বৃহস্পতিবার, মে ৭

Blog

নারী-পুরুষের সমতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
জাতীয়

নারী-পুরুষের সমতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার ডিজিটাল রূপান্তরের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। খবর বাসসের।আজ শনিবার (১৭ মে) ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে গতকাল শুক্রবার (১৬ মে) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন। এবার ‘জেন্ডার ইক্যুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন’ বা ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হচ্ছে।গতকাল ওই বাণীতে তিনি বলেন, টেলিযোগাযোগ সেবা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ গড়ার পূর্বশর্ত।প্রধান উপদেষ্টা ড. ইউনূস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে খুবই আ...
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে ফাঁসির আদেশ, বাকি তিনজন খালাস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে ফাঁসির আদেশ, বাকি তিনজন খালাস

|| নিউজ ডেস্ক ||মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার (১৭ মে) ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুরকে ফাঁসিসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বোনের শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরকে আদালত বেকসুর খালাস দিয়েছে। সকাল সাড়ে ৯টায় মাগুরা দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ রায় দেন।এ বিষয়ে সরকারি কৌঁসুলি এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার রায়ে তারা পুরোপুরি সন্তুষ্ট নন। কারণ হিটু শেখের ফাঁসি ঠিক আছে, কিন্তু অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগুলো প্রমাণিত হলেও তারা খালাস পেয়েছেন—এটা আমরা উচ্চ আদালতে আপিল করব।’ আলোচিত এ মামলার রায় দিতে আদালত চত্বরে সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মা...
ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গ্রাম আদালত বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার বড়ভিটা, ভাঙ্গামোড় ও শিমুলবাড়ী ইউনিয়নের ৩৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এতে অংশগ্রহণ করেন।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ।প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদ...
বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি) উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের দেলোয়ার হোসেন ফারুকের ছেলে বলে জানা গেছে।মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্রে টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাতসহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন হোসেন (সানি) ধর্ষণ করেছে। গত বুধবার দুপুরে তাদের বাসায় কেউ না থাকার সুযোগে মোরসালিন গল্প করার জন্য স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ত...
রায়গঞ্জে পার্টনার ফিল্ড স্কুল  কংগ্রেসের মাধ্যমে কৃষি সেবা
কৃষি, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে পার্টনার ফিল্ড স্কুল  কংগ্রেসের মাধ্যমে কৃষি সেবা

|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকদের নিয়ে কংগ্রেস উপজেলা ভিত্তিক প্রত্যেক ইউনিয়নের পার্টনারশিপ ফিল্ড স্কুল গড়ে সমবায় সমিতির মাধ্যমে কৃষক সেবা কেন্দ্র গঠন করে কৃষকদের নানা রকম সেবা প্রদান করা হচ্ছে মর্মে জানা গেছে। সেবাগুলোর মধ্যে হচ্ছে, রপ্তানি যোগ্য শাকসবজি উৎপাদন, উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ, ডাল-তেল উৎপাদন, আধুনিক সেচ পদ্ধতির প্রচলন, কৃষকদের স্মার্ট কার্ড প্রদান, নিরাপদ উন্নত জাতের বীজ প্রদান, কর্মজীবী মহিলাদের মূল্যয়ন, কৃষি পণ্যের বিকল্প দ্রব্য উৎপাদন ও ব্যবসা, তথ্য আদান-প্রদান এবং কৃষকদের সমন্বয়ে সংগঠন গড়ে তোলা।প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্স কম্বিনেশন ফর নিউট্রিশন এনটার প্রেরণ শিপন এন্ড বিলিনিয়েন ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ...
বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্ত রুখতে হবে : জাতীয় বিপ্লবী পরিষদ
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্ত রুখতে হবে : জাতীয় বিপ্লবী পরিষদ

