শুক্রবার, মে ৮

Blog

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩৬ জন রোহিঙ্গা নাগরিকসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বুধবার (৭ মে) ভোর ও সকালবেলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।সূত্র জানায়, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে ৩০ জন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভোররাতে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় বলে অভিযোগ রয়েছে। এরপর বিজিবির রৌমারী বিওপি ক্যাম্পের টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করেন। একই সময় রৌমারী থানা পুলিশের একটি দল আরও ৩ জনকে আটক করে, যাদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিক।আটকদের মধ্যে ২২ জন রোহিঙ্গা ও ৮ জন বাংলাদেশি রয়েছেন বলে জানায় বিজিবি।অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট...
ঈদুল আজহার সরকারি ছুটি ১০দিন, শুরু হবে ৫ জুন
জাতীয়, সর্বশেষ

ঈদুল আজহার সরকারি ছুটি ১০দিন, শুরু হবে ৫ জুন

|| নিউজ ডেস্ক ||পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ৫ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ১৪ জুন (শনিবার) পর্যন্ত দেশের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল উপদেষ্টা।এই সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৭ মে ও ২৪ মে— এই দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে। কর্মদিবসের ভারসাম্য রক্ষা করতে এই দুটি দিন অফিস চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানান।এবারের ঈদুল ফিতরেও টানা ৯দিনের ছুটি ছিল। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহাতেও বড় পরিসরে ছুটি ঘোষণা করায় কর্মজীবী মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।সরকার আশা করছে, এই দীর্ঘ ছুটির ফলে মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযা...
সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ
জাতীয়, সর্বশেষ

সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ

|| নিউজ ডেস্ক ||সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্বভৌমত্ব রক্ষা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী এই উপদেষ্টা।মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটে ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।এদিকে রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।পোস্টে হাসনাত লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।...
কাশ্মীর সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে কি পালালো ভারতীয় সেনারা!
আন্তর্জাতিক, সর্বশেষ

কাশ্মীর সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে কি পালালো ভারতীয় সেনারা!

|| আন্তর্জাতিক ডেস্ক ||পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পারমানবিক শক্তিধর দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীর সীমান্তে ইতোমধ্যে কয়েকবার রাতের আধারে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তের ভারতীয় সেনারা একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের প্রতীক হিসেবে পরিচিত ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে বলে দাবি করেছে পাকিস্তান।বুধবার (০৭ মে) সকালে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে এই দাবি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘প্রথমে তারা তদন্তের প্রস্তাব (পহেলগাম হামলার) থেকে সরে গিয়েছিল, এখন মাঠ থেকে পালিয়ে গেছে।’তবে আল জাজিরা নিরপেক্ষভাবে পাকিস্ত...
ফ্রিডরিশ ম্যার্ৎস দ্বিতীয় দফায় জার্মানির চ্যান্সেলর নির্বাচিত
আন্তর্জাতিক, সর্বশেষ

