বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (বেলকুচি) ||বেলকুচিতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী উপ পরিচালক আব্দুল মমিন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।বিতর্ক অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে "দূর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা" বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে সোহাগপুর বালিক...










