কামারখন্দে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ খ্রি. অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল হতে দিনব্যাপী কামারখন্দ উপজেলার ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল, বগুড়ার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার...










