেল্যাম্পপোষ্টের নিচে বসে করছি পুঁথিপাঠ।" উড়ে গেলে সোনাবান,উড়ে গেলে,পিছনে ইছামতী নদীর গল্প ফেলে "।প্রত্যুত্তরে তুমি হয়তো বলবে----" বিরহের পালক ছুঁয়েই থাকো পড়ে,নিশাচর পাখি হয়ে রাত থেকে প্রতি ভোরে "।হা হা করে হেসে উঠে আবারো শুধাই তোমায়সেঁজুতি তুমি কেমন আছো?তোমার হাতের কাঁকনবালা এখনো কি বাজে?ডজনখানেক কালোটিপ এখনো কি ভেনেটি ব্যাগে থাকে?কি যে বলো না তুমি?আমি এখন নতুন শহরে নাগরিক সনদ নিয়ে আছিড্রেসআপ পাল্টে রঙধনুর সাত রঙে আছি মিশে।তারপর আমার বন্দরে থাকা জাহাজের মাস্তুলে উঠেতাকাই সমুদ্রের ওপারে ------দেখি স্বচ্ছ আর ঘোলা জল। আর এ জলেই নিশ্চিহ্নহয়েছে আমার অতীতের ব...
জিম্বাবুয়ে সিরিজে ‘নতুন কিছু দেখতে পাবেন’ : শান্ত
খেলাধুলা, সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজে ‘নতুন কিছু দেখতে পাবেন’ : শান্ত

|| স্পোর্টস ডেস্ক ||চলতি বছরে প্রথম টেস্ট খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল এখন অবস্থান করছে বাংলাদেশে। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে শনিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজ থেকেই নতুন কিছু করার জন্য খেলবে তার দল।এখনো বাংলাদেশে টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি, এ বিষয়ে আক্ষেপ করে আজ শান্ত বলেন, ‘এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট সংস্কৃতি নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। তবে আমার মনে হয়, যদি গত বছর থেকে শুরু করি, আমরা চারটা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২টি টেস্টের মধ্যে। চারটি ম্যাচই বড় দলের বিপক্ষে।’তবে টেস্ট সংস্কৃতি গড়ার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলেই জানালেন শান্ত। প্রধান কোচ ফিল সিমন্সও এ বিষয়ে পরিকল্পনা দিয়...
ফের ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন সাংবাদিক মুজাহিদ
সর্বশেষ, সারাদেশ

ফের ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন সাংবাদিক মুজাহিদ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি, তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন।শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর পল্টন টাওয়ারে ‘মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল’-এর উদ্যোগে “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মুজাহিদ হোসেনকে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল...
সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুইদিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুইদিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল, ২০২৫ তারিখ হতে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমী হলরুমে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।জেলা শিবির সভাপতি মেধাবী ছাত্রনেতা আলহাজ্ব উদ্দীনের সভাপতিত্বে দুইদিনব্যাপী শিক্ষা শিবিরে আলোচনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাধারণ সম্পাদক, শহর শিবিরের সভাপতি-সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।...
উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
কৃষি, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট একটি তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ এপ্রিল ২০২৫, শনিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেওয়া হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষক সমিতি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ আনসার। বক্তারা বলেন, "মাঠে খেটে খাওয়া দিনমজুরদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে। আমরা শ্রমজীবী মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।"আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী উপেন্দ্রনাথ রায়, সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা; এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক,...