বৃহস্পতিবার, মে ৭

Blog

সিরাজগঞ্জে ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||" সবাই মিলে ঐক্য গড়ি নতুন উপজেলার দাবি আদায় করি, ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে নতুন উপজেলা, এই শ্লোগান নিয়ে  সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা নদীর ওপার দূর্গম চরাঞ্চল পূর্ব পাশের নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুর নগর এই ৬ ইউনিয়ন নিয়ে  যমুনা নামে নতুন উপজেলার দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।যমুনা উপজেলা চাই ব্যানারে বাস্তবায়নে রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরের জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।কাজিপুরেরছয়টি ইউনিয়নের আশ-পাশের এলাকা নিয়ে  যমুনা উপজেলা চাই দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক ...
ঢাকা আলিয়া মাদ্রাসায় রদবদল: নতুন অধ্যক্ষ ও হেড মাওলানাসহ ১৭ শিক্ষক নিয়োগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়া মাদ্রাসায় রদবদল: নতুন অধ্যক্ষ ও হেড মাওলানাসহ ১৭ শিক্ষক নিয়োগ

|| মোঃ আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||ঢাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ৪৪ পদে ছিল না কোনে শিক্ষক। ৩০ বছর ধরে এসব পদে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছিল পাঠদান। ফলে এসব পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দ্রুত সময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি ছিল শিক্ষার্থীদের।শিক্ষক সংকট দূর করতে আজ ১৮ মে (রবিবার) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হককে অধ্যক্ষ ও অধ্যাপক মোঃ মনজুরুর রহমানকে হেড মাওলানাসহ ১৭ জন শিক্ষক পদায়নের তথ্য জানানো হয়েছে।অন্যরা হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা। মোহাম্মদ আনোয়ারুল হক ভূঞা সহকারী অধ্যাপক, আল কোরআন। ড.মোঃ বাকী বিল্...
ইউআইইউ’র টেলিকম ও আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’র টেলিকম ও আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সোসাইটি দিবস ২০২৫ উপলক্ষে, বাংলাদেশ সরকার টেলিকম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর খন্দকার আবদুল্লাহ আল মামুন, পিএইচডি -কে জাতীয় সম্মাননা প্রদান করেছে।গতকাল শনিবার (১৭ মে) ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বগণ, জনাব ফায়েজ আহমেদ তায়েব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্...
ঢাবি’র মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যার দ্রুত বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবি’র মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যার দ্রুত বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার হবে। আগামী এক সপ্তাহের মধ্যে সাম্য হত্যার ঘটনা উদঘাটিত হবে। সাম্য হত্যার তদন্তের অগ্রগতি এবং সুষ্ঠু বিচার ত্বরান্বিত করার বিষয়ে গতকাল ১৭ মে ২০২৫ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উর্ধ্বতন কর্মকর্তাদের এক বিশেষ বৈঠকে এসব তথ্য জানানো হয়।বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক ...
ট্রাম্পের মুখে মধু অন্তরে বিষ, বললেন খামেনি
আন্তর্জাতিক, সর্বশেষ

ট্রাম্পের মুখে মধু অন্তরে বিষ, বললেন খামেনি

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফরে এসে শান্তির কথা বলে মিথ্যা বলেছেন। খামেনি বলেন, তিনি (ট্রাম্প) আমাদের শান্তির কথা বলেন। কিন্তু তার আমেরিকাই গাজার শিশুদের হত্যার জন্য ইসরায়েলকে ১০ টন বোমা দেয়। তার মুখে মধু, অন্তরে বিষ। তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘উত্তর দেওয়ার যোগ্য নয়’ বলেও অভিহিত করেন। খবর রয়টার্সের।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার (১৬ মে) সংযুক্ত আরব আমিরাত ত্যাগের পর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে 'খারাপ কিছু ঘটবে'।ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে খামেনি বলেন, এ মন্তব্য ‘বক্তা ও আমেরিকান জনগণের জন্...
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়মান সাদিকের অনুপ্রেরণামূলক সেশন: এআই নিয়ে ভাবনার নতুন দিগন্ত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়মান সাদিকের অনুপ্রেরণামূলক সেশন: এআই নিয়ে ভাবনার নতুন দিগন্ত

|| নিজস্ব প্রতিবেদক ||শনিবার (১৭ মে) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক অনন্য শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক সেশন, যেখানে অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিক্ষাবিদ ও ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এটি ছিল তাঁর তৃতীয়বারের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আগমন।এবারের আলোচনার মূল বিষয় ছিল — “এআই ও ভবিষ্যতের শিক্ষা”। আয়মান সাদিক তাঁর স্বভাবসিদ্ধ প্রাণবন্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের জীবন, শিক্ষা ও ভবিষ্যৎকে রূপান্তরিত করছে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এআইকে ব্যবহার করো শেখার জন্য, শুধু স্ক্রল করার জন্য নয়। সময়ের সঠিক ব্যবহার করো, এবং প্রযুক্তিকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগাও।”সেশনে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা এআ...
বাংলাদেশের মুখপাত্র জাতীয় দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশের মুখপাত্র জাতীয় দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||বর্ণাঢ্য আয়োজনে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশের মুখপাত্র দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ মে (শনিবার ) বিকেল ৩ টায় সংবাদ পরিবার নওগাঁর আয়োজনে বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ অফিসার ডা: রিপা রানী, থানা অফিসার ইনচার্জ ...
বিদেশে উচ্চশিক্ষার দিগন্ত উন্মোচনে রাবিতে দু’দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিদেশে উচ্চশিক্ষার দিগন্ত উন্মোচনে রাবিতে দু’দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা, প্রস্তুতির কৌশল এবং বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজন করে দুই দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী ও তথ্যবহুল ক্যাম্প—‘আলো এডুকেশন প্রেজেন্টস আরইউএসসি হায়ার স্টাডি ক্যাম্প ২০২৫’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে অনুষ্ঠিত এই আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্যাম্পটি শুরু হয় ১৬ মে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এবং ১৭ মে বিকাল ৫টায় ক্যাম্পের সমাপ্তি ঘটে।ক্যাম্পের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. শরিফুর রহমান (বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আলো এডুকেশন ও কল সেন্টার প্রতিনিধি, ইউএনডিপি ফিউচার...
মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১৭ মে) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ক্ষুদ্রঋণের সাফল্য তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন।প্রধান উপদেষ্টা বলেন, এই ব্যাংক প্রচলিত ধারার ব্যাংকগুলোর মতো হবে না। ব্যাংক চলবে বিশ্বাস ও আস্থার ওপর ভিত্তি করে। যেখানে ঋণ নিতে জামানত লাগবে না। এর পাশাপাশি এই ব্যাংকের বড় উদ্দেশ্য হবে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেওয়...
ঢাকা আলিয়ায় ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় আজ এক চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত ঘটে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান কামিল (মাস্টার্স) পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসানকে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে মারধর করে এবং অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়। অভিযুক্ত মেহেদী হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আওতাধীন চকবাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।জানা যায়, মেহেদী হাসান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার হাদীস বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। চলতি কামিল পরীক্ষার শুরুর দিন ৩ মার্চ থেকে এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই তিনি পরীক্ষা দিয়ে আসছিলেন। তবে আজ, শরিবার (১৭ মে) পরীক্ষার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মাদ্রাসা চত্বরেই আটক করে। এ সময় ‘ছাত্রলীগের ঠিকানা এই ক্য...