শহীদ মিনারে ‘জুলাই’-এর গান ও মিউজিক্যাল ড্রোন শো আজ
|| বিনোদন ডেস্ক ||জাতীয় শহীদ মিনার চত্বর স্মৃতি, সংগীত আর আকাশজোড়া আলোর এক বিস্ময়কর মিছিলে পরিণত হতে যাচ্ছে আজ ১৪ জুলাই। জুলাই মাসজুড়ে চলা গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত নানা আয়োজনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী সন্ধ্যাটি হতে যাচ্ছে এদিনেই।শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ এই অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে যাওয়া এ আয়োজনের নাম– ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে আয়োজনটি; যা পরিবেশন করবেন শিল্পকলা একাডেমির শিল্পীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান। এরপর তিনি গাইবেন ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’সহ আন্দোলনের উন্মাদনায় দোলা দেওয়া একাধিক গান।পরবর্তী পর...