|| নিজস্ব প্রতিবেদক ||ফারাক্কা, গজলডোবা ও টিপাইমুখসহ ভারতের নির্মিত সব বাঁধের ফলে গত ৫৪ বছরে বাংলাদেশ যে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেশের স্বার্থবিরোধী হাসিনা–মোদি ও হাসিনা–মনমোহন চুক্তি বাতিল করতে হবে।বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষ্যে এক সমাবেশে এ দাবি জানান বক্তারা।সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে নির্বিচারে বাংলাদেশি নাগরিকদের হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিতে হবে। পাশাপাশি আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে পানির প্রবাহ রুদ্ধ করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চক্রান্ত প্রতিহত করতে হবে। ‘বাংলাদেশ-চীন-পাকিস্তান পানি মৈত্রী জোট’ গঠন করে আঞ্চলিক পানি নিরাপত্তা জোরদার করতে হবে।সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সাবেক এমপি ইলিয়াস আলীকে ভ...
মওলানা ভাসানী কলেজ গভর্নিং বডির নব- মনোনীত সভাপতি ও সদস্যগণের পরিচিতি অনুষ্ঠিত 
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মওলানা ভাসানী কলেজ গভর্নিং বডির নব- মনোনীত সভাপতি ও সদস্যগণের পরিচিতি অনুষ্ঠিত 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মওলানা ভাসানী কলেজ গভর্নিং বডির নব- মনোনীত সভাপতি ও সদস্যগণের পরিচিতি অনষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, ট্রি-শার্ট বিতরণ, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মওলানা ভাসানী কলেজের আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় অত্র কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন, মওলানা ভাসানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন এবং অনুষ্ঠান পরিচাল...
ছেলের দায়ের আঘাতে হাত কাটলো মায়ের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ছেলের দায়ের আঘাতে হাত কাটলো মায়ের

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় আপন ছেলের দা'য়ের কোপে মোহছেনা বেগম (৬৮) নামের আপন মায়ের হাতের তালু কেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) বিকেলে আহত বৃদ্ধার নিজ গৃহে এই ঘটনা ঘটে।আহত মোহছেনা বেগম উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রশিদার ঘোনা এলাকার আব্দুল মান্নানের বাড়ীর মৃত আমীন শরীফের স্ত্রী ও ঘাতক পাষন্ড পুত্র আব্দুল করিমের মা।এ ঘটনায় বৃদ্ধা মোহছেনা বেগম বাদী হয়ে তার দুই পুত্র ও পুত্রবধূসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি বলেন, তাদের পৈতৃক ঘরভিঠার ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মাঝে ঝামেলা চলে আসছিল, এরই রেশ ধরে গতকাল বিকেলে আমার অন্য পুত্রদের চলাচলের পথ বন্ধ করে দেয়, আমি প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমণ করে, বেধড়ক মারধরসহ এক পর্যায়ে আমার মাথা লক্ষ্য করে দা'য়ের কোপ দেয়...
ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সারাদেশের ন্যায় ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জের সলঙ্গা শাখার আয়োজনে অসহায়, গরিব ও দুস্থ মানুষের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সলঙ্গা ভূষাল হাটা বটতলা ওয়ালটন প্লাজায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধীক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।এ সময় মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রো লিভার, বাতব্যথা, হৃদরোগ, চর্ম ও যৌন, শিশু, গাইনী এবং চক্ষু রোগীদের একদল অভিজ্ঞ চিকিৎসক টিম দ্বারা সকল প্রকার রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ বিনামূল্যে চেক করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখার ম্যানেজার মো. বেলাল হোসেন, সাংবাদিক ও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।ওয়ালটন প্লাজার এমন ব্যতিক্রম আয়োজন বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে ষাটোর্ধ বয়সী মহিলা, আলেয়া এবং আবুল সরকা...
চাউলাকাঠি মাদ্রাসায় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চাউলাকাঠি মাদ্রাসায় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

|| আছিবুল ইসলাম |বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়ার চাউলাকাঠি ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) মাদ্রাসা শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী ও ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যকে স্বীকৃতি জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ ইসহাক খান। তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থেকে আত্মনির্ভরশীল ও লক্ষ্যভিত্তিক জীবন গঠন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অ্যালামনাই এসো...