বুধবার, মে ৬

Blog

পানছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসুচির আওতায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল এগারোটায় উপজেলা পরিষদে নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর উদ্বোধন করেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৬৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজধান ও ২০ কেজি সার প্রতি জনকে বিতরণ করা হয়।এসময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. ইব্রাহিম খলিল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত চৌধুরী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাংকর চাকমাসহ উপকারভোগী কৃষাণ-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।...
খুলনা শিপইয়ার্ডে নব-নির্মিত ০৩টি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনা শিপইয়ার্ডে নব-নির্মিত ০৩টি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ০৩টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙ্গা বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো। বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোটসমূহের অধিনায়কগণের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। এ সময় সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, জাহাজের কর্মকর্তা ও নাবিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করে তুলছে। সেই ধারাবাহিকতায় গত ১০ জুন ২০২১ খুলনা শিপইয়ার্ডে কিল লেয়িং এর মাধ্য...
খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ এই লক্ষ্যকে ধারণ করে খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) নগরীতে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকদ্রব্য সমাজের একটি ব্যধি। এ থেকে আমরা মুক্ত থাকতে চাই। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি। তবে আমাদের দেশে যে সমস্ত মাদকের ছড়াছড়ি আছে তা সবটাই বাইরের দেশ থেকে আসে। এটা রোধ করাই হচ্ছে আমাদের কাজ। একসময় মাদকের সম্পর্কে তেমন একটা জানতাম না, তবে বর্তমানে নতুন নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছি আমরা। এটা মানবদেহে প্রচুর ক্ষতি করে এবং ক্রমাগত মৃত...
স্কুল ফিডিং কর্মসূচি থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্কুল ফিডিং কর্মসূচি থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি|||স্কুল ফিডিং কর্মসূচি থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দ্রুত তালিকাভূক্ত করার দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও কোমলমতি শিক্ষার্থী,অভিভাবক ও সাধারণ জনগণ।বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল চারটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী- নাগেশ্বরী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, সম্প্রতি সারা দেশের ১৫০ টি উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হয়। কিন্তু কুড়িগ্রাম জেলার সাতটি উপজেলা স্কুল ফিডিং কর্মসূচির তালিকাভুক্ত হলেও নদী বেষ্টিত সবচেয়ে অবহেলিত অনগ্রসর জনগোষ্ঠী অধ্যুষিত ফুলবাড়ী ও উলিপুর উপজেলা তালিকা থেকে বাদ পরে। এর প্রতিবাদে এবং দ্রুত তালিকাভূক্তির দাবীতে মানববন্ধ...
যুদ্ধবিরতির পর খামেনির প্রথম বার্তায় বিজয়ের ঘোষণা
আন্তর্জাতিক, সর্বশেষ

যুদ্ধবিরতির পর খামেনির প্রথম বার্তায় বিজয়ের ঘোষণা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন।পোস্টে খামেনি বলেন, “প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। ”সর্বোচ্চ ধর্মীয় নেতার দফতরের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই এ ইস্যুতে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়— অভিযোগ তুলে গত ১২ জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায়...
ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষা পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষা পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||আজ বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে একযোগে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে পরীক্ষার পরিবেশ পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক।পরিদর্শনের সময় পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে ড. আবরার বলেন, এই কেন্দ্রের পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলো মনিটরিং করছি। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে এসে যে সুশৃঙ্খল পরিবেশ দেখলাম, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ...
বেলকুচিতে বিনামূল্যে নারকেল ও তালের চারা বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিনামূল্যে নারকেল ও তালের চারা বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২০০ টি দেশি নারকেল ও ১৫০ টি তালের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি প্রশিক্ষণ হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ প্রমুখ।...
অবরুদ্ধ এনবিআর
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

অবরুদ্ধ এনবিআর

|| নিউজ ডেস্ক ||আন্দোলনের মধ্যে এনবিআরে প্রবেশ ও বের হতে অলিখিত নিষেধাজ্ঞা চলছে। সেবাপ্রার্থী থেকে শুরু করে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ও কলমবিরতির মধ্যে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।এদিকে, বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে ২৮ জুন থেকে (শনিবার) ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।এর পাশাপাশি সারা দেশ থেকে রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারীদের ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়েছে।...
বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের বৈঠক
রাজনীতি, সর্বশেষ

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের বৈঠক

|| নিউজ ডেস্ক ||বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, আজ বেলা ১১টায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে আসেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন।এর আগে, মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।...
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ২ যাত্রী নিহত ও গুরুতর আহত ২
সর্বশেষ, সারাদেশ

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ২ যাত্রী নিহত ও গুরুতর আহত ২

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর-বেনাপোল মহাসড়কে মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ড্রাইভারসহ দুই যাত্রী নিহত হয়েছেন।এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৫-৮১৫৮) যশোর-বেনাপোল মহাসড়কের যশোর কোতোয়ালি থানাধীন নতুনহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ড্রাইভার জুই (৩০) ও সঙ্গীয় যাত্রী মিলন (৪০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।নিহত জুই যশোরের কোতোয়ালি থানার উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী এবং নিহত মিলন একই থানার খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের পুত্র।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর যাত্রী মামুন (৩২), পিতা ফরিদ হোসেন, গ্রাম কাটাখালি, বেতাগা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট ...