বৃহস্পতিবার, এপ্রিল ৩০

Blog

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিনোদন, সর্বশেষ

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

|| বিনোদন ডেস্ক ||পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। পাকিস্তানি গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।পুলিশ সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে পুলিশ সদস্যরা যান। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে কর্তৃপক্ষের দাবি, সম্ভবত ১৫ থকে ২০ দিন আগে মারা গেছেন অভিনেত্রী হুমাইরা আসগর। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ দেশটির গণমাধ্যমকে বলেন, ‘হুমাইরা আসগরের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি পচন অবস্থ...
ঢাকায় ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে বিকাশ; নেই বয়সসীমা
চাকরি, সর্বশেষ

ঢাকায় ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে বিকাশ; নেই বয়সসীমা

|| ক্যারিয়ার ডেস্ক ||দেশের সুপরিচিত অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘অফিসার’ পদে অভিজ্ঞ লোক নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ জুলাই। প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেডবিভাগের নাম: ডিজিটাল মিডিয়া অ্যান্ড কমার্শিয়াল প্রোকিউরমেন্টপদের নাম: অফিসারপদ সংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: বিবিএঅভিজ্ঞতা: ১-৩ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন আবেদনের সময়সীমা: ২০ জুলাই, ২০২৫...
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ জন শীর্ষ সন্ত্রাসী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ জন শীর্ষ সন্ত্রাসী আটক

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রিতিনিধি ||মঙ্গলবার (০৮ জুলাই) ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে। অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন ও মোঃ শাকিল এবং অশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা হতে আটক করা হয়।এ সময় আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটকৃত সকল সন্ত্রাসীর বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলার অভিযোগ পাওয়া যায়।পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গোলা, মাদকসহ আটককৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।...
খুলনায় ধসে পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসের ভবনের ছাদ
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ধসে পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসের ভবনের ছাদ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রিতিনিধি ||খুলনা সদর সাব-রেজিস্ট্রি ভবনের রেকর্ড রুমের ছাদ ধসে পড়েছে। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার (৮ জুলাই) ভোরে বিট্রিশ আমলের তৈরি জরাজীর্ণ চুন-সুরকির ছাদটির মাঝের অংশ ধসে পড়েছে। এতে বৃষ্টির পানিতে রেকর্ড রুমে থাকা শতাধিক বই পানিতে ভিজে গেছে।স্থানীয়রা জানান, খুলনা সদর সাব রোজিস্ট্রির কার্যালয়ের ভবনটি বিট্রিশ আমলে তৈরি। ভবনটিতে রয়েছে খুলনা এবং বাগেরহাট জেলার জমির মূল্যবান কাগজপত্র। সেখান থেকে মানুষ জমি কেনা-বেচা সংক্রান্ত দলিল নিবন্ধনের কাজ করেন। তবে সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়ছে। সবশেষ গত দু’বছর আগে ওই ভবনের প্রশাসনিক কার্যালয়ের পুরো ছাদের প্লাস্টার খসে পড়ে কয়েকজন আহত হন। সেখানেই বাঁশ ও নেট টানিয়ে দাপ্তরিক কাজ চলছে।খুলনা সদর রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মাহবুবুর রহমান জানান, ভবনটির বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। প্লাস্...
শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন
বিশেষ সংবাদ, সর্বশেষ, স্বাস্থ্য

