বুধবার, এপ্রিল ২৯

Blog

ফুলবাড়ীতে সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং; রাতের আঁধারে দায়সারা কাজের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং; রাতের আঁধারে দায়সারা কাজের অভিযোগ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা সদরের শাহ বাজার থেকে নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের এক সপ্তাহ পার না হতেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে দেখা গেছে বলে জানান এলাকাবাসী।জানা গেছে, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) অর্থায়িত "অবকাঠামোগত উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)" প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকায় এই সড়কটি নির্মাণ করা হয়েছে। কাজের দায়িত্বে ছিল কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ।স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে, পরিমাণও ছিল অনেক ক...
ইবিতে পারিবারিক কারণ দেখিয়ে ও রাজনৈতিক বিবেচনায় ভর্তি ছাত্রদল নেতা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবিতে পারিবারিক কারণ দেখিয়ে ও রাজনৈতিক বিবেচনায় ভর্তি ছাত্রদল নেতা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্স পর্যায়ে ভর্তি সংক্রান্ত নীতিমালার বাইরে গিয়ে পুনঃভর্তির সুযোগ পেয়েছেন ছাত্রদল নেতা আনোয়ার পারভেজসহ ছয়জন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে চলছে নানান আলোচনা-সমালোচনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ‘বিশেষ বিবেচনায়’ ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী, কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে মাস্টার্স কোর্স সম্পন্ন করতে না পারেন, তবে তার পুনঃভর্তির সুযোগ থাকে না। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করেই ২০২২-২৩ শিক্ষাবর্ষে নতুন করে ছয় শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদেরকে নিয়মিত মাস্টার্সে...
নাসিরনগরে দুগ্রুপের দ্বন্দে ছাত্রদল নেতা খুন; প্রতিশোধে গ্রামজুড়ে লুটপাট
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাসিরনগরে দুগ্রুপের দ্বন্দে ছাত্রদল নেতা খুন; প্রতিশোধে গ্রামজুড়ে লুটপাট

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||দুই গোষ্ঠীর আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদল নেতা সোহরাব মিয়া হত্যাকাণ্ডে পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এখন এক ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে। প্রতিশোধের আগুনে পুড়ছে বাড়ি, চলছে অবাধে লুটপাট। গ্রেফতার এড়াতে এবং পাল্টা হামলার ভয়ে গ্রাম ছেড়েছে অন্তত শতাধিক পরিবার। তাদের কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে, আবার কারও ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।সরেজমিনে জানা যায়, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা গোষ্ঠীর মোতাহার মিয়া ও যুবদলের সভাপতি উল্টা গোষ্ঠীর মো. গিয়াস উদ্দিনের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শনিবার (৫ জুলাই) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোল্লা গোষ্ঠীর মো. সোহরাব মিয়া নিহত হন।সোহরাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোল্লা গোষ্ঠীর লোকজন উল্টা গো...
পবিত্র কাবা ধোয়ার কার্যক্রম বৃহস্পতিবার
ধর্ম ও দর্শন, সর্বশেষ

পবিত্র কাবা ধোয়ার কার্যক্রম বৃহস্পতিবার

|| ধর্ম ডেস্ক ||সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা শরিফ পরিষ্কার ও ধোয়ার কার্যক্রম সম্পন্ন হবে বৃহস্পতিবার ১০ জুলাই। ১৪৪৭ হিজরির ১৫ মুহাররম তা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যা চাঁদ দেখার উপর ভিত্তি করে বৃহস্পতিবার, ১০ জুলাই বা শুক্রবার, হওয়ার সম্ভাবনা ছিল। তবে নির্দিষ্ট হিসাবে অনুষ্ঠানটি ১০ জুলাই বৃহস্পতিবারেই অনুষ্ঠিত হচ্ছে।মুসলিম বিশ্বের সম্মানিত উলামা, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই ধর্মীয় অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিরা কাবা শরিফের ভেতরের দেয়ালগুলো জমজমের পানি, গোলাপ জল ও উৎকৃষ্ট উদের সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধুয়ে পরিস্কার করেন।প্রথা অনুযায়ী, পবিত্র এই কাজ পরিচালিত হয় সৌদি বাদশাহ, দুই পবিত্র মসজিদের খাদেম বা তার মনোনীত কোনো প্রতিনিধির নেতৃত্বে। কাবা ধোয়া শুধু পরিচ্ছন্নতার আয়োজন নয়; বরং কাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে গণ্য হয়।সী...
নামাজের সময়সূচি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নামাজের সময়সূচি

|| ধর্ম ডেস্ক ||প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দেবেন। সময়মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।হজরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সা. বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যে পর্যন্ত মসজিদে নামাজের প্রতীক্ষায় থাকে, সে যেন নামাজের মধ্যেই থাকে, আর যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মসজিদে থাকে ফেরেশতারা সে পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, ‘হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, হে আল্লাহ তাকে ক্ষমা করুন।’ অজু ছুটে না যাওয়া পর্যন্ত তার জন্য দোয়া চলতে থাকে। (তিরমিজি, হাদিস : ৩৩০)প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া।আজ বুধবার, ৯ জুলাই, ২০২৫ (২৫ আষাঢ়, ১৪৩২ বাংলা, ১৩ মুহাররম, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—নামাজের সময়...
টেক্সাসে বন্যায় প্রাণহানি ১০৯; নিখোঁজ ১৮০ জন
আন্তর্জাতিক, সর্বশেষ

টেক্সাসে বন্যায় প্রাণহানি ১০৯; নিখোঁজ ১৮০ জন

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এখনো ১৮০ জনের বেশি মানুষের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে কাদামাটিতে ঢেকে থাকা ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।গভর্নর আরও জানান, মঙ্গলবার পর্যন্ত ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ বন্যায় আরও ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে। শুধু কেয়ার কাউন্টি থেকেই এখন পর্যন্ত ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের এক-তৃতীয়াংশের বেশি শিশু। কেয়ার কাউন্টির বাইরে অন্তত ২২ জন মারা গেছেন বলে স্থানীয় শেরিফ কার্যালয় ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।এখনো অনেককে খুঁজে পাওয়া যায়নি তাই পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।কেয়ার কাউন্টিতে ন...
ফেনীতে টানা বর্ষণে ভয়াবহ বন্যা; ৩২ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ফেনীতে টানা বর্ষণে ভয়াবহ বন্যা; ৩২ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||টানা বর্ষণ ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর পরশুরামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে ফুলগাজীর ৯৯টি ও পরশুরামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত করে সেখানে আশ্রয়কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার (৯ জুলাই) সকাল থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩ দশমিক ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বুধবার সকাল থেকে ফেনী-পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোয় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যাদুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।জানা গেছে, ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধের ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ...
বিবিসি’র অডিও যাচাই; আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা
জাতীয়, সর্বশেষ

বিবিসি’র অডিও যাচাই; আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||জুলাই আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন বলেছে, ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও যাচাই করেছে তারা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে।’ বুধবার (৯ জুলাই) এ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।ফাঁস হওয়া ওই অডিও অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। তিনি বলেন, তারা (বাহিনীর সদস্যরা) যেখানে আন্দোলনকারীদের পাবে, সেখানে গুলি করতে পারবে। সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এই কথোপকথনের অডিওটিকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রম...
ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপ; যা বলছে বিজিএমইএ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপ; যা বলছে বিজিএমইএ

|| নিজস্ব প্রতিবেদক ||আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের ওপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্ধারিত ৩৫ শতাংশ শুল্ক আরোপ হলে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে মোট শুল্ক দাঁড়াবে প্রায় ৫০ শতাংশ। আমেরিকান উচ্চ শুল্ক এ খাতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। এর ফলে দেশের অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।মাহমুদ হাসান খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম, এ ট্যারিফ হার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। তবে এখনো আমরা আশাবাদী। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জেনেছি, বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে এখনো আলোচনা চলছে। ১ আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’তবে শুল্কহার ১০ শতাংশের বেশি না হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, কিন্তু যদি আমেরিকার প্রস্তাবিত ৩৫ শতাংশ ...
দেবীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দেবীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়ি বাজার এলাকার করতোয়া নদীসংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।জানা যায়, দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টরসহ চালক রাজু ইসলাম ও শান্ত আহমেদকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আদালতের রায়ে রাজু ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘন করায় দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, অনাদায়ে তিন মাসের বিনাশ্...