বুধবার, এপ্রিল ২৯

Blog

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান। এসময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে বলে জানা গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্...
ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় মিছিলটি সিরাজগঞ্জ কলেজ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসানের নেতৃত্বে সচেতন ছাত্র সমাজ মিছিলে অংশগ্রহণ করে। তারা স্লোগান দিতে থাকে- চাঁদাবাজের আস্তানা সারা বাংলায় হবে না, সন্ত্রাসীদের আস্তানা বাংলাদেশে হবে না, খুনিদের আস্তানা বাংলাদেশে হবে না। এরকম স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জবাসীর দৃষ্টি কেড়ে নেয় এবং দোকান পাঠের সাধারণ জনগণ হাত তালি দিয়ে মিছিলকারীদের সমর্থন জানায়।...
দিনদুপুরে স্কুলছাত্রী অপহরণে ছাত্রদল নেতার সম্পৃক্ততা, বানারীপাড়ায় চাঞ্চল্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দিনদুপুরে স্কুলছাত্রী অপহরণে ছাত্রদল নেতার সম্পৃক্ততা, বানারীপাড়ায় চাঞ্চল্য

|| মো. আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় ছাত্রদল নেতাসহ একদল যুবকের নাম উঠে এসেছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার সলিয়াবাকপুর এলাকায় শাখারিয়া গ্রামের একটি সড়কে এই ঘটনা ঘটে। সিএনজি ও অটোরিকশা ব্যবহার করে পরিকল্পিতভাবে অপহরণ কার্যক্রম চালানো হয়।ভুক্তভোগী কিশোরী (১৪) চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষা শেষে ভাগ্নে কাওসারের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা অপহরণকারীরা তার পথরোধ করে। তারা কাওসারকে বেধড়ক মারধর করে ও মেয়েটিকে জোরপূর্বক সিএনজিতে তোলে নিয়ে যায়। এছাড়া মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে স্থানীয় মাদারকাঠী গ্রামের সালমান খান হৃদয়ের নাম উঠে এসেছে, যিনি দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর প্রতি...
ফুলবাড়ীতে ল্যাম্পি আক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির চেষ্টা, কসাই আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ল্যাম্পি আক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির চেষ্টা, কসাই আটক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু জবাই করে পঁচা মাংস বিক্রির উদ্দেশ্যে দোকানে নেওয়ার সময় এক কসাইকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।আটক কসাইয়ের নাম শাহিনুর রহমান (৪২)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহিনুর রহমান একটি বস্তায় করে পঁচা মাংস নয়াবাজারের দোকানে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাঁকে থামিয়ে বস্তা খুলে দেখা হয়। বস্তার ভেতর থেকে দুর্গন্ধযুক্ত ও অসুস্থ গরুর মাংস বের হয়। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “শাহিনুর রহমানকে জনতা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। অভিযোগ রয়...
ঢাবিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চার দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি

ঢাবিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চার দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার আগুনে পুড়ছে বাংলাদেশ। এ দায়ভার বিএনপিকেই নিতে হবে। তাঁরা অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশে চাঁদাবাজি ও সহিংসতার নতুন দরজা খুলে দিয়েছে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইমরান হোসাইন নূর বলেন,একজন নাগরিক চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাতে নির্মমভাবে খুন হন এ ঘটনা প্রমাণ করে আজ বাংলাদেশে ইনসাফ, নিরাপত্তা ও ন্যায়বিচার কেবলই অলীক কল...
খুলনার দৌলতপু‌রে যুবদল নেতাকে গুলি করে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার দৌলতপু‌রে যুবদল নেতাকে গুলি করে হত্যা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী।মৃত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।মোল্লা মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রাম দা হাতে তার ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে মাহাবুবকে বহিষ্কার করা হয়। এরপরও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার প...
লোহাগাড়ায় বিষপানে যুবকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় বিষপানে যুবকের মৃত্যু

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালক মো: শহিদুল ইসলাম(২৫) নামের এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আমির খাঁন চৌধুরী পাড়ায় আত্মহত্যার ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল।নিহত ট্রাক চালক নাম মোঃ শহীদুল ইসলাম হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমির খান চৌধুরী পাড়ার আবু তাহেরের পুত্র।জানা গেছে, নিহত শহীদুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে বাড়ির পার্শ্বে একটি বাঁশ-ঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করে ছটফট করছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই দিন দুপুর ২টার দিকে চমেক হাস...
যশোর বোর্ডে এসএসসিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, কমেছে জিপিএ ৫
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যশোর বোর্ডে এসএসসিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, কমেছে জিপিএ ৫

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উদ্বেগজনক হারে কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার ৭৩.৬৯ শতাংশ। যা গত বছর ছিল ৯২.৩৩ শতাংশ। এ হিসেবে এবার পাসের হার ১৮.৬৪ শতাংশ কম। তবে এবারের ফলাফলে গড় পাশের হার ও জিপিএ ৫ এ ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে রয়েছে।গত বছর সর্বোচ্চ ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি যশোর শিক্ষাবোর্ড।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে যশোর শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।যশোর শিক্ষাবোর্ডের ফলাফলে এবারের এস এস সি তে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। গত বছরে এ সংখ্যা ছিল ২০ হাজার ৭৬১ জন। এ হিসেবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৫ হাজার ৩৪১ জন।যদিও যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম এবার...
প্রকৌশলী হওয়ার স্বপ্ন রিদা’র
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

প্রকৌশলী হওয়ার স্বপ্ন রিদা’র

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||এ প্লাস নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে জায়না বিনতে শাহরিয়ার রিদা। খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে রিদা। সে স্বপ্ন দেখে ভবিষ্যতে একজন সফল প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।দিনে ও রাতের বড় একটা অংশ পড়াশোনা করে ভাল রেজাল্ট করা ‘রিদা’ ফলাফলের পরে তার অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলে, আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে কৃতজ্ঞ এর পরে কৃতজ্ঞ আমার বাবা-মা ও আমার শিক্ষকদের কাছে। আমার বাবা-মা আমাকে পড়াশোনা চালিয়ে যেতে ভীষণভাবে সহযোগিতা করেছেন, সাথে আমার শিক্ষকরা। আমার শিক্ষকরা আমাকে সহযোগিতা না করলে আমার এত ভালো রেজাল্ট করা কষ্টসাধ্য হয়ে যেত। শিক্ষকদের নাম বলতে গেলে প্রথমেই বলতে আমা...
গবেষণায় মাদরাসা শিক্ষার্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে; ইআবি ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

গবেষণায় মাদরাসা শিক্ষার্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে; ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সনদ বিতরণ নয়, বরং এর কাজ হচ্ছে গবেষণা ও সৃজনশৃলতার মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন করা; সুতরাং গবেষণায় ইআবির অধিনে মাদরাসা শিক্ষর্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে। বৃহস্পতিবার (১০ জূলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও তাদের প্রতিনিধিদের মাঝে সনদ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভাইস চ্যান্সেলর আরো বলেন, মাদারাসা শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা বা চাকরির জন্য ইউরোপ আমেরিকা, অস্ট্রেলিয়া সৌদি আরবসহ বিভিন্ন উন্নত বিশ্বে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং চাকরিসহ বিভন্ন প্রয়োজনেই মূল সনদ খুবই জরুরী হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে পরীক্ষার মূল সনদ বিতরণ কার্যক্রম শ...