সোমবার, মে ৪

Blog

কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
সর্বশেষ, সারাদেশ

কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||কামারখন্দে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশীয় জাতের নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচি'র আওতায়- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান ( হাইস্কুল- কলেজ) এর ১২'শত শিক্ষার্থী'র জন্য এবং সংশ্লিষ্ট  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/ কর্মকর্তা এবং শিক্ষার্থীদের  হাতে ৪'হাজার ৮'শত চারা গাছ বিনামূল্যে তাদের হাতে  জনপ্রতি ৪ টি করে চারাবৃক্ষ  তুলে দেওয়া হয়। এসময়ে শতাধিক শিক্ষার্থীদের  তাৎক্ষণিকভাবে চারাগাছ   বিতরণ করা হয়। সোমবার (৩০ জুন) কামারখন্দ উপজেলা কৃষি অফিসের সামনে কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন এর উপস্থিতিতে চারা বিতরণ করা হয়৷এ সময়ে...
বটিয়াঘাটায় হত্যা মামলার ৩ আসামি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটায় হত্যা মামলার ৩ আসামি আটক

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনার বটিয়াঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহত শংকর প্রসাদ মন্ডল (৬০) নর্থ ইউনিভার্সিটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন সকালে বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শংকর প্রসাদ মন্ডল ছুটি কাটাতে ঢাকার কর্মস্থল থেকে নিজ গ্রামে আসেন। তিনি দেখতে পান, তার দখলীয় জমিতে বাঁধ দিয়ে মাছের ঘের নির্মাণ করা হচ্ছে। তখন তিনি কোদাল নিয়ে বাঁধ কেটে দিতে শুরু করলে অভিযুক্তরা এসে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।গ্রেফতারকৃতরা হলেন নিহতের বড় ভাই স্বপন মন্ডল (৭৩), – স্বপন মন্ডলের স্ত্রী কালিদাসী ...
সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে বিরত রাখে রোভার স্কাউট : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে বিরত রাখে রোভার স্কাউট : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে বিরত রাখতে এবং রাষ্ট্রের সুনাগরিক ও মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে রোভার স্কাউট অগ্রণী ভূামকা পালন করছে। তিনি বলেন, রোভার স্কাউট একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার মূল উদ্দেশ্যেই হলো সেবা।সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ঢাকা জেলার মাদরাসাসমূহে রোভার স্কাউট দল গঠন করার প্রয়োজনীয়তা” শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার উপস্থিত অধ্যক্ষগণের প্রতি তরুণ প্রজন্মের জীবনবোধ, দায়িত্ববোধ, লিডারশীপ ও ব্যক্তিমূল্যবোধ বাড়াতে প্রতিটি মাদরাসায় একটি করে রোভার স্কাউট ইউনিট গঠন করার আহ্বান জ...
ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবরস্থান থেকে মহিলার লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবরস্থান থেকে মহিলার লাশ উদ্ধার

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি পাকাকরা কবরের ভিতর থেকে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মহিলার নাম সুমি বেগম (৪০)। স্বামী পরিত্যক্তা এই মহিলা জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে।সোমবার (৩০ জুন) সকালে ঐ গ্রামে এক মহিলা লাউ তুলতে গেলে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা স্বামী পরিত্যক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীণ ছিলো। নিহত মহিলার গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে।নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়...
খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত ২; আহত ৪
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত ২; আহত ৪

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪ জন। নিয়ন্ত্রণ হারানো এলপি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ইজিবাইক আঘাত করলে হোগলাডাঙ্গায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তারা হলেন, ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।সোমবার (৩০ জুন) সকালে খুলনার হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি দোকানে ঢুকে গেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, সকালে ট্রাকটি হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় টিপ টিপ বৃষ্টি পড়ছিল।এতে ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এছাড়া ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের ম...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো অন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং পাথওয়ে শীর্ষক সেমিনার। আজ সোমবার (৩০ জুন) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং ক্লাব। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবমুখী সমস্যার সমাধানে তাদেরকে উদ্বুদ্ধ করা। প্রতিযোগীদের সামনে আটটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য উপস্থাপন করা হয়।প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী এবং সেমিনার। উক্ত অনুষ্ঠানে প্রধান অত...
ডা. মোঃ ইউনুছ আলী: চিকিৎসা ও রাজনীতির মিশেলে সফল এক সংগঠকের গল্প
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ডা. মোঃ ইউনুছ আলী: চিকিৎসা ও রাজনীতির মিশেলে সফল এক সংগঠকের গল্প

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রামের সন্তান ডা. মোঃ ইউনুছ আলী চিকিৎসা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে বগুড়া ও কুড়িগ্রাম জেলায় চিকিৎসা ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।১৯৭৮ সালের ১৩ জুলাই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ড কুটি বাগডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ডা. ইউনুছ। পিতা মৃত উমর আলী ও মাতা মৃত নসিমনের সন্তান তিনি। ছোটবেলা থেকেই মেধাবী ও নেতৃত্বগুণে এগিয়ে থাকা এই ব্যক্তিত্ব শিক্ষা জীবন শেষে রাজনীতিতে যুক্ত হন।শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি অর্জনের পর তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত হন। পাশাপাশি ডি.কার্ড কোর্স সম্পন্ন করেন সাবেক পিজি হসপিটাল থেকে। কম্পিউটারের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেন এবং ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল...
নাগেশ্বরীতে এর্গিকালচার পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে এর্গিকালচার পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টার প্রোগ্রামের আওয়াতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, মৎস কর্মকর্তা সাহাদত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল, সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্প...
আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
রাজনীতি, সর্বশেষ

আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

|| নিউজ ডেস্ক ||দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।সোমবার (৩০ জুন) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিকেল ৩টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন বলে জানান তিনি।...
ইমাম-খতিবদের বেতন পে স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

ইমাম-খতিবদের বেতন পে স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতন ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।রবিবার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা জানান তিনি।খালিদ হোসেন জানান, ওয়াকফে যে মসজিদগুলো আছে, সেগুলোতেও ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।ধর্ম উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাব। তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে দিয়ে যেতে চাই। ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াকফের কার্যক্রম আমরা ডিজিটালাইজ করব।...