ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া হেফাজতের বিক্ষোভ
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের লোহাগাড়া শাখা।সোমবার (২১ এপ্রিল) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনস্থ বেস্ট চৌধুরী প্লাজার সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় গণহত্যাসহ হামলা বন্ধের দাবি জানানো হয়।সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশের বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন বক্তারা। এছাড়াও অবিলম্বে হামলা বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।এ সময় আরও উপস্থিত ছিলেন হ...










