বুধবার, এপ্রিল ২৯

Blog

খুলনায় ইপিআই, মা ও নবজাতকের সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় ইপিআই, মা ও নবজাতকের সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মহানগরীতে ইপিআই, মা ও নবজাতকের সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে ‘‘রিফ্রেশার ট্রেইনিং ফর ভ্যাক্সিনেটরস এন্ড সুপারভাইজরস অন রুটিন ইপিআই এন্ড সার্ভিল্যান্স’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৯ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ ৫ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। মহানগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত ভ্যাকসিনেটর, নার্স/প্যারামেডিক ও সুপারভাইজারগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, মানবসেবা একটি মহৎ পেশা। সেবামূলক প্রতিষ্ঠানের এই মহতী পেশা সকলের ভাগ্যে থাকে না। তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের স...
চৌহালীতে বীর-মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে বীর-মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খামারগ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মোজাম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।বুধবার (৯ জুলাই) ভোরের দিকে বার্ধক্যজনিত কারণে এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। তার তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রয়েছে।চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সন্ধ্যার দিকে খামারগ্রাম বেতিল কবরস্থান মাঠে মরহুমের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এদিকে বৈরী আবহাওয়ায় যমুনা নদী প্রচন্ড উত্তাল থাকা সত্ত্বেও বীরমুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানাতে নৌ পথে ছুটে আসায় এলাকাবাসি ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এসময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মরহুম বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের মধ্যে বিধি মোতাবেক ভাতা বন্ট...
মহালছড়িতে ডোবায় থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মহালছড়িতে ডোবায় থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

|| সেলিম হোসেন মায়া |খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির মহালছড়িতে এক অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৯ জুলাই ) বিকাল ৩ টার দিকে মহালছড়ি সদর ইউনিয়নের ভোয়াত্যা পাড়া গ্রামের পাশে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।অর্ধগলিত হওয়ায় লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, লাশটির বয়স ১৫/১৬ বছর হবে এবং ৯/১০ দিন আগে মৃত্যু হতে পারে।মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকাল তিনটার দিকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। লাশের পরিচয় পাওয়া গেলে তারপর পরিবারেরর কাছে হস্তান্তর করা হবে।...
লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ জুলাই) বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে পানছড়ি উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে ১ নং লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আইনুল হোসেনের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ইদ্রিস আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে স্ব স্ব ইউনিটকে একসঙ্গে কাজ করে, তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে আনতে সকলের সহযোগীতা কামনা করেন।লোগাং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রহিমের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো; ইব্রাহিম হোসেন, মোঃ আমান উল্লাহ, মো: চান মিয়া, সদস্য সচিব সাইদুল আল...
‘চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন হুমকি’ : ভারতের প্রতিরক্ষা প্রধান
আন্তর্জাতিক, সর্বশেষ

‘চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন হুমকি’ : ভারতের প্রতিরক্ষা প্রধান

|| আন্তর্জাতিক ডেস্ক ||চীনের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত ঘনিষ্ঠতা ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার (৮ জুলাই) ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।অনিল চৌহান বলেন, ভারতের আশপাশের অঞ্চলের ভূরাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে বাইরের শক্তিগুলো প্রভাব বিস্তার করছে, যা ভারতের জন্য কৌশলগতভাবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বার্থের কিছু সম্ভাব্য সংযোগ দেখা যাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি তৈরি করতে পারে।তার ভাষ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক সরকার পরিবর্তনের ধারাবা...
কাশগরী হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কাশগরী হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার আল্লামা কাশগরী রহঃ হলে চলছে সংস্কার কাজ। হলের চতুর্থ তলার ধসে পড়া বাথরুমের ছাদের অংশ ভেঙ্গে নতুন করে সংস্কার করা হচ্ছে। পুরাতন রড চুরির অভিযোগ উঠেছে সিফাত নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।বুধবার (৯ জুলাই) বিকালে চুরির বিষয় নিয়ে হলে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে এবং হল সুপার মোঃ মাসুম বিল্লাহ ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির এর নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চুরির অভিযোগ উঠা শিক্ষার্থীর শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।স্মারকলিপির বিষয়ে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগত শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহর সাথ...
নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||‘ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী চাই’ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা এক বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, নাগেশ্বরী উপজেলার কিছু অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিস্ট চক্র গোপনে সক্রিয় রয়েছে। এ চক্র স্বাধীন মতপ্রকাশ, ন্যায়বিচার ও প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।স্মারকলিপিতে বিএনপি দাবি করে, উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক পলাতক থেকেও নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করছেন, অথচ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।স্ম...
তুরস্কের প্রতিনিধি দলের ইউআইটি প্রকল্প পরিদর্শন ও কনসালটেশন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

তুরস্কের প্রতিনিধি দলের ইউআইটি প্রকল্প পরিদর্শন ও কনসালটেশন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চশিক্ষা ও জ্ঞানভিত্তিক উন্নয়নে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রোহিলা মৌজায় প্রস্তাবিত ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটেড থটস (ইউআইটি)-এর স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন, ইউআইটি প্রকল্পের ওপর একটি উচ্চপর্যায়ের পরামর্শ সভায় অংশগ্রহণ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন।প্রতিনিধি দলটি ইউআইটি-এর মাস্টারপ্ল্যান, নির্মাণ কার্যক্রমের অগ্রগতি এবং একাডেমিক ভিশন সম্পর্কে অবগত হন। তাঁরা ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণ করে জ্ঞাননির্ভর ও নৈতিকতাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গঠনের দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগকে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সম...
গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
রাজনীতি, সর্বশেষ

গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

|| নিউজ ডেস্ক ||জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি।আজ বুধবার (৯ জুলাই) সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।বিএনপি সব সময়ই সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, 'যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই। তাদের বলব, নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সর্ম্পক থাকে।সংস্কার এবং নির্বাচন দুইট...
নওগাঁয় দারুল আরকাম মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক কল্যাণ সমিতির শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় দারুল আরকাম মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক কল্যাণ সমিতির শোক

|| নিজস্ব প্রতিবেদক ||নওগাঁ জেলার রাণীনগর থানাধীন, কুজাইল দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা খাতুন আর নেই!ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আয়েশা, রাণীনগরের কুজাইল গ্রামের মোঃ মিলনের মেয়ে।জানা যায়, মেয়েটি প্রায় দীর্ঘ ৬ মাস যাবৎ অজ্ঞাত রোগে ভুগে আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি। দারুল আরকাম পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।বাংলাদেশ দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বেলকুচি কেন্দ্রের প্রধান শিক্ষক মাওলানা মো. আল আমিন বলেন, আমাদের প্রিয় শিক্ষার্থী দীর্ঘদিন অজ্ঞান রোগে ভুগে মহান রবের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করছে। আমরা এতে গভীরভাবে ম...