বগুড়ায় উদিচীর জাতীয় সংগীত গাইতে বাধা
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদকে ঘিরে বগুড়ায় উদিচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচিতে হামলা, হট্টগোল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উদিচী শিল্পীগোষ্ঠীর সাতজন ও বগুড়ার ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ৩ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।বুধবার (১৪ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ, উদিচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতারা জানান, ঢাকার শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে বিকাল সাড়ে পাঁচটায় বগুড়া শহরের সাতমাথায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়। একই স্থানে পাঁচটার দিকে ফ্যাসিবাদ ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী মঞ্চের বগুড়ার কয়েকজন।এরকম পরিস্থিতিতে এই কর্মসূচি শুরু করতে গেলে সাতমাথায় উ...










