শুক্রবার, মে ৮

Blog

ঝিকরগাছার নাভারন সাতক্ষীরা মোড়ে ট্রাক-ট্রেনের ভয়াবহ সংঘর্ষ
সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছার নাভারন সাতক্ষীরা মোড়ে ট্রাক-ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরের ঝিকরগাছায় ট্রাক-ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের ড্রাইভার-হেলপারসহ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (১০ মে) উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন লাভারন জংশন ছেড়ে আসার সময় নাভারন সাতক্ষীরা মোড়ে রেল গেটে আটকে পড়া সিমেন্ট বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারসহ আরও কয়েকজন আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।...
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।রবিবার (১১ মে) বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে নির্মাণাধীন একটি স্থাপনার পিলার ইতোমধ্যে হয়ে গেছে, আংশিক ছাদের সেন্টারিংয়ের কাজ হয়েছে। এই ঘটনায় মো: ইউসুফ বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যসহ ১০ জনকে এবং আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে ভুক্তভোগী মো: ইউসুফ বলেন, আমাদের মায়ের ত্যাজ্য ভিত্তিতে আমরা ৪ ভাই ৫ বোন কিচমত প্রাপ্ত হইয়া ভোগ দখলে ছিলাম, কিছুদিন যাবৎ তারা আমাদের সম্পত্তি জোরপূর্বক দখর করার পায়তারা করে আসছিল। অসহায় হয়ে সাতকানিয়া আদালতে দেওয়ানি মোকাদ্দমা ৩৭১/২০০৬ ইং আনয়ন করি, পরবর্তীতে সেই মামলায় বিগত ২২/১১/২৪ইং তারিখে আদালতে ৩ সদস্যের একটি তদন্ত টিম আসিলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তদন্তে ব...
যশোর বেনাপোলে ট্রাক্টরের চাকায় পিস্ট হয়ে প্রাণ গেলো গ্যারেজ শ্রমিকের
সর্বশেষ, সারাদেশ

যশোর বেনাপোলে ট্রাক্টরের চাকায় পিস্ট হয়ে প্রাণ গেলো গ্যারেজ শ্রমিকের

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর-কলকাতা মহাসড়কে বেনাপোলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন।রবিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে। তিনি বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মোটরসাইকেল গ্যারেজে নবীন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে বিপরীত দিক থেকে আসা ইসমাইলের বাইসাইকেলের। মুখোমুখি সংঘর্ষে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সক...
রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা শিক্ষা অফিস।গতকাল (১০মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো:মাসুদ রানা।এইছাড়া আরো উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ,সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সেহরাব হোসেন, শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল আলম চৌধুরী, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:মোস্তফা ...
পানছড়িতে বৈশাখী পুর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বৈশাখী পুর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||১০ মে ২০২৫ শনিবার সকালে সংঘ মিত্র বৌদ্ধ বিহার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পানছড়ি জিড়ো পয়েন্ট হয়ে আবার কলেজ গেইট এলাকায় সংঘ মিত্র বৌদ্ধ বিহারে শেষ হয়। পরে বিহারে বৌদ্ধ ধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবির গন ধর্মীয় বানী প্রচার করেন। এ-সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়ীকাগণ বোদ্ধ পুজা করেন।জানা যায়, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং ৫৪৩ খ্রিস্ট পূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব ...
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ

|| নিজস্ব প্রতিনিধি ||আজ শনিবার বেলা আড়াইটায় ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বকশীবাজার মোড়, শহীদ মিনার ও টিএসসি অতিক্রম করে শাহবাগে পৌঁছায়। এ সময় বকশীবাজার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ব্যান, ব্যান আওয়ামী লীগ, ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই , আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর।ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, “আমরা আর কোনো গণহত্যাকারী সরকারের অধীনে থাকতে চাই না। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি কর...
‘মুস্তাফা জামান আব্বাসীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’ : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

‘মুস্তাফা জামান আব্বাসীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’ : প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১০ মে) এক শোকবার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।প্রধান উপদেষ্টা মুস্তাফা জামান আব্বাসীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।ড. ইউনূস বলেন, উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্ম নেওয়া বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পীর গান ও গবেষণা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।প্রসঙ্গত, মুস্তাফা জামান আব্বাসী ৮৭ বছর বয়স আজ শনিবার (১০ মে) সকালে মৃত্যুবরণ করেন।...
কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় (মামলা নং-০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড) অভিযান চালিয়ে ১০ মে (শনিবার) রাত ২ টায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন মো. তারিপুল্লা (৬০), পিতা-মৃত আকমত আলী, মাতা- মোছাঃ তারাফুল নেছা, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর, থানা- ঢুষমারা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তাকে রাত ২টায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।অপর গ্রেপ্তার ব্যক্তি মো. নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, মাতা- মোছাঃ ডালিমন বেওয়া, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তাকে রাত ৩টা ৫০ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ...
কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বসতবাড়ির পাশের একটি কৃষিজমি থেকে জান্নাতি (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকালে ওই গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতি স্থানীয় কৃষক জাহিদুল হকের মেয়ে ও নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নিহতের বড় চাচা খলিল জানান, “সকালে বাড়ির পাশে জমিতে জান্নাতির মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উ...
বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় হত্যা মামলায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাতক আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার (৯ মে) দিবাগত রাত সোয়া দুইটার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধজগতের পরিচিত মুখ।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।ডিবির এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ০৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এ হামলায় মো. আ. মান্নান (৭২) গু...