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার দেশুগুলোতে এর প্রয়োগ শুরু হবে।ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ওষুধ এখনো বাজারে আছে। কিন্তু একেবারেই ছোটো শিশুদের (যাদের ওজন সাড়ে চার কেজির কম) সুনির্দিষ্ট কোনো ওষুধ এতোদিন ছিল না।এতদিন এসব শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বড় বাচ্চাদের জন্য থাকা ওষুধই প্রয়োগ হয়ে আসছিলো, যা খুব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকির বিষয় বলে বিশেষজ্ঞরা মত দিয়ে আসছিলেন।সম্প্রতি ওষুধ কোম্পানি নোভার্টিসের নতুন একটি ওষুধকে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ‘মুনাফার জন্য নয়’ নীতির ভিত্তিতে এটি উৎপাদন করবে।কোম্পানিটির প্রধান নির্বাহী ভাস নারাসিমহান বলেন, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তিন দশকের বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেছি আমরা। আমাদের অংশীদারদের...
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা বিষয়ে পিএসসির জরুরি নির্দেশনা
চাকরি, সর্বশেষ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা বিষয়ে পিএসসির জরুরি নির্দেশনা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই। এ পরীক্ষা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ ছাড়া পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত। এ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ চারটি নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।মঙ্গলবার (৮ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পিএসসির গুরুত্বপূর্ণ চার নির্দেশনা হলো-১. পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।২. পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ...
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। কোথাও কলাগাছে ভেলা, কোথাও আবার কক্সশিটে শিশু ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন পানিতে আটকেপড়া লোকজন। এতে সুপেয় পানি, রান্না ও স্যানিটেশন সমস্যায় পড়েছেন হাজারও পরিবার।সাতক্ষীরা আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরায় মোট ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় হয়েছে ১০২ মিলিমিটার। অতিবৃষ্টির কারণে পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।সরেজমিনে জানা গেছে, কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমোল্লারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার মতো নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের।ইটা...
বেরোবিতে নতুন গেস্টহাউজ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে নতুন গেস্টহাউজ উদ্বোধন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের অভ্যন্তরে গেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে ক্যাম্পাসের আবাসিক ভবনের দুটি ফ্লোরে গেস্ট হাউজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।এর আগে রংপুর শহরের ইসলামবাগে ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের কাজে আগত অতিথিদের জন্য গেস্ট হাউজের ব্যবস্থা করা ছিল। ভাড়া বাসা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গেস্ট হাউজ স্থাপন করার ফলে যাতায়াতের ভোগান্তি লাঘব হবে এবং পরিচালনার খরচও কমে আসবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও ঢাকায় মোট দুটি গেস্ট হাউজ আছে।...
গাজায় ৫ সেনা নিহত; ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি হামাসের
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় ৫ সেনা নিহত; ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি হামাসের

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আলকাসেম ব্রিগেড। পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলের ৫ সেনা নিহতের পর দেশটিকে এ হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।মঙ্গলবার (৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ইসরায়েল মনে করেছিল এলাকাটি নিরাপদ, কিন্তু আমাদের যোদ্ধারা সেখানেই আরেকটি আঘাত হেনেছে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গাজাজুড়ে চলমান লড়াই ইসরায়েলি বাহিনীর ওপর প্রতিদিনই ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেবে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনোভাবে তারা সম্প্রতি কয়েকজন সৈন্যকে আমাদের হাত থেকে উদ্ধার করেও থাকে, ভবিষ্যতে তারা ব্যর্থ হবে এবং আমরা নতুন বন্দি পাব।মুখপাত্র বলেন, গাজার ভবিষ্যৎ বাইরে থেকে চাপিয়ে দেওয়া যাবে না। গাজার সাহসী প্রতিরোধ যোদ্ধা ও জনগণই তাদের ভাগ্য...
জামায়াতের ৭ দফা বাস্তবায়নেই গণঅভ্যুত্থানের সফলতা সম্ভব; ডা. শফিকুর রহমান
রাজধানী, রাজনীতি

জামায়াতের ৭ দফা বাস্তবায়নেই গণঅভ্যুত্থানের সফলতা সম্ভব; ডা. শফিকুর রহমান

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত ২০২৪ সালের গণঅভ্যুত্থান জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ঐতিহাসিক ঘটনার প্রতি সম্মান প্রদর্শন এবং দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ১৯ জুলাই জাতীয় সমাবেশের আয়োজন করেছি। সাত দফা বাস্তবায়নের মাধ্যমেই এ গণঅভ্যুত্থানের সফলতা অর্জন সম্ভব।মঙ্গলবার (৮ জুলাই) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বিশেষ বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বৈঠকে আগামী ১৯ জুলাই দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।জামায়াত আমির বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্ত-ঘামে রচিত আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্...