ফ্রিডরিশ ম্যার্ৎস দ্বিতীয় দফায় জার্মানির চ্যান্সেলর নির্বাচিত

|| আন্তর্জাতিক ডেস্ক ||প্রথম দফায় হেরে যাওয়ার পর কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফার ভোটে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেয়ে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রিডরিশ ম্যার্ৎস। মঙ্গলবার (৬ মে) বিকেলে দ্বিতীয় দফায় তড়িঘড়ি করে আয়োজন করা এক অধিবেশনে ৩২৫ জন আইনপ্রণেতা তার পক্ষে ভোট দেন। চ্যান্সেলর হতে তার প্রয়োজন ছিল ৩১৬ ভোট।সিএনএন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর গত মাসে একটি জোট সরকার গঠনের ঘোষণা দেন ম্যার্ৎস। মঙ্গলবার সকালেই প্রথম দফার ভোটে তিনি ৬ ভোটের জন্য হেরে যান—যা ছিল জার্মান রাজনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এতে তার নেতৃত্বাধীন জোটের অভ্যন্তরীণ অসন্তোষ ও অনিশ্চয়তা স্পষ্ট হয়ে ওঠে।জার্মান প্রেসিডেন্টের অনুমোদন পাওয়ার পর ম্যার্ৎস আনুষ্ঠানিকভাবে চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করবেন। তবে তার যাত্রা হচ্ছে একটি টালমাটাল পরিস্থিতিতে। মঙ্গলবারের ভোটে তার...
চট্টগ্রামে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হওয়ায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল’র কৃতজ্ঞতা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রামে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হওয়ায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল’র কৃতজ্ঞতা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিঞা এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাহ উদ্দীন চৌধুরী সোহেল।মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশ পায়।কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের সেবা করার জন্য সহযোগিতা কামনা করেন।...
ঢাবিতে’ ইসলামী ছাত্র আন্দোলনের পাঁচ দফা সম্মিলিত স্মারকলিপি প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে’ ইসলামী ছাত্র আন্দোলনের পাঁচ দফা সম্মিলিত স্মারকলিপি প্রদান

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||সমসাময়িক বিভিন্ন বিষয়ে ৫ দফা দাবি নিয়ে উপাচার্য ও প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ' ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।আজ মঙ্গলবার (৬ এপ্রিল) ছাত্র সংগঠনটির কয়েকজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর অফিসে উপস্থিত হয়ে সশরীরে স্মারকলিপি প্রদান করেন।দাবিসমূহ নিম্নরূপ:১। ডাকসুর রোডম্যাপ ঘোষণার নির্ধারিত তারিখ প্রদান:গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের অন্যতম ক্ষেত্র ডাকসু দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। নির্বাচন বাস্তবায়নে আশ্বাস প্রদান করা সত্ত্বেও এখনো তার ঘোষনা না আসায় হতাশ হচ্ছেন। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও সময়সূচি ঘোষণা করতে হবে।২। সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন:বিভিন্ন অনুষদ ও ভবনে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। শিক্ষার্থ...
যশোরের বড় বাজারের দোকানে আগুন
সর্বশেষ, সারাদেশ

যশোরের বড় বাজারের দোকানে আগুন

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরের বড় বাজারের হাটচান্নি মার্কেটের শফির সুতো বশির দোকানে আগুন লেগেছে। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার পর এই ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।স্থানীয়রা জানায়, হাটচান্নি মার্কেটে শফির দোকানে আকস্মিক আগুন লাগে। যা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।যশোর ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না।...
জিআই পণ্যের স্বীকৃতি পেল বদলগাছীর ‘নাক ফজলি আম’
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

জিআই পণ্যের স্বীকৃতি পেল বদলগাছীর ‘নাক ফজলি আম’

|| মোঃ মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিবেদক ||বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর এবার নওগাঁর বদলগাছীর ‘নাক ফজলি আম’ ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এই আমের পরিচিতি ও চাহিদা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।মঙ্গলবার (৬ এপ্রিল) বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান তথ্যটি নিশ্চিত করেন। কৃষিবিদ সাবাব ফারহান বলেন, গত ১ মে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছী উপজেলার ‘নাক ফজলি আম’ চাষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে সনদ হস্তান্তর করেন।তিনি আরও বলেন, তবদলগাছীর ‘নাক ফজলি আম’ এর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। স্বাদে মিষ্টি ও সুস্বাদু; যা অন্যান্য অঞ্চলের আম থেকে আলাদ...
কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||ঝিনাইদহের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন। স্থানীয়রা জানান, বিয়ের ঘটনায় উত্তেজিত হয়ে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে ও কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সোমবার (৫ মে) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। এই ঘটনায় কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। সোমবার বিকালে যশোর কোতোয়ালি থানার পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করতে গিয়ে ইমাদুলের বাড়িতে পৌঁছায়। কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশ...