শুক্রবার, মে ৮

Blog

বদলগাছী থেকে সাবেক রাজশাহী সিটি মেয়রের পিএস গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী থেকে সাবেক রাজশাহী সিটি মেয়রের পিএস গ্রেফতার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | বিশেষ প্রতিনিধি নওগাঁ ||আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) বদলগাছীর সদর ইউপির চাকরাইল গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগ সভাপতি মন্ডলির সদস্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন এর পিএস ছিল বলে জানা যায়। শুক্রবার (৯মে) আনুমানিক ভোর ৫.৩০ টায় তাঁকে গ্রেফতার করা হয়।তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মৃত সাব্বির আহমেদ চৌধুরীর ছেলে আব্দুল ওহাব চৌধুরী সাগরকে(৪৫) গ্রেফতার করা হয়।সাবেক মেয়রের পিএস টিটু রাজশাহী বোয়ালিয়া থানার রানীবাজার এলাকার মৃত আব্দুল ওয়াদুদ খানে’র ছেলে। গ্রেফতার আব্দুল ওয়াহেদ খান টিটু বাসার মালিক সাগর চৌধুরীর ছোট ভাই টিটুর সম্পর্কে বড় স্যালক।সেই সুত্রে গত বুধবার সাগরের বাড়িতে বেড়াতে আসেন এবং লুকিয়ে থাকেন।বিষয়টি জানাজানি হলে স্হানীয় জনতা বাসাটি ঘেরাও করে পুলিশে খবর দিলে তাদের ...
যশোর চৌগাছা সড়কে গেলো নববধূর প্রাণ
সর্বশেষ, সারাদেশ

যশোর চৌগাছা সড়কে গেলো নববধূর প্রাণ

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||বাবার বাড়িতে যাওয়া হলো না নববধূর। সড়কেই কেড়ে নিলো তার প্রাণ। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় যশোর চৌগাছা সড়কের দোগাছিয়া নামকস্থানে ঋতু খাতুন (১৮) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যায় সে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের আক্তার হোসেনের মেয়ে ঋতু খাতুনের সম্প্রতি বিয়ে হয় যশোর শহরের পালবাড়ি টালীখোলা এলাকায়। শুক্রবার সন্ধ্যায় তারা স্বামী স্ত্রী মিলে মোটরসাইকেল যোগে পালবাড়ি থেকে ঋতুর বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে দোগাছিয়া নামকস্থানে পৌঁছালে চৌগাছা থেকে গরু বোঝাই নসিমনের সাথে ধাক্কা লাগে। এতে ঋতু খাতুন ঘটনা স্থলেই মারা যায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, খবর পেয়েই ...
ভূমি বিরোধে মামা কর্তৃক ভাগ্নে হত্যা; গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূমি বিরোধে মামা কর্তৃক ভাগ্নে হত্যা; গ্রেফতার ২

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী তক্ষিরায় পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে মামার দায়ের কোপে ভাগিনা খুন হয়েছে।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকালে ৯৯৯ নাম্বার কল করে খুনের ঘটনা জানায় মৃতের ভাগিনা খরন্জয় ত্রিপুরা। দুর্গম এলাকায় নিরাপত্তা জনিত কারণে ৯ মে ২০২৫, শুক্রবার দুপুরে মৃত কল্পরন্জন ত্রিপুরার (৫৮) লাশ উদ্ধার করা হয়। একই সাথে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতক পূর্ণ বিকাশ ত্রিপুরার মেয়ে ভাগ্যরতি ত্রিপুরা (৩০) ও তার স্বামী যোগি ত্রিপুরা (৩৫)কে দুই জন আসামিকে আটক করা হয়।নিহত কল্প রন্জন ত্রিপুরার ভাগিনা খরন্জয় ত্রিপুরা জানায়, সীমান্তবর্তী তক্ষিরায় পাড়া ভুমি বিরোধ নিয়ে দীর্ঘদিন পারিবারিকভাবে ঝগড়া চলছিলো। সমাজিকভাবে কয়েকটি বৈঠক হয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে তাদের মাঝে কথা কাটাকাটির এক...
আ. লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আ. লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ার সর্বস্তরের জনসাধারণের বিক্ষোভ মিছিল করেছে।শুক্রবার (৯ মে) জুম্মার নামাজের পর সারা দেশের মত বগুড়া জেলাতে ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলো রাজপথে নেমে আসে।বগুড়া সাতমাথা থেকে শুরু করে রানার প্লাজার হয়ে ঘোড়া পট্টি দিয়ে বগুড়া জজ কোর্ট এসপি অফিস ডিসি অফিসসহ ডিসির বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে। সময় বাড়ার সাথে সাথে রাজপথে হাজারো জনতার ঢল নেমে আসে।বগুড়া সাতমাথাতে ইসলামি দলগুলো, ছাত্র জনতা এবং সকল পেশাজীবী মানুষেরা অংশগ্রহণ করে। এ সময় রাস্তা অবরোধ করে সমাবেশ ও মিছিল করে।মফিজ পাগলার মোড় থেকে জামাত-ছাত্রশিবির রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে বগুড়ার জজ কোর্টের ঘোড়া পট্টি মোড়ে অবস্থান নেয়। এবং রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে আন্দোলন করতে থাকে। তাদের সাথে...
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর-দক্ষিণ কমিটির যৌথ মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর-দক্ষিণ কমিটির যৌথ মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ মে) বাদ জুমআ রাজধানীর পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উভয় কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে দরসে কুরআন পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের আমীরমাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঁইয়া।স্বাগত বক্তব্যে সভাপতি জনাব মোস্তফা বশিরুল হাসান বলেন, সরকার নারী কমিশনের মাধ্যমে ইসলাম তথা কুরআন-সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা উপস্থাপন করেছে, তা চরম ধৃষ্টতাপূর্ণ ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্টদের নীল নকশা বাস্তবায়নের খপ্পরে পড়েছে। আর সরকার যে ইসলামপন্থীদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এবং ভারতের সেবাদাসে পরি...
লোহাগাড়ায় মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আশংকাবস্থায় ২
সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আশংকাবস্থায় ২

