বৃহস্পতিবার, মে ৭

Blog

হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ইরানের পক্ষ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই পদক্ষেপের প্রশংসা করেন।ট্রাম্প তার পোস্টে লিখেন, “ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, তাদের প্রণালি (হরমুজ) এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ!”তবে এই ধন্যবাদ বার্তার কিছুক্ষণ পরেই ট্রুথ সোশ্যালে দেওয়া অন্য এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বেশ কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে দেন যে, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা হলেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আপাতত শিথিল হচ্ছে না। ট্রাম্প বলেন, ইরানের সাথে চুক্তির প্রক্রিয়া শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অবরোধ কার্যকর ও বহা...
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপির মনোনয়ন বোর্ড। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। মনোনয়ন বোর্ডের এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।দলীয় সূত্র মতে, মোট দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। প্রথম দিন আজ রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।সাক্ষাৎকার কার্যক্রম শুরুর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ দুঃসময় ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রে যাদের ...
হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনার অবসান ঘটিয়ে বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি খাতের জন্য বড় স্বস্তির বার্তা দিল ইরান। লেবানন ও ইসরায়েলের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিকে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে তেহরান। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।আব্বাস আরাঘচি তার পোস্টে স্পষ্ট করেন যে, লেবাননের পরিস্থিতির সঙ্গে সংহতি রেখেই এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত সকল বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে কোনো বাধা ছাড়াই অবাধে যাতায়াত করতে পারবে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হতে কতদিন লাগতে পারে?
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হতে কতদিন লাগতে পারে?

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি স্থায়ী শান্তিচুক্তি চূড়ান্ত হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে বলে ধারণা করছেন ইউরোপীয় ও উপসাগরীয় আরব দেশগুলোর নেতারা। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার পক্ষে মত দিয়েছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি ও খাদ্য সংকট এড়াতে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্বনেতারা। তাদের আশঙ্কা, আগামী মাসের মধ্যে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু না হলে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিতে পারে। বর্তমানে যুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলার ছাড়িয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। উপসাগরীয় দেশগুলো চায়, স...
রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনা, পুলিশ হেফাজতে পিএস
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনা, পুলিশ হেফাজতে পিএস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের রাজধানীর মোহাম্মদপুরের বাসার সামনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে একদল বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে অবস্থান নিলে এই পরিস্থিতির উদ্ভব হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতিতে উসকানিমূলক আচরণের অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে রাশেদ প্রধান শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতি...
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫ শিশু। এর মধ্যে ৩ জন সরাসরি হামে এবং বাকি ২ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মৃত ৫ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বরগুনা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১১৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় ১২৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭৬৯ জন শিশু, যার মধ্যে অর্ধেকের বেশি রোগীই ঢাকার।চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৩৭ জন শিশু ...
আঙুল ট্রিগারেই রয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক, সর্বশেষ

আঙুল ট্রিগারেই রয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যের আকাশ থেকে উত্তেজনার মেঘ কাটছে না। বরং যেকোনো মুহূর্তে পুনরায় সংঘাত শুরুর আশঙ্কার মধ্যে ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির জাতীয় ‘সেনা দিবস’ উপলক্ষে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বিদেশি যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরানি বাহিনী এখন পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছে।আমির হাতামি তার বার্তায় শত্রুপক্ষকে হুঁশিয়ার করে বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশনায় এবং দেশীয় আধুনিক প্রযুক্তির ওপর ভর করে ইরান আজ সামরিকভাবে অপরাজেয়। দেশের অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রুপক্ষ যদি কোনো ধরনের উস্কানি বা ভুল পদক্ষে...
বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডে হাজী আলতাফ হোসেন প্রামানিকের গণসংযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডে হাজী আলতাফ হোসেন প্রামানিকের গণসংযোগ

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডের মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামে মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকের উদ্যোগে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে সমর্থন কামনা করেন তিনি। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফারুক সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক। তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বেলকুচি পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তরিত করবো।”এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সুতা ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম মোল্লা, সুতা ব্যবসায়ী নুহু মোল্লা, সাবেক পৌর...
বাঙালী জাতির ঐতিহ্য নববর্ষে বেলকুচিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বাঙালী জাতির ঐতিহ্য নববর্ষে বেলকুচিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে শুক্রবার (১৭ এপ্রিল), ৪ বৈশাখ ১৪৩৩ বাংলা, পরন্ত বিকালে “সাংস্কৃতিক অনুষ্ঠান-১৪৩৩ বাংলা” শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব হাজী আলতাফ হোসেন প্রামানিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিক কালচারাল একাডেমির সভাপতি খোরশেদ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, অত্র অ...
মানিকগঞ্জে শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় ৯ বছর বয়সী শিশু আতিকা হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মর্মান্তিক এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আরও দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বনপারিল এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে আতিকার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নাঈম নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করতে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাঈমের পিতা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়া(ফারুক )নিহত হন। এ সময় নাজমুল নামে আরও একজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের বাড়ি একই এলাকার বনপারিল গ্রামে বলে জানা গেছে।ঘটনার পর পুরো বনপারিল এলাকায...