বুধবার, এপ্রিল ২৯

Blog

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১১০
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১১০

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় লাশের মিছিলে যোগ দিয়েছে আরও অন্তত ১১০ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর একটি ত্রাণকেন্দ্রের সামনে ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায়। শনিবার (১২ জুলাই) এই নৃশংস হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ রাফাহ শহরের আল-শাকুশ এলাকায়।এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলি বাহিনীর এই ধরনের সহায়তা কেন্দ্রে হামলাকে ‘মানব হত্যাযন্ত্র’ এবং ‘মৃত্যুর ফাঁদ’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, এটি চরম অমানবিক একটি কাজ।গাজার চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত মে মাসের শেষ দিক থেকে জিএইচএফ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এসব ত্রাণ বিতরণ স্থানে ৮০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়...
খুলনায় চলছে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় চলছে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির তথ্য অনুযায়ী গত ৭ জুলাই মেলা শুরু হওয়া থেকে গতকাল ১১ জুলাই সকাল পর্যন্ত ১০ হাজার চারশত ২৩টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিক্রি হয়েছে, যার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার দুইশত ৬৫ টাকা।মেলায় ৬১টি স্টলে বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধক, ফুল-সহ বিভিন্ন ধরণের গাছের চারা বিক্রি করা হচ্ছে। স্টল মালিকরা জানান, আবহাওয়া প্রতিকূল থাকলেও এবছর বৃক্ষমেলার বিক্রি মোটামুটি ভালো। আগামী দিনগুলোতে গাছের চারা বিক্রি বাড়বে বলে তারা আশাবাদী।...
খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে: খুলনা বিএনপি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে: খুলনা বিএনপি

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের। গত ৫ আগস্ট দীর্ঘ দেড়যুগের অবর্ননীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, সোয়া লাখ গায়েবি মামলা, ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করলেও দেশকে আবারো অশান্ত করার পায়তারা করা হচ্ছে।শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, গত ১৬বছর ধরে নিপীড়িত দলের নির্যাতিত নেতাকর্মীরা গুপ্ত রাজনৈতিক দলের অপপ্রচারের মুখে পড়েছেন। গুপ্ত রাজনৈতিক দলের অপকর্ম একতরফাভাবে চালালেও, মিডিয়া ক্যু’র মাধ্যমে তা দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চ...
সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান নাই: বিএনপি নেতা আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান নাই: বিএনপি নেতা আলীম

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপিতে সন্ত্রাসী, দখলবাজ ও চাদাবাজদের কোনো স্থান নাই বলে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান। তিনি বলেন, যারাই দখলবাজি চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের হাতে সোপর্দ করা হবে। শনিবার (১২ জুলাই) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক নুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী ...
১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে প্রচারণা মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে প্রচারণা মিছিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষে প্রচারণা মিছিল করেছে সংগঠনটির সিরাজগঞ্জ শহর শাখা। আজ শনিবার (১২ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শহরে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি ছাত্রনেতা এস এম শামীম রেজা।মিছিলটি শহরের দরগা পট্টি থেকে শুরু হয়ে চৌরাস্তা এস এস রোড হয়ে দরগা পট্টি এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশের প্রধান অতিথি অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশ হবে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সমাবেশ। দেশবাসী দেখবে জামায়াত ইসলাম একটি সুশৃংখ...
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।আজ শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের তিন প্রতিষ্ঠান ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।উপদেষ্টা বলেন, ‌‘শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা কখনোই আশা করা যায় না। এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।'তিনি বলেন, 'গত বুধবার (৯ জুল...
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

|| লোহাগাড়া প্রতিনিধি ||বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (১২ জুলাই) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন চুনতি মৌজার বনপুকুর হাসাইন্না কাটা গর্জন বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।এ সময় অবৈধভাবে নির্মিত ৪টি ঘরও উচ্ছেদ করা হয়।চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, আমাদের দায়িত্ব বনবিভাগের জায়গা ও বনবিভাগের সম্পদ রক্ষা করা। এরই মধ্যে হাসনাকাটা এলাকায় অবৈধভাবে নির্মিত ২ একর বন ভূমি উদ্ধার করেছি।এর আগে ও অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে বেশ কয়েক...
জামায়াতের সঙ্গে জোট নয়; এনসিপির দরজা খোলা : সালাহউদ্দিন আহমেদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জামায়াতের সঙ্গে জোট নয়; এনসিপির দরজা খোলা : সালাহউদ্দিন আহমেদ

|| নিউজ ডেস্ক ||দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানান তিনি। গতকাল ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, জামায়াতকে নিয়ে নির্বাচনি জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না।অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি। কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী, যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না।এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ...
ভাঙারি ব্যবসার দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যা : ডিএমপি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ভাঙারি ব্যবসার দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যা : ডিএমপি

|| নিউজ ডেস্ক ||ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন বলেছেন, লাল চাঁন ওরফে সোহাগ হত্যার ঘটনার নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়া দেখতে পাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই এলাকায় ভাঙারি ব্যবসা খুব প্রচলিত। সেখানে একটি ভাঙারি দোকান ছিল, সেই দোকানে কারা ব্যবসা করবে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমরা জানতে পেরেছি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তারা পরস্পর সম্পর্কিত।শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন।জসীম উদ্দিন বলেন, গত ৯ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ৬টার মধ্যে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তিন নম্বর গেটে এবং সংলগ্ন এ হত্যাকাণ্ড হয়। অনেক লোক একত্র হয়ে একজনকে বিভিন্নভাবে আঘাত করে হত্যা কর...
চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১১জুলাই) শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মসজিদ কর্তৃপক্ষ।বিদেশি সংস্থার কিছুটা আর্থিক সহযোগিতা নিয়ে মসজিদ নির্মাণ কাজ শুরু করলেও পরে স্থানীয় ও সামাজিক ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় দ্বিতল ভবনের একতলা মসজিদ নির্মান কাজ শেষ করা হয়েছে। আনুষ্ঠানিক দোয়ার পরে ফিতা কেটে নামাজের জন্য মসজিদটি সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করা হয়।এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: ওবায়দুল্লাহ, সহকারি শিক্ষক মাও: আদম আলী, বাসুদেবকোল শ্রীরামেরপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও: আব্দুল মান্নান, আব্দুস সোবহান ডা: আখতার হোসেনসহ স্থানীয় মুসুল্লিগণ।...