শুক্রবার, মে ৮

Blog

পানছড়িতে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুইজন আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুইজন আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুইজন নেতাকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে নয়টায় এসআই (নিঃ) দীপক সাহা ও এএসআই (নিঃ) মোঃ হানিফ মিয়া চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুটি পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারি মোঃ এমরান হোসেন (৪৮) পিতা মৃতঃ আব্দুর রব ও উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আকবর আলী পিসি (৬১) পিতা- মৃত আরফান আলী'কে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন জানান, আটককৃতদের বিধি মোতাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়াছে।উল্লেখ্য, উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারি মোঃ এমরান হোসেন ২০১২ সালে দল থেকে বহিস্কার হয়েছেন মর্মে জানা যায়।...
নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিওর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিওর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নে সাংবাদিক ও এনজিওর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি'র উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিউল আলম শফির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপি'র সদস্য রফিকুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, মহিদের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান, স...
ঢাবি ছাত্রনেতা হত্যার প্রতিবাদে রাজপথে বানারীপাড়ার শিক্ষার্থীরা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সারাদেশ

ঢাবি ছাত্রনেতা হত্যার প্রতিবাদে রাজপথে বানারীপাড়ার শিক্ষার্থীরা

|| মোঃ আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বরিশালের বানারীপাড়া। ১৫ মে (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বানারীপাড়া ডিগ্রি কলেজ ও সৈয়দ বজলুল হক কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সম্প্রতি গভীর রাতে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের পর ঢাবি ক্যাম্পাসসহ সারাদেশে নেমে আসে শোকের ছায়া ও ক্ষোভের বিস্ফোরণ। সেই ধারাবাহিকতায় বানারীপাড়ার শিক্ষার্থীরাও সাম্য হত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসে।বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীরা। বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্...
নওগাঁর ছোট যমুনা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

নওগাঁর ছোট যমুনা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

|| মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর ছোট যমুনা নদীতে পড়ে মো. হাবিব (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের তৎপরতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিব নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের গাংজোয়ার গ্রামের বাসিন্দা মো. তসলিমের ছেলে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু হাবিব মাছ ধরতে ছোট যমুনা নদীর তীরে যায়। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় স্থানীয় লোকজন নদীতে তল্লাশি শুরু করেন এবং এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয় জনগণের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর বিকেল ৫টার দিকে নদী থেকে শ...
সোহরাওয়ার্দী উদ্যান: নিয়ন্ত্রণহীন উন্মুক্ত জায়গা ও মাদকের আখড়া: প্রশাসনের দায়
অভিমত, সর্বশেষ

সোহরাওয়ার্দী উদ্যান: নিয়ন্ত্রণহীন উন্মুক্ত জায়গা ও মাদকের আখড়া: প্রশাসনের দায়

|| সাইফ মোহাম্মদ আলাউদ্দিন ||সোহরাওয়ার্দী উদ্যান, বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় নাম। এখানেই পাকিস্তান আমলে বাঙালির রাজনৈতিক চেতনা জেগে উঠেছিল, এখানেই মহান মুক্তিযুদ্ধের স্ফুলিঙ্গ ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দেওয়া হয়েছিল, যা স্বাধীনতার ডাক হিসেবে সমাদৃত। কিন্তু আজ এই ইতিহাস-সমৃদ্ধ উদ্যান কী অবস্থায় আছে? বাস্তবতা হলো—এখন এটি অনেকাংশেই পরিণত হয়েছে একটি নিয়ন্ত্রণহীন উন্মুক্ত এলাকায়, যেখানে সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় অবৈধ কর্মকাণ্ড, মাদক সেবনের আসর, যৌন বাণিজ্য এবং নানা অপরাধের মিছিল।এই পরিণতি শুধু একটি ঐতিহাসিক স্থানের অবমূল্যায়ন নয়, বরং রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি।**ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক তাৎপর্য:সোহরাওয়ার্দী উদ্যান শুধু একটি পার্ক নয়; এটি আমাদের জাতীয় ইতিহাসের জীবন্ত স্মারক। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও জাতীয় জা...
ঢাবির শিক্ষার্থী সাম্যকে বেলকুচির নিজ গ্রামে দাফন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঢাবির শিক্ষার্থী সাম্যকে বেলকুচির নিজ গ্রামে দাফন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে বুধবার (১৪ মে) রাত ১০টায় নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈলে দাফন করা হয়েছে। এর আগে জান্নাতুল বাকী কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।যেখানে মানুষের ঢল নামে। জানাজা পড়ান সাম্যের মামা মাওলানা জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোস্তফা জামান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বণিক সমিতি...
মোবাইল ফোনে আসা অপ্রয়োজনীয় এসএমএস থেকে রক্ষা পাবেন যেভাবে
বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ

