শুক্রবার, মে ৮

Blog

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় বিপ্লবী ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিব মন্ডলকে আহ্বায়ক ও মোঃ জিনাত হোসাইনকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।আজ শনিবার (১৯ এপ্রিল) বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ,যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসী,আব্দুল্লাহ আল মাহমুদ ও কাজী হাসিব;সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান,সহকারী সদস্য সচিব আবদুর রহমান,রুকুনুজ্জামান ও আব্দুল্লাহ আল সোহাগ;সদস্য রিয়াজ, মো: ইব্রাহিম, ইকবাল হোসাইন, মো: নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম ও রেদোয়ান মাহি।সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক রাকিব মন্ডল বলেন, আমরা সবসময় শিক্ষার্থী...
রাবিতে বিভিন্ন সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল-শিবির
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে বিভিন্ন সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল-শিবির

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু ও অভিভাবকদের জন্য তথ্য সেবা কেন্দ্র, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, যাতায়াত সেবা, প্রবেশপত্র প্রিন্ট করা, অভিভাবকদের বিশ্রামাগার, খাবার, পানি ও চকোলেটসহ বিভিন্ন সেবা দিচ্ছে রাবি শাখা ছাত্রদল-ছাত্রশিবির। এতে উপকৃত হয়ে উচ্ছাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছু-অভিভাবকরা।আজ শনিবার (১৯ এপ্রিল ) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শাখা ছাত্রদলের উদ্যোগে ৭টি ভর্তি সহায়তা কেন্দ্র ও ১টি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বসানো হয়েছে। সেগুলোতে ছাত্রদলের পক্ষ থেকে বিনামূল্যে খাবার, পানি, কলম, শুভেচ্ছা ফুল এবং অভিভাবকদের সময় কাটানোর জন্য পত্রিকা পাঠের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দ্রুত সময়ে কেন্দ্রে পৌঁছাতে ভর্তিচ্ছ...
বগুড়ায় লাল কাপড়ে ঢেকে দিল পলিটেকনিকের মূল ফটকের নাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় লাল কাপড়ে ঢেকে দিল পলিটেকনিকের মূল ফটকের নাম

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বগুড়ার পলিটেকনিক শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দেন।এদিন বেলা ১২টার দিকে ক্যাম্পাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইনস্টিটিউট গেইটে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মূল ফটকের নাম ঢেকে রাখা হবে।একই দিনে শহরের নওদাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। তারাও একই দাবিতে আন্দোলনে সংহতি প্রকাশ করে।এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন। পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে কলোনী এলাকা ...
সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের যমুনা নদীর ওপার দূর্গম চরাঞ্চল বড়কয়ড়া'তে দিনব্যাপী দরিদ্র ও অসহায়  মানুষদের জন্য "দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ড: ফজলুর রহমান ফাউন্ডেশন, সিরাজগঞ্জের আয়োজনে এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইডিপি'র সার্বিক সহযোগিতায় এবং জার্মানে বসবাসরত ড. ফজলুর রহমানের পরিবর্গের আর্থিক সহযোগিতায় এই সেবা প্রদান করা হয়।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল হতে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ২৩০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ডায়াবেটিস পরিক্ষা ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন- ইডিপি'র নির্বাহী পরিচালক আবু জাফর খান। মেডিকেল  ক্যাম্প উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...
নাগেশ্বরীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

|| জাহিদ খান | জেলা প্রতিনধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নাগেশ্বরী থানার পুলিশ কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মাইদুল ইসলাম (৩৮), পিতা- মৃত আব্দুস ছামাদ, গ্রাম- গোপালপুর বোর্ডেরহাট এবং মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম- দক্ষিণ রামখানা। উভয়েই নাগেশ্বরী থানাধীন এলাকার বাসিন্দা।এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মোঃ বজলার রহমান জানান, "নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।"তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের ...
ফুলবাড়ী উপজেলা শাখার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটি গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী উপজেলা শাখার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক কমিটি গঠন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ৭৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।নবগঠিত কমিটিতে পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুলকে আহ্বায়ক, দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল সরকারকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ২নং আটিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সদস্য সচিব এমারুল হক টুটুল এবং যুগ্ম আহ্বায়ক মিনহাজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।নবনির্...
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে আটক করা হয়। ১৮ এপ্রিল, শুক্রবার সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত দুর্জয় কুড়িগ্রাম সদর উপজেলার কালির আলগা গ্রামের মোতালেব সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান। তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রসঙ্গত, ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নজরদারিতে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।...
পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলা নিহত
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলা নিহত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে "মোসাম্মৎ শামসুন্নাহার" নামে এক মহিলা নিহত হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বারটায় উপজেলার লোগাং ইউনিয়নের মোঃ শফিউল্লাহ'র স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার নিজ বাড়িতে পানির পাম্প মটরের সুইস অন করে, মটর না চলায় মটরের তার ধরে নাড়া দিলে তারের জোড়া ছুটে বিদ্যুৎপৃষ্ট হন। পরক্ষণে তার পরিবারের লোকজন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শ্যামল মিত্র তাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদ নিয়ে পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে যায়।...
ঢাবিতে জুলাই-আগস্টে হামলাকারীদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের কমিটি গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে জুলাই-আগস্টে হামলাকারীদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের কমিটি গঠন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্তে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে পাল্টা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। যদিও এই কমিটিকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ৩৪ সদস্যের একটি ছায়া তদন্ত কমিটি‌ আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করবে।শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েকশত ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের উপর হামলা করে। কিন্তু তদন্ত কমিটি মাত্র ১২৮ জনের তালিকা প্রকাশ করে যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো রাঘব বোয়াল...
বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় বখাটে যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় বখাটে যুবক গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার ধুনটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানীর মামলায় সাগর হোসেন (২২) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের কৈয়াগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বখাটে যুবক ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ওই স্কুলছাত্রীর বাবা মা তাকে ও তার ভাইকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বগুড়ায় যান। রাত ১০ দিকে তার ভাই বোনকে বাড়িতে রেখে দোকানে যায়। এই সুযোগে একই গ্রামের আনোয়ার হোসেনের মাদকাসক্ত ছেলে সাগর হোসেন ঘরে ঢুকে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে সাগর পালিয়ে যায়। এঘটনায় বুধবার স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় একটি মা...