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ নাছির মোল্লা(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্তত আরও দুজন আহত হয়েছে।শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র। আহতরা হলেন ১/ মোহাম্মদ মোরশেদ(৩৫), হলেন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র। ২/ আকতার হোসেন (৫০) একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীত মুখী সিএনজি অটোরিকশার মুখোম...
নওগাঁর কাচারি বাড়িতে রবীন্দ্র জন্মোৎসব উদ্বোধন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর কাচারি বাড়িতে রবীন্দ্র জন্মোৎসব উদ্বোধন

|| মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিনিধি ||বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে রবীন্দ্র কাচারি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। কবির জন্মোৎসব উদ্‌যাপনে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৬টায় তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।পরে দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুল আলম, আত্রাই উপজ...
বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়াজ ও রিপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়াজ ও রিপন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন “কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি” ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে।বুধবার (০৮ মে) এই কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রিপন আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: রিয়াদ মোরশেদ, মোঃ সাঈদ আল শিহাব, শয়ন কুমার শাহা, নাসির হোসাইন নাহিয়ান, মোঃ তৌহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক: আহসান হাবিব, আশরাফুল আলম আসাদ, লিটন শেখ, তসলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক: সালমান ইমতিয়াজ সাকিব, আল রনি, রায়হান কবির, কোষাধ্যক্ষ: মোঃ জাকির সরকার জীম, প্রচার সম্পাদক: কামরুল হাসান কাব্য, দপ্তর সম্পাদক: মুরাদ হাসান মারুফ, কার্যকরী সদস্য: আরিফুল ইসল...
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ও সাহিত্যের ভূবণে এক অবিস্মরণীয় নাম 'সাজাদপুর' (শাহজাদপুর) ! শাহজাদপুরের উন্মুক্ত- উদার দ্বারে এসে নিখিল বিশ্বের সামনে কবি প্রাণের গভীর বন্ধন সূচিত হয়। তাঁর চিত্তে ও কর্মবোধের সর্বোচ্চ সমন্বয় ঘটেছিলো শাহজাদপুরের মাটিতে এসে। জমিদারি কাজের জন্য এসে শাহজাদপুরেই কবি খুঁজে পান সাহিত্যের গভীরতম উপাদান যা তিনি নিজেই স্বীকার করেছেন।কবিগুরুর স্বহস্তে লেখা একটি ছিন্নপত্রে উল্লেখ করেছেন, "এখানে (সাজাদপুরে) আমার লেখার যে ভাব আসে, অন্য কোথাও তা না।" কবিগুরুর সেই স্মৃতিধন্য শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও কবিগুরুর ৩ দিনব্যাপী জন্মোৎসবের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।২৫ শে বৈশাখ (বৃহস্পতিবার) সকাল...
বদলগাছীতে ব্রিজের নিচে পড়ে আছে প্যাকেট করা মাংস; জনমনে আতঙ্ক
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ব্রিজের নিচে পড়ে আছে প্যাকেট করা মাংস; জনমনে আতঙ্ক

|| মফিজুল রানা সজল | নিজস্ব প্রতিবেদক ||নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা গেছে ৩০ থেকে ৩৫ কেজি প্যাকেট করা মাংস। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে উক্ত এলাকার সাধারণ জনগণ মাংসগুলো দেখতে পায়।বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে তারা তথ্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রিপোর্টটি লেখা পর্যন্ত এই মাংস সম্পর্কে কোনো তথ্য মেলেনি।...