মোবাইল ফোনে আসা অপ্রয়োজনীয় এসএমএস থেকে রক্ষা পাবেন যেভাবে

|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||অপ্রয়োজনীয় এসএমএস'র কারণে অনেক গুরুত্বপূর্ণ এসএমএস দেখা বা গুরুত্ব দেয়া হয় না। কিন্তু এসএমএসটি যদি হয় অপ্রয়োজনীয়, তাহলে রাগ করা ছাড়া আর কিছুই করার থাকে না। সারাদিনে এমন একাধিক স্প্যাম এসএমএস বিরক্ত হতে হয় অনেককেই। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবন বীমা, ক্রেডিট কার্ড সেবা এমন নানা জায়গা থেকে এসএমএস আসে। যা সাধারণত কাজের চেয়ে অকাজেরই বেশি হয়। অনাকাঙ্ক্ষিত এসএমএস থেকে রক্ষা পেতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করা যেতে পারে।গ্রামীণফোন গ্রাহকরা: প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে ডায়াল করুন ১২১১১০১#, আবার চালু করতে ডায়াল করুন ১২১১১০২#।রবি গ্রাহকরা: ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। এ জন্য ফোন করে বলতে হবে, 'আমি এই সেবা চাই না।' তাহলে সংশ্লিষ্টরা ফোনদাতাকে নিয়ে যাবে ডিএনডি বিভাগে।এ...
মেয়র হিসেবে ইশরাকের শপথ চেয়ে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মেয়র হিসেবে ইশরাকের শপথ চেয়ে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ

|| নিউজ ডেস্ক ||আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট হলেও এখনো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। তাই তাকে শপথ পড়ানোর দাবিতে বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এসময় দ্রুত তার শপথের ব্যবস্থা না করলে জনগণ মেয়র হিসেবে শপথ পড়াবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ থেকে।এই কর্মসূচিতে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক।সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে এসে জড়ো হতে থাকেন নগর ভবনের সামনে। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন নগর ভবন এলাকা।বিক্ষুদ্ধদের দাবি, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।বক্তারা বলেন, সরকার যদি ইশরাক হোসেনকে শপথ পড়াতে এখনো গড়িমসি করে, তাইলে এবার আর তাদের শপথ আয়োজনের অপেক্ষা করবেন না...
ঢাকা আলিয়া ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থীদের তোপ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়া ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থীদের তোপ

|| নিজস্ব প্রতিনিধি ||গত ১৪ মে রাত দশ ঘটিকায় ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের অনুসারী ফাহিম ফয়সাল, সৌরভ, সাজ্জাদ ও রাকিব ক্যাম্পাসে আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়।এ সময় সাধারণ শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের মধ্যে দফায় দফায় চেয়ার নিয়ে সংঘর্ষ হয়। সাধারণ শিক্ষার্থীরা আহত হয়ে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেয়।সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল কবির ও সহকারী হল সুপার মোঃ আব্দুর রহিম উপস্থিত হয়ে ঢাকা আলিয়া জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির,বিপ্লবী ছাত্র পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল বিকাল তিন ঘটিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মিমাংসার সিদ্ধান্ত হয়।সাধারণ শিক্ষার্থীদের দাবি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক...
বকশীগঞ্জে পৌর বিএনপির আলোচনা সভা: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে পৌর বিএনপির আলোচনা সভা: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সানোয়ার হোসেন সানু সওদাগর এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ বকশী, আলী আকবর, বেলাল হোসাইন, পৌর যুবদলের সদস্য সচিব তানজীর আহমেদ সুজন